এক ঝলক (২১ জানুয়ারি, ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
শীত উপেক্ষা করে মাঠে বোরো ধানের চারা রোপণ করছেন আদিবাসী নারীরা। দিনমান মাঠে ধানের চারা রোপণ করে প্রত্যেক নারী মজুরি পাবেন ২৫০ থেকে ৩০০ টাকা। আড়ংশাহীল গ্রাম, শেরপুর উপজেলা, বগুড়া, ২১ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
২ / ৯
গত কয়েক দিনে তাপমাত্রা কমে উত্তরের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত। তবুও জীবিকার তাগিদে থেমে নেই কর্মজীবীদের ছুটে চলা। গরম কাপড় মুড়ে রওনা হয়েছেন এই কর্মজীবী। পিয়ারীখালী, ঈশ্বরদী, পাবনা, ২১ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
৩ / ৯
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের অনশন চলছে। অনশনে থাকা শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শিক্ষার্থীকে সাহস জোগাতে ফুল নিয়ে এসেছেন সহপাঠী। সিলেট, ২১ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৪ / ৯
দুই হকার সাইকেলে হাওয়াই মিঠাই বিক্রি করতে কুয়াশা ঢাকা ভোরে গ্রামাঞ্চলে ছুটে চলেছেন। বদিউজ্জামান, ব্যাপারীপাড়া, গোয়ালন্দ পৌরসভা, রাজবাড়ী, ২১ জানুয়ারি
ছবি: এম রাশেদুল হক
৫ / ৯
শীত বাড়ার সঙ্গে সঙ্গে ঝাঁকে ঝাঁকে কাপ্তাই হ্রদে আসছে শামুকখোল পাখি। শামুক খেতে পছন্দ করে বলেই ওরা শামুকখোল। ব্যাঙ আর মাছসহ অন্যান্য জলজ খাবারও খায়। বহাদাংঝি বিল এলাকা, রাঙামাটি, ২১ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ৯
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসাধীন শিশু মিষ্টি (৫)। যাত্রাবাড়ী এলাকায় আজ সকালে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে মিষ্টির মা-বাবা ও নানা নিহত হন। ঢাকা, ২১ জানুয়ারি
ছবি: দীপু মালাকার
৭ / ৯
স্বামীর মরদেহ নিতে এসে ঢামেক মর্গে কান্নায় ভেঙে পড়েন ইসমত আরা রুমা। গতকাল রাজধানীর জয়কালীমন্দির এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান তাঁর স্বামী এরফান আহমেদ। ঢাকা, ২১ জানুয়ারি
ছবি: দীপু মালাকার
৮ / ৯
জাতীয় প্রেসক্লাবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা সভা। ঢাকা, ২১ জানুয়ারি
ছবি: শুভ্র কান্তি দাশ
৯ / ৯
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মার্কিন নিষেধাজ্ঞা ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা। গণ অধিকার পরিষদ এটির আয়োজন করে। ঢাকা, ২১ জানুয়ারি
ছবি: শুভ্র কান্তি দাশ