সান সালভাদরে সুচিতলান লেকে উড়ছে পাখিরা। লেকটিতে ৩০ হাজার সামুদ্রিক পাখি কোমারনটের বসবাস। একদিনে এই পাখিরা এক টনেরও বেশি মাছ খায়। ছবি: এএফপি
২ / ১৫
পড়ন্ত বিকেলে পদ্মা নদীতে জাল দিয়ে মাছ ধরছেন এক ব্যক্তি। ছবিটি গতকাল বৃহস্পতিবার মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর এলাকা থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন
৩ / ১৫
গাছে উঠছে বালক। ছবিটি জার্মানির দক্ষিণাঞ্চলে আমারজি লেকের কাছ থেকে গতকাল বৃহস্পতিবার তোলা। ছবি: এএফপি
৪ / ১৫
ফুটে আছে টকটকে লাল জবা ফুল। ছবিটি রাজধানীর ধানমন্ডি লেক থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম
৫ / ১৫
রাজধানীর ধানমন্ডি লেকে দেখা মিলেছে বাহারি এই ফুলটির। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: জামিউল ইসলাম
৬ / ১৫
পাবনা জেলা পুলিশ আয়োজিত বৈশাখী মেলায় বানর খেলা দেখাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি আজ শুক্রবার সকালে পাবনা পুলিশ লাইনস মাঠ থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
৭ / ১৫
চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা আজ শুক্রবার সকালে বৃষ্টিতে তলিয়ে যায়। এ সময় পানির মধ্যে উল্টে যায় একটি রিকশা। ছবিটি বেলা ১১টার দিকে নগরের ২ নম্বর গেট এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল
৮ / ১৫
চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা আজ শুক্রবার সকালে বৃষ্টিতে তলিয়ে যায়। কোমরপানির মধ্য দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি সকাল সাড়ে ১০টার দিকে নগরের ২ নম্বর গেট এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল
৯ / ১৫
চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা আজ শুক্রবার সকালে বৃষ্টিতে তলিয়ে যায়। ছবিটি সকাল সাড়ে নয়টার দিকে নগরের প্রবর্তক মোড় এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল
১০ / ১৫
ছুটির দিনের সকালে ফুটবল খেলছে দুই তরুণ। ছবিটি আজ শুক্রবার সুনামগঞ্জ শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
১১ / ১৫
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মিয়ারহাট বাজারসংলগ্ন শীতলা খালে ভাসমান বাজারে তরমুজ কেনাবেচা চলছে। ছবিটি গতকাল বৃহস্পতিবার তোলা। ছবি: এ কে এম ফয়সাল
১২ / ১৫
গাছে ঝুলছে ছোট ছোট কাঁঠাল। ছবিটি আজ শুক্রবার সকালে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
১৩ / ১৫
গাছজুড়ে লাল টুকটুকে জামরুল (লকট)। ছবিটি আজ শুক্রবার সকালে পিরোজপুর পৌরসভার রাজারহাট এলাকা থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল
১৪ / ১৫
মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পেয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। তাঁর হাতে বিশেষ এই সম্মাননা তুলে দেন অভিনেত্রী কবরী। স্কয়ার টয়লেট্রিজের বিপণন বিভাগের প্রধান মালিক মোহাম্মদ সাঈদ এই সাংস্কৃতিক ব্যক্তিত্বকে উত্তরীয় পরিয়ে দেন। এ সময় মঞ্চে ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। শুক্রবার শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ছবিটি তোলা। ছবি: প্রথম আলো
১৫ / ১৫
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৬ আসরের নাটক বিভাগে সেরা অভিনেতার পুরস্কার আফরান নিশোর হাতে পুরস্কার তুলে দেন অভিনেত্রী শম্পা রেজা ও নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। শুক্রবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পুরস্কার বিতরণী এ অনুষ্ঠানের আসর বসেছে। ছবি: সুমন ইউসুফ