করোনা মহামারি থেকে রক্ষার্থে ঈদের নামাজে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা। এ সময় প্ল্যাকার্ড হাতে নিয়ে এভাবে দাঁড়িয়ে থাকেন এক মুসল্লি। বাতুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকা, ২১ জুলাই।ছবি: সাজিদ হোসেন
৬ / ১৪
শরীয়তপুরের ফেম পরিবহনের বাসচালক ছিলেন ইয়াসিন মল্লিক। করোনায় কাজ হারিয়ে তিনি শহরের অলিগলিতে সবজি বিক্রি করেন। পালং বাজার, শরীয়তপুর, ২০ জুলাই।ছবি: প্রথম আলো
৭ / ১৪
নামাজ শেষে মসজিদের সামনে শিশুদের জন্য বিভিন্ন রঙের বেলুন সংগ্রহ করেন অভিভাবকেরা। এ সময় এক অভিভাবককে সেলফি তুলতে দেখা যায়। আলিপুর, ফরিদপুর, ২১ জুলাই।ছবি: আলীমুজ্জামান
ঈদের সকাল। কিন্তু মহাসড়কে যানজটের কারণে এখনো বাড়ি পৌঁছাতে পারেনি ঢাকা থেকে আসা এ লোকজন। বাংলাদেশ ব্যাংক মোড়, রংপুর, ২১ জুলাই।ছবি: মঈনুল ইসলাম
১০ / ১৪
ঈদের দিন বিকেলে তিস্তা নদীর পাড়ে দর্শনার্থীদের ভিড়। রংপুর, ২১ জুলাই।ছবি: মঈনুল ইসলাম
১১ / ১৪
করোনা মহামারির কারণে রংপুরের বিনোদনকেন্দ্রগুলো বন্ধ থাকায় তিস্তা নদীর ওপর রেলসেতুতে ভিড় করেছেন দর্শনার্থীরা। প্রিয় মুহূর্তকে ফ্রেমবন্দী করছেন কেউ কেউ। কাউনিয়া, রংপুর, ২১ জুলাই।ছবি: মঈনুল ইসলাম
১২ / ১৪
ঈদুল আজহা এলে মৌসুমি চামড়া ব্যবসায়ীদের সংখ্যা বেড়ে যায়। পাইকার খোরশেদ আলম বলেন, গত বছরের চেয়ে এবার চামড়ার দাম একটু বেশি। প্রতিটি ২০০ থেকে ৪০০ টাকায় কিনছেন তাঁরা। কুমিল্লা, ২১ জুলাই।ছবি: এম সাদেক
১৩ / ১৪
নিষেধাজ্ঞা থাকার পরও দর্শনার্থীরা পতেঙ্গা সৈকত ভ্রমণে আসেন। তবে সেখানে তাঁরা পুলিশের বাধার মুখে পড়েন। এরপরও অনেকে বাধা এড়িয়ে ঢুকে পড়েন। বুধবার বিকেল সাড়ে চারটায় চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতে, ২১ জুলাই।ছবি: জুয়েল শীল
১৪ / ১৪
রাজধানীর বিনোদনকেন্দ্র বন্ধ থাকায় খোলা মাঠেই শিশুদের নিয়ে ঘুরতে বের হয়েছেন অনেকে। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ২১ জুলাই।ছবি: সাইফুল ইসলাম