এক ঝলক (২১ জানুয়ারি ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৫
বিকেলে ইচিং বিচিং খেলায় মেতেছে পাহাড়ি শিশুরা। ছবিটি খাগড়াছড়ি সদরের পস্টানজয়পাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

২ / ২৫
খাবারের খোঁজে কলার মোচায় এক কাঠবিড়ালি। ছবিটি খাগড়াছড়ি সদরের হাতিমূড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

৩ / ২৫
আকাশে পোষা পায়রার ঝাঁক। নিচে দাঁড়িয়ে তা দেখছে পায়রার পালক। ছবিটি গত মঙ্গলবার আফগানিস্তানের কাবুল থেকে তোলা। ছবি: রয়টার্স

৪ / ২৫
যুক্তরাজ্যের লন্ডনে গতকাল বুধবার সূর্যাস্তের এই দৃশ্যটি বার্তা সংস্থা রয়টার্সের ক্যামেরায় ধরা পড়েছে।

৫ / ২৫
ভারী তুষারপাতে ঢেকে গেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের রাস্তা। তাপমাত্রাও অনেক কমে গেছে। এমন আবহাওয়ায় রাস্তার পাশ ধরে হেঁটে চলেছেন এক নারী। ছবি: রয়টার্স

৬ / ২৫
সমুদ্র সৈকতে খাবারের সন্ধানে এসেছে পাখি। দুই ব্যক্তি এসেছেন সার্ফিং করতে। এর মধ্যেই সকাল বেলা জগিং করছেন এক প্রবীণ ব্যক্তি। ছবিটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লা জোলা এলাকা থেকে তোলা। ছবি: রয়টার্স

৭ / ২৫
সৈকতে রোদ পোহাচ্ছে সীল। ছবিটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লা জোলা থেকে তোলা। ছবি: রয়টার্স

৮ / ২৫
চিলির রাজধানী সান্তিয়াগোর আকাশে মুক্ত বিহঙ্গ। ছবি: রয়টার্স

৯ / ২৫
পাকিস্তানে বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে গতকাল বুধবার পেশোয়ারে মোমবাতি প্রজ্বলনের সময় একজন প্রার্থনা করছে। ছবি: রয়টার্স

১০ / ২৫
বৃষ্টি নিয়ে জাঁকিয়ে বসেছে মাঘের শীত। এর মধ্যে আজ বৃহস্পতিবার সকালে দেখা মিলল সূর্যের। ছবিটি বরিশাল নগরের দপদপিয়া সেতুর ওপর থেকে তোলা। ছবি: সাইয়ান

১১ / ২৫
কুয়াশাচ্ছন্ন কীর্তনখোলা নদী। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে বরিশাল নগরের দপদপিয়া সেতুর ওপর থেকে তোলা। ছবি: সাইয়ান

১২ / ২৫
ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লে পরিবেশনা। ছবিটি সকালে তোলা। ছবি: আলীমুজ্জামান

১৩ / ২৫
ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বস্তা দৌড় প্রতিযোগিতার অংশগ্রহণকারীরা। ছবিটি সকালে তোলা। ছবি: আলীমুজ্জামান

১৪ / ২৫
শীতের মধ্যে বৃষ্টি দুর্ভোগ বাড়িয়েছে জনজীবনে। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে বরিশাল নগরের বাংলাদেশ ব্যাংক সংলগ্ন রাস্তা থেকে তোলা। ছবি: সাইয়ান

১৫ / ২৫
বাদামের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ছবিটি বগুড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৬ / ২৫
বগুড়া শহরের স্টেশন সড়কের বিভাজকের ওপর ফেলে দেওয়া নষ্ট ফল কুড়িয়ে খাচ্ছে পথশিশুরা। ছবি: সোয়েলা রানা

১৭ / ২৫
একটু রোদের উষ্ণতার আশায় বসে থাকা পাখিরা। ছবিটি কুমিল্লা আদর্শ সদর উপজেলার ঝালুয়াপাড়া এলাকা থেকে তোলা। ছবি: এম সাদেক

১৮ / ২৫
শীতে জবুথবু হয়ে বসে আসে পাখিটি। ছবিটি ময়মনসিংহের কাঠগোলা থেকে তোলা। ছবি: জগলুল পাশা

১৯ / ২৫
রাজধানীর ছায়ানট ভবন মিলনায়তনে আজ বিকেলে আইন ও সালিস কেন্দ্রের উদ্যোগে এর প্রতিষ্ঠাতা চার সদস্য আইনজীবী আমিনুল হক, বিচারপতি কে এম সোবহান, ব্যারিস্টার সালমা সোবহান ও আইনজীবী আব্দুল খালেক স্মরণে বিশিষ্টজনদের উপস্থিতিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়। ছবি: সাহাদাত পারভেজ

২০ / ২৫
রাজধানীর মিরপুর রোড সংলগ্ন সোবহানবাগ এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা সোবহানবাগ সেন্টার আজ বৃহস্পতিবার দুপুরে উচ্ছেদ করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। ছবি: সাহাদাত পারভেজ

২১ / ২৫
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে ফ্যাশন ও জীবনযাপন বিষয়ক পত্রিকার এল’এর আয়োজিত অ্যানুয়েল উমেন ইন টেলিভিশন অনুষ্ঠানের নৈশভোজে ব​লিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ছবিটি ২০ জানুয়ারি তোলা। ছবি: রয়টার্স

২২ / ২৫
আজ বিকেলে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেন। জনসভায় যোগ দিতে আসা অনেকে কাগজ ও কাপড় দিয়ে দলের প্রতীক নৌকা বানিয়ে নিয়ে​ আসেন। ছবি: আনিস মাহমুদ, সিলেট

২৩ / ২৫
বড়ই গাছের ডাল এসে পড়েছে টিনের চালে। তাই গাছে না ওঠে চালে বসেই বড়ুই পারছে এক কিশোর। ছবিটি আজ রংপুর নগরের রাধাবল্লভ এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

২৪ / ২৫
রাজধানীর কল্যাণপুরে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উচ্ছেদ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয় নিউ নতুনবাজার মার্কেট। ছবিটি বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

২৫ / ২৫
রাজধানীর কল্যাণপুরে পোড়া বস্তি উচ্ছেদকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সংঘর্ষ চলাকালে পুলিশের টিয়ার শেল নিক্ষেপ। ছবি: আবদুস সালাম