এক ঝলক (২১ অক্টোবর ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
ছাতা মাথায় কী যেন ভাবতে ভাবতে বাড়ি ফিরছে মেয়েটি! ২১ অক্টোবর, স্বনির্ভর সড়ক, খাগড়াছড়ি। ছবি: নীরব চৌধুরী

২ / ২৩
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উত্তাল ছিল কর্ণফুলী নদী। এর মধ্যেই ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন যাত্রীরা। ২১ অক্টোবর, ফিশারিঘাট, চট্টগ্রাম। ছবি: সৌরভ দাশ

৩ / ২৩
বৃষ্টিতে ভিজে গেছে জ্বালানির ডালপালা। সেই ডালপালা দিয়ে চুলা জ্বালানোর চেষ্টা করে যাচ্ছেন লতিফা খাতুন নামের এক রোহিঙ্গা নারী। ২১ অক্টোবর, উখিয়ার বালুখালি, কক্সবাজার। ছবি: সাইফুল ইসলাম

৪ / ২৩
টানা বৃষ্টিতে সড়কে কাদা। এর মধ্যেই পথে রং-বেরঙের ছাতা নিয়ে বের হয়েছেন অনেকে। রাঙামাটির বনরূপা দেওয়ান পাড়া গলি, ২১ অক্টোবর। ছবি: সুপ্রিয় চাকমা

৫ / ২৩
গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সেগুনগাছে বসে আছে কয়েকটি শালিক। খাগড়াছড়ির দীঘিনালার শালবন বৌদ্ধবিহার, ২০ অক্টোবর। ছবি: পলাশ বড়ুয়া

৬ / ২৩
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৬ কিলোমিটারজুড়ে যানজট। টাঙ্গাইল, ২১ অক্টোবর। ছবি: প্রথম আলো।

৭ / ২৩
এটা কোনো নদী নয়। গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জমা পানি। ভোগড়া, ২১ অক্টোবর। ছবি: মাসুদ রানা

৮ / ২৩
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট। গাজীপুরের ভোগড়া, ২১ অক্টোবর। ছবি: মাসুদ রানা

৯ / ২৩
তিন দিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে বাগেরহাটের অধিকাংশ সড়ক। বাগেরহাট খারদ্বার ভিআইপি রোড়, ২১ অক্টোবর। ছবি: ইনজামামুল হক।

১০ / ২৩
বৈরী আবহাওয়া, দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। উত্তাল পদ্মা। তবু থেমে নেই মানুষের চলা। জীবনের ঝুঁকি নিয়ে পদ্মা পাড়ি দিচ্ছে মানুষ। ২১ অক্টোবর, সদর উপজেলার টরটেপুরাকান্দি, ফরিদপুর। ছবি: আলীমুজ্জামান

১১ / ২৩
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে সারা দিনই মুষলধারে বৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়তে হয় মানুষজনকে। ২১ অক্টোবর, জামালখান এলাকা, চট্টগ্রাম। ছবি: সৌরভ দাশ

১২ / ২৩
বৈরী আবহাওয়া। যেকোনো সময় নামতে পারে বৃষ্টি। পরিবার নিয়ে মাথা গোঁজার ঠাঁই দরকার। তাই ঘর তৈরিতে ব্যস্ত সদ্য আসা রোহিঙ্গারা। ২১ অক্টোবর, উখিয়ার বালুখালি, কক্সবাজার। ছবি: সাইফুল ইসলাম

১৩ / ২৩
বৈরী আবহাওয়ার কারণে রাজবাড়ির দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ১২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এতে উভয় ঘাটে আটকা পড়ে শত শত যানবাহন। ২১ অক্টোবর, দৌলতদিয়া ঘাট, রাজবাড়ী। ছবি: এম রাশেদুল হক

১৪ / ২৩
নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত ও ঝড়ে পিরোজপুরের ভান্ডারিয়া-কাঠালিয়া সড়কের মানিক মিয়া এলাকায় গাছ ভেঙে পড়ে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা সড়ক থেকে গাছ সরান। ২১ অক্টোবর, পিরোজপুর। ছবি: এ কে এম ফয়সাল

১৫ / ২৩
খুলনা মেট্রোপলিটন কমিশনার গোল্ডকাপ কাবাডি প্রতিযোগিতায় খেলছে এজাজ একাডেমি ও গাবখালী যুব সংঘ। ২১ অক্টোবর, সার্কিট হাউস মাঠ, খুলনা। ছবি: প্রথম আলো

১৬ / ২৩
রাজশাহীতে দুই দিনে ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের। জমিতে পানি আটকে শুয়ে পড়েছে ধানগাছ। ক্ষতি হওয়া ধান দেখাচ্ছেন এক কৃষক। ২১ অক্টোবর, চকপাড়া, রাজশাহী। ছবি: শহীদুল ইসলাম

১৭ / ২৩
রাজশাহী নগরের ১২টি ওয়ার্ডে পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে না ওঠায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই চরম ভোগান্তিতে পড়তে হয় এলাকাবাসীকে। ২১ অক্টোবর, ওমরপুর, রাজশাহী। ছবি: শহীদুল ইসলাম

১৮ / ২৩
টানা বৃষ্টির সঙ্গে বইছে শীতল হাওয়া। ঠান্ডা থেকে সন্তানকে রক্ষার চেষ্টা এক মায়ের। ২১ অক্টোবর, রাজশাহী রেলওয়ে স্টেশন, রাজশাহী। ছবি: শহীদুল ইসলাম

১৯ / ২৩
টানা বর্ষণে নিচু জমিতে পানি জমেছে। পাশের ঘের থেকে মাছ বের হয়ে চলে আসছে সেখানে। তাই জাল ফেলে মাছ ধরছেন লোকজন। ২১ অক্টোবর, মুজগুন্নী, খুলনা। ছবি: সাদ্দাম হোসেন

২০ / ২৩
টানা বৃষ্টিতে ডুবে গেছে রাজধানীর অনেক সড়ক। রাজধানীর মিরপুরের কাজীপাড়া অংশের সড়কটিও ডুবে গেছে। সাধারণ মানুষ নৌকায় করে পারাপার হচ্ছেন। ২১ অক্টোবর, কাজীপাড়া, ঢাকা। ছবি: আশরাফুল আলম

২১ / ২৩
ফায়ার সার্ভিসের কর্মীরা মানুষজনকে পারাপারে সহযোগিতা করছেন। ২১ অক্টোবর, কাজীপাড়া, ঢাকা। ছবি: আশরাফুল আলম

২২ / ২৩
বৃষ্টির দিন ঘরে বসে থাকার জো নেই রিকশাচালকদের। জীবনের প্রয়োজনে কাজে নামতে হয় তাদের। ২১ অক্টোবর, শাপলা চত্বর, খাগড়াছড়ি। ছবি: নীরব চৌধুরী

২৩ / ২৩
বৃষ্টিতে ভিজে পালক শুকানোর চেষ্টা এক দোয়েল পাখির। ২১ অক্টোবর, পানখাইয়া পাড়া, খাগড়াছড়ি। ছবি: নীরব চৌধুরী