এক ঝলক (২১ এপ্রিল ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
মেঘমেদুর আকাশের নিচে বিদ্যুতের তারে বসে আছে এক একলা ফিঙে। ছবিটি গতকাল বুধবার সিলেট সদরের বাওরকান্দি হাওর এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

২ / ২২
পাঁচ প্রপৌত্র ও দুই নাতি-নাতনির সঙ্গে যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ। রানির ৯০ তম জন্মদিনে বাকিংহাম প্যালেস থেকে ছবিটি গতকাল বুধবার প্রকাশ করা হয়। ছবি: রয়টার্স

৩ / ২২
নৌ–ধর্মঘটে অচল চাঁদপুর লঞ্চঘাট। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: প্রথম আলো

৪ / ২২
নৌধর্মঘটের কারণে ঢাকা নৌবন্দরে ভিড় নেই। ছবি: মনিরুল আলম

৫ / ২২
ধর্মঘটের খবর পাননি তাঁরা। তাই লঞ্চের জন্য অপেক্ষা। ছবি: মনিরুল আলম

৬ / ২২
ঘাসের ভেতর খাবারের খোঁজে মোহন চূড়া পাখি। ছবিটি আজ বৃহস্পতিবার খুলনার রায়েরমহল এলাকা থেকে তোলা। ছ​বি: মো. সাদ্দাম হোসেন

৭ / ২২
রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে বক্তব্য দিচ্ছেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। ছবি: প্রথম আলো

৮ / ২২
গরমে স্বস্তি পেতে পানিতে হাঁসের দাপাদাপি। ছবিটি খু​লনার রায়েরমহল এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৯ / ২২
গরম থেকে স্বস্তি পেতে ডাব খাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি বগুড়া শহরের কাঁঠালতলা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১০ / ২২
তৃতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ​নির্বাচন সামগ্রী পাঠানোর কাজ শুরু হয়েছে। জেলার নির্বাচন কমিশন কার্যালয় থেকে এগুলো বিভিন্ন ইউনিয়নের ভোটকেন্দ্রে পাঠানো হবে। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের নির্বাচন কমিশন অফিস থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

১১ / ২২
একদিকে তাপদাহ, অন্যদিকে লোডশেডিং। পরিত্রাণ পেতে হাতপাখা নিয়ে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। ছবিটি বৃহস্পতিবার বগুড়া শহরের ব্যস্ততম সাতমাথা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১২ / ২২
বগুড়া শহরের ব্যস্ততম কবি নজরুল ইসলাম সড়কের পশ্চিম পাশের ফুটপাতের কয়েকটি স্থান ভেঙে আছে। পথচারীরা ঝুঁকি নিয়ে চলছে এসব ফুটপাত ধরে। ছবিটি স্ট্যান্ডার্ড মেডিকেল সেন্টারের কাছ থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৩ / ২২
গাছে ফুটে আছে দৃষ্টিনন্দন জারুল ফুল। ছবিটি পাবনার ঈশ্বরদীর ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের পাশের রাস্তা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৪ / ২২
নৌযানে কর্মরত শ্রমিক-কর্মচারীদের মজুরি সর্বনিম্ন ১১ হাজার টাকা নির্ধারণসহ সাত দফা দাবিতে আজ বৃহস্পতিবার নৌ ধর্মঘট চলাকালে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর ৫নং ঘাটের চিত্র এটি। এলোমেলোভাবে নৌযান নদীর মাঝখানে রেখে দেওয়া হয়। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

১৫ / ২২
নিবন্ধনবিহীন মোটরসাইকেলে উঠেছে চার আরোহী। ছবিটি বৃহস্পতিবার বগুড়া শহরের কবি নজরুল ইসলাম সড়ক থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৬ / ২২
বিক্রির জন্য বাঙ্গি নিয়ে আসা হচ্ছে শহরে। ছবিটি আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ শহরের চারারগোপ এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

১৭ / ২২
সোনালু ফুলে ছেয়ে গেছে জাতীয় সংসদ ভবন এলাকায় একটি অংশ। ছবিটি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আসাদগেট বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৮ / ২২
অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চিন্তিত চাকরি প্রত্যাশী একজন। ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগের দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে কালো পতাকা নিয়ে মিছিল করে ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটি। ছবিটি মিছিলের আগে তোলা। ছবি: আবদুস সালাম

১৯ / ২২
সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠায় করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তন থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২০ / ২২
প্রখর রৌদ্রের ছোঁয়া পেয়ে যেন আরও উজ্জ্বল বর্ণ ধারণ করল অশোক ফুল। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আসাদগেট বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২১ / ২২
নিজের ৯০তম জন্মদিনে জনসাধারণের শুভেচ্ছা-ভালোবাসায় সিক্ত ব্রিটেনের রানি দ্বিতীয় এ​লিজাবেথ। ছবি: রয়টার্স

২২ / ২২
দুপুরের তীব্র গরমে তরমুজ খেয়ে তৃষ্ণা মেটাচ্ছেন এই নৌকার মাঝি। ছবিটি আজ ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে তোলা। ছবি: মনিরুল আলম