এক ঝলক (২১ আগস্ট ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৩
পাটখড়ির মাথায় বসেছে এক ফড়িং। ছবিটি গতকাল রোববার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের আটঘড়িয়া এলাকা থেকে তোলা। ছবি: সাজেদুল আলম

২ / ১৩
নবজাতকদের নিয়ে সাঁতারের স্কুলে বাবা-মায়েরা। ছবিটি সম্প্রতি মিসরের রাজধানী কায়রো থেকে তোলা। ছবি: রয়টার্স

৩ / ১৩
বয়সের কারণে আনিসুর রহমান নামের এই বৃদ্ধ তেমন চলাফেরা করতে পারেন না। এখন তিনি আশ্রয় নিয়েছেন সড়কে। সেখানে চৌকি ফেলে শুয়ে আছেন। ছবিটি গতকাল রোববার রাজশাহীর বাগমারার গোড়সার গ্রাম থেকে তোলা। ছবি: মামুনুর রশিদ

৪ / ১৩
পাহাড়ের জুমের আগাছা পরিষ্কারে ব্যস্ত নারীরা। ছবিটি রোববার খাগড়াছড়ি সদরের আকবাড়ি এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

৫ / ১৩
৭২ তম লা ভুয়লতা ট্যুর অব স্পেন বাইসাইকেল প্রতিযোগিতার অংশগ্রহণকারীরা প্রতিযোগিতা শুরু হওয়ার অপেক্ষায়। ছবিটি রোববার ফ্রান্সের নিমেস থেকে তোলা। ছবি: এএফপি

৬ / ১৩
একটি রিকশাভ্যান নিয়ে দুরন্তপনায় মেতেছে শিশুরা। ছবিটি আজ সোমবার দুপুরে সিলেট নগরের কাজীরবাজার এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৭ / ১৩
১৩ জুন রাঙামাটিতে পাহাড় ধসের কারণে সাপছড়ি যৌথ খামার পাড়া (শালবন) এলাকা দিয়ে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে সরাসরি আট দিন যোগাযোগ বন্ধ ছিল। এরপর বিকল্প সড়ক তৈরি করে সেখান দিয়ে হালকা যানবাহন চলাচল শুরু হয়। আর ভাঙা স্থানে বেইলি সেতু তৈরির কাজ চলে। ২ মাস ৭ দিন পর আজ সোমবার বেলা পৌনে ১১টায় সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দিয়েছে সড়ক বিভাগ। ছবি: সুপ্রিয় চাকমা

৮ / ১৩
বন্যার পানিতে প্রায় তিন কিলোমিটার রেললাইন তলিয়ে যাওয়ায় গত বৃহস্পতিবার থেকে রাজবাড়ীর গোয়ালন্দ বাজার থেকে দৌলতদিয়া ঘাট স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ রোববার থেকে পানি কমতে শুরু করেছে। এরপর সংশ্লিষ্ট বিভাগের লোকজন বালুর বস্তা ফেলে লাইন ঠিক করার চেষ্টায় নামেন। ছবি: এম রাশেদুল হক

৯ / ১৩
বটের টসটসে পাকা ফল খেতে মগ্ন বসন্ত বাউরী পাখিটি। ছবিটি আজ সোমবার খুলনার রূপসা উপজেলার সেনের বাজার থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১০ / ১৩
মাছ ধরার জালসহ নানা সরঞ্জাম নিয়ে নৌকায় করে দল বেঁধে মাছ শিকারে হাওরে যাচ্ছেন মৎস্যজীবীরা। ছবিটি আজ সোমবার সকালে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১১ / ১৩
ঈদুল আজহা আসন্ন। ধীরে ধীরে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। পশু ব্যবসায়ীরা বিভিন্ন হাটে যাচ্ছেন। ছবিটি আজ সোমবার সকালে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১২ / ১৩
রাজধানীর হাতিরঝিলের পানি দূষিত হয়ে কালো রং ধারণ করেছে। চারপাশে ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ। ছবিটি সোমবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

১৩ / ১৩
রাজধানীর বাংলামোটর এলাকায় পদচারী-সেতু থাকার পর ও পথচারীরা প্রতিদিন এভাবে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হয়। এ কারণে সড়ক দুর্ঘটনার ঝুঁকিও দিন দিন বেড়ে চলছে। ছবি: আশরাফুল আলম