লেকের শান্ত জলে শীতের অতিথি পাখির অবাধ বিচরণ। কেউ বসেছে শাপলা ফুলে, কেউ ভাসছে পানিতে। কেউবা আবার এক পায়ে ভর দিয়ে জিরিয়ে নিচ্ছে। ছবিটি গতকাল রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেক থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম
২ / ৯
সবুজ লাবণ্যের মাঝে মিষ্টি কুমড়ো ফুলের হলদে ঝিলিক। ছবিটি গতকাল রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম
৩ / ৯
একলা ডালে বসে এক টুনটুনি। ছবিটি গতকাল রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেক থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম
৪ / ৯
লাল শাপলা ফুলে মৌমাছির গুঞ্জন। ছবিটি গতকাল রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেক থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম
৫ / ৯
সিরাজগঞ্জের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে বেলুন উড়িয়ে আঞ্চলিক গণিত উৎসব শুরু। ছবিটি আজ সোমবার সকালে তোলা। ছবি: সোয়েল রানা
৬ / ৯
দল বেঁধে উড়ছে সাদা বক। মাঝে মাঝে মাছ শিকার করতে পানিতে মারছে ঠোকর। আজ সোমবার সকালে রাজধানীর খিলগাঁও থানার শেখের জায়গা স্টাফ কোয়াটার রোড এলাকায় গিয়ে দেখা মিলল এ মনোরম দৃশ্যের। ছবি: আবদুস সালাম
৭ / ৯
পৌর নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে এলাকা। ছবিটি আজ সোমবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব ইউনিয়নের বিশ্বরোড বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
৮ / ৯
২০১৬ সালের শুরুতে স্কুল পর্যায়ে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দিতে কাজে ব্যস্ত ছাপাখানার কর্মীরা। ছবিটি আজ সোমবার দুপুরে রাজধানীর গেন্ডারিয়ার এ কে দাস রোডের একটি ছাপাখানা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
৯ / ৯
নিমগাছের ডালে বুলবুলি পাখি। ছবিটি আজ মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদের সামনে থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়া