এক ঝলক (২১ জুন ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩১
নাইটকুইন ফুটেছে গাছে। ছবিটি খুলনার বয়রা এলাকার টিঅ্যান্ডটি কলোনির ছাদ থেকে গত রোববার রাত ১১টা ৪০ মিনিটে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন।

২ / ৩১
নিউইয়র্কের ব্রুকলিনের সাগরসৈকতে মৎস্যকন্যার সাজে এক নারী। তিনি সেখানে সম্প্রতি অনুষ্ঠিত বার্ষিক মৎস্যকন্যা প্যারেডে অংশ নেন। ছবি: রয়টার্স

৩ / ৩১
নীল আকাশে সাদা মেঘের ভেলা। আজ মঙ্গলবার দুপুরে আকাশের এমন রূপ দেখা যায়। রাজধানীর কারওয়ানবাজার এলাকা থেকে ছবিটি তুলেছেন জামিউল ইসলাম

৪ / ৩১
কদমফুলে আগন্তুক। ছবিটি খুলনার বটিয়াঘাটা উপজেলার কড়িয়া গ্রাম থেকে আজ মঙ্গলবার তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৫ / ৩১
যুক্তরাষ্ট্রের ব্যাংক টাওয়ারের পাশেই রয়েছে ওইউই স্কাই স্পেস ভবন। দুটি ভবনে স্কাইস্লাইড করে যাওয়া যায়। ৪০ বছর বয়সী সান্দ্রা ব্রাউন এমনকি করে এক ভবন থেকে অন্য ভবনে যাচ্ছেন। ছবিটি গতকাল ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস থেকে তোলা। ছবি: রয়টার্স

৬ / ৩১
ইতালির ভেনেতিয়ান হ্রদের পাশ থেকে সূর্যাস্তের সময় দেখা ভেনিস নগরী। ছবিটি গতকাল তোলা: রয়টার্স

৭ / ৩১
বিশ্ব ইয়োগা দিবস উপলক্ষে সূর্যোদয়ের সময় সিডনি হারবার সেতুতে প্রথমবারের মতো ইয়োগা অনুশীলনকারীরা ইয়োগায় অংশ নেন। ছবি: রয়টার্স

৮ / ৩১
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়া ও অ্যারিজোনা অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। আগুনে পুড়ে যাচ্ছে হাজার হাজার হেক্টর বনাঞ্চল। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। আগুনের ভয়ে রাস্তার উল্টোপাশে আশ্রয় নিয়েছে এক পোষা ঘোড়া। ছবিটি গতকাল তোলা: রয়টার্স

৯ / ৩১
আজ মঙ্গলবার দ্বিতীয়বারের মতো পালিত হচ্ছে আন্তর্জাতিক ইয়োগা দিবস। এ উপলক্ষে ভারতের চণ্ডীগড়ে ক্যাপটল কমপ্লেক্সে ইয়োগার গণ জমায়েতে সবার সঙ্গে অংশ নেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: রয়টার্স

১০ / ৩১
ক্যালিফোর্নিয়ায় ক্যাম্পো এলাকায় দাবানলের আগুন নেভাতে জলবোমা ছোড়া হচ্ছে। ছবিটি গতকাল সোমবারের। ছবি: রয়টার্স

১১ / ৩১
ছেলে এইডেন ক্লিনটন মেজভেন্সির সঙ্গে মা চেলসি ক্লিনটন ও বাবা মার্ক মেজভেন্সি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটনের মেয়ে চেলসি ক্লিনটনের কোল আলো করে গত শনিবার এসেছে শিশুটি। ছবি: রয়টার্স

১২ / ৩১
ক্যালিফোর্নিয়ার পোত্রোরোর কাছে একটি এলাকায় দাবানলের আগুন থেকে বাঁচতে দৌড়াচ্ছে উটপাখিটি। ছবিটি গতকাল সোমবারের। ছবি: রয়টার্স

১৩ / ৩১
নবজাতক সন্তান কোলে চেলসি ক্লিনটন। পাশে স্বামী মার্ক মেজভিনস্কি। তাঁদের দু-পাশে হিলারি ক্লিনটন ও বিল ক্লিনটন। ছবিটি গতকাল সোমবার নিউইয়র্কের একটি হাসপাতাল থেকে তোলা। ছবি: রয়টার্স

১৪ / ৩১
ফ্রান্সে ইউরো কাপ ফুটবলে স্লোভাকিয়া ও ইংল্যান্ডের মধ্যে খেলা শুরু হওয়ার আগে গ্যালারিতে স্লোভাকিয়ার দুই সমর্থকের উচ্ছ্বাস। ছবিটি সোমবার স্টেড জিওফ্রয়-গুইচার্ড থেকে তোলা। ছবি: রয়টার্স

১৫ / ৩১
কানাডার টরন্টোতে এক অনুষ্ঠানে ভক্তদের সঙ্গে সেলফি তুলছেন মডেল গিগি হাদিদ। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: রয়টার্স

১৬ / ৩১
চীনের স্বায়ত্তশাসিত জিনজিয়াং উইঘুরের কোরলার আকাশে মনোমুগ্ধকর এই রংধনু উঠেছে। ছবিটি গতকাল সোমবার তোলা। ছবি: রয়টার্স

১৭ / ৩১
ঢাকা জেলা শ্রমিক ইউনিয়ন ও ঢাকা আন্তজেলা শ্রমিক ইউনিয়ন নামের দুটি সংগঠনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ মঙ্গলবার ভোর ছয়টা থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল। মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কে উঠতে দেওয়া হয়নি কোনো বাস। গন্তব্যে যেতে রহিমা বেগমের মতো অসংখ্য মানুষ ভোগান্তিতে পড়েন। ছবি: আবদুস সালাম

১৮ / ৩১
ঢাকা জেলা শ্রমিক ইউনিয়ন ও ঢাকা আন্তজেলা শ্রমিক ইউনিয়ন নামের দুটি সংগঠনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ মঙ্গলবার ভোর ছয়টা থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে বাস চলাচল বন্ধ ছিল। সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোনো বাস। ছবি: আবদুস সালাম

১৯ / ৩১
ঢাকা জেলা শ্রমিক ইউনিয়ন ও ঢাকা আন্তজেলা শ্রমিক ইউনিয়ন নামের দুটি সংগঠনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ মঙ্গলবার ভোর ছয়টা থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে দূরপাল্লার চলাচল বন্ধ থাকায় গন্তব্যে যেতে অনেকেই সীমিত কয়েকটি বাসের ছাদে উঠে বসেন। ছবিটি যাত্রাবাড়ী এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২০ / ৩১
ভেঙে পড়ে আছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে স্থাপিত ময়লার একটি পাত্র। ছবিটি আজ মঙ্গলবার রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২১ / ৩১
ঈদকে সামনে রেখে পুরোনো ভাঙাচোরা গাড়ি মেরামত ও রং করা শুরু হয়ে গেছে। ছবিটি আজ মঙ্গলবার যাত্রাবাড়ীর কাজলা এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২২ / ৩১
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১৫ কোটি টাকা দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে এ চেক হস্তান্তর করেন ব্যাংকের চেয়ারম্যান মোস্তফা আনোয়ার। ছবি: ফোকাস বাংলা

২৩ / ৩১
আজ মঙ্গলবার ভোর থেকে ঢাকা জেলা শ্রমিক ইউনিয়ন ও ঢাকা আন্তজেলা শ্রমিক ইউনিয়ন নামের দুটি সংগঠনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল। এ সময় বাসে উঠতে না পেরে উড়ালসড়ক দিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। ছবি: আশরাফুল আলম

২৪ / ৩১
আজ মঙ্গলবার ভোর থেকে ঢাকা জেলা শ্রমিক ইউনিয়ন ও ঢাকা আন্তজেলা শ্রমিক ইউনিয়ন নামের দুটি সংগঠনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। ছবিটি গুলিস্তান এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৫ / ৩১
আজ মঙ্গলবার ভোর থেকে ঢাকা জেলা শ্রমিক ইউনিয়ন ও ঢাকা আন্তজেলা শ্রমিক ইউনিয়ন নামের দুটি সংগঠনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দূরপাল্লার বাস চলাচল বন্ধের কারণে যাত্রীদের ব্যাপক দুর্ভোগে পড়তে হয়। ছবিটি গুলিস্তান এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৬ / ৩১
সাপের ফণার মতো পরাগচক্রের কারণে ফুলটির নামকরণ করা হয়েছে নাগলিঙ্গম। গাছের কাণ্ড ও ডাল থেকে ঝুলন্ত লম্বা লম্বা ডাঁটায় কয়েকটি ফুল ফোটে বছরে কয়েকবার। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোলা৷ ছবি: সাইফুল ইসলাম

২৭ / ৩১
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকার ফুটপাতের দোকানগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা৷ ছবিটি আজ মঙ্গলবার বিকেলে তোলা৷ ছবি: সাইফুল ইসলাম

২৮ / ৩১
লাউয়াছড়া জাতীয় উদ্যানে রেলওয়ে কর্তৃপক্ষের ২৫ হাজার গাছ কাটার সিদ্ধান্ত বাতিলের দাবিতে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীদের সংগঠন ‘টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ’-এর (তীর) উদ্যোগে শহরের সাতমাথায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয় ছবি: সোয়েল রানা

২৯ / ৩১
প্রচণ্ড রোদে ঘরের বাইরে টেকা দায়। তাই একদল কৃষক ছাতা মাথায় দিয়ে খেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। ছবিটি আজ মঙ্গলবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রাম থেকে তোলা ৷ ছবি: সোয়েল রানা

৩০ / ৩১
সিলেটে জমে উঠেছে ঈদের বাজার। ঈদকে সামনে রেখে ফুটপাতে লুঙ্গি নিয়ে বসেছেন বিক্রেতারা। বেচা-কেনাও বেশ ভালো। ছবিটি মঙ্গলবার দুপুরে নগরের সিটি পয়েন্ট থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৩১ / ৩১
আজহার মিয়ার বাড়ি বগুড়ার কাহালু উপজেলায়। বাড়িতে তালের আঁশ দিয়ে তৈরি বিভিন্ন জিনিস ফেরি করে বিক্রি করছেন তিনি৷ ছবিটি আজ মঙ্গলবার বেলা একটার দিকে শহরের সার্কিট হাউস পার্ক থেকে তোলা। ছবি: জগলুল পাশা