৭০ বছরের মোফাজ্জাল হোসাইন রিকশা চালিয়ে জীবন নির্বাহ করেন ৫০ বছরের বেশি সময় ধরে। লকডাউনের কারণে একদিকে যেমন যাত্রীসংকটের কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন, অন্যদিকে দুপুরের তীব্র গরমে ক্লান্ত তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ফুটপাতে বসে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিচ্ছেন তিনি। ঢাকা, ২১ এপ্রিলছবি: শুভ্র কান্তি দাশ
৫ / ২৩
লকডাউনের কারণে রাজধানীর চকবাজারে ইফতারি বাজারে ক্রেতার সংখ্যা কম। এর মধ্যেই বিক্রির জন্য ফল সাজাচ্ছেন এক বিক্রেতাছবি: শুভ্র কান্তি দাশ
৬ / ২৩
মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর এলাকায় প্রচণ্ড গরম আর রোদ উপেক্ষা করে সবজিখেতে নিড়ানি দিচ্ছেন নারী কৃষিশ্রমিকেরা। রংপুর, ২১ এপ্রিল।ছবি: মঈনুল ইসলাম
৭ / ২৩
মেট্রোরেলের কাঠামোতে বসানোর জন্য প্রথম দুটি বগি ঢাকায় এসে পৌঁছেছে। উত্তরায় তুরাগ নদের রুস্তমপুর জেটিঘাট। উত্তরা, ঢাকা, ২১ এপ্রিলছবি: জাহিদুল করিম
৮ / ২৩
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে বর্ধিত লকডাউনের প্রথম দিনে আজ ঢাকার রাস্তায় বেড়েছে মানুষের চলাচল। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ২১ এপ্রিলছবি: হাসান রাজা
৯ / ২৩
শুরু হয়েছে কাঁকরোলের মৌসুম। জমি থেকে চাষিদের কাছ থেকে প্রতি কেজি কাঁকরোল ৩৫ টাকা দরে কিনে তা ঢাকা আনার জন্য প্রস্তুত করছেন এক পাইকার। রাণীপুকুর, রংপুর, ২১ এপ্রিলছবি: মঈনুল ইসলাম
১০ / ২৩
করোনা মহামারির কারণে সারা দেশে টানা লকডাউন চলছে। দূরপাল্লার বাস চলাচল বন্ধ, যাত্রীশূন্য হয়ে আছে বাস টার্মিনালগুলো। পরিবহনশ্রমিকদের কাজ না থাকায় টার্মিনালেই শুয়ে–বসে দিন কাটাচ্ছেন অনেকে। সায়দাবাদ, ঢাকা, ২১ এপ্রিলছবি: হাসান রাজা
১১ / ২৩
বগুড়া শহরের পুলিশ লাইনসের সামনের সড়কসংলগ্ন একটি কড়ইগাছের মগডালে বাসা বেঁধেছে একঝাঁক বক পাখি। বগুড়া, ২১ এপ্রিলছবি: সোয়েল রানা
১২ / ২৩
গ্রীষ্মের এই দাবদাহে গত কয়েক দিন অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এর মধ্যে একটু প্রশান্তি পেতে পুকুরে খেলায় মেতেছে শিশু-কিশোররা। জেলাপাড়া, পাবনা, ২১ এপ্রিলছবি: হাসান মাহমুদ
১৩ / ২৩
পেটের দায়ে লকডাউনের মধ্যে ভ্রাম্যমাণ গাড়িতে পোশাক নিয়ে বিক্রির আশায় বসে আছেন এক ক্ষুদ্র ব্যবসায়ী। ক্রেতা কম থাকায় অলস সময় পার করছেন তিনি। কদমতলি, সিলেট ২১ এপ্রিলছবি: আনিস মাহমুদ
১৪ / ২৩
লকডাউনের সময় রেল চলাচল বন্ধ। এ সুযোগে অনেকে রেললাইন ধরে হেটে গন্তব্যে যান। সায়দাবাদ, ঢাকা, ২১ এপ্রিলছবি: হাসান রাজা
১৫ / ২৩
করোনা মহামারির কারণে সারা দেশে চলছে লকডাউন। প্রতিদিন বাড়ছে কর্মহীন অভাবী মানুষের সংখ্যা। সাহায্যের আশায় অনেকে বসে আছে রাস্তায়। কাকরাইল, ঢাকা, ২১ এপ্রিলছবি: হাসান রাজা
করোনার কারণে ঢাকা চিড়িয়াখানায় দর্শনার্থীদের সমাগম নেই। সেই সুযোগে হাতিদের খেলা শেখাচ্ছেন চিড়িয়াখানার পরিচালকসহ অন্য সহযোগীরা। মিরপুর, ২১ এপ্রিলছবি: সাবিনা ইয়াসমিন
১৮ / ২৩
লকডাউনে কারণে ব্যাংকিং সেবা সীমিত আকারে খোলা রাখা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সেবা নিতে ব্যাংকের সামনে দীর্ঘ লাইন। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, ঢাকা, ২১ এপ্রিলছবি: সাবিনা ইয়াসমিন