এক ঝলক (২১ ডিসেম্বর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৬
খেজুরগাছ থেকে বের হওয়া মিষ্টি রস চেখে দেখছে এক পাখি। ছবিটি গতকাল মঙ্গলবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তোলা। ছবি: এমদাদুল হক

২ / ২৬
শুকিয়ে যাওয়া বিলে তিন শিশুর দুরন্তপনা। ছবিটি গত সোমবার আখাউড়া পৌরসভার খড়মপুর বিল থেকে তোলা। ছবি: দুলাল ঘোষ

৩ / ২৬
চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা গতকাল মঙ্গলবার দুপুরের দিকেও কুয়াশার ঘন চাদরে ঢেকে ছিল। বেলা দুইটার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ছবিটি তোলা। ছবি: সৌরভ দাশ

৪ / ২৬
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে মঙ্গলবার সন্ধ্যায় সাধনা প্রযোজিত নাটক ‘কালচৌতিশা’র উদ্বোধনী মঞ্চায়ন হয়ে গেল। নাটকটিতে চর্যা চরিত্রে অভিনয় করেছেন কাজী তামান্না হক সিগমা। ছবি: আবদুস সালাম

৫ / ২৬
গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবনের সামনে সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। ছবি: আবদুস সালাম

৬ / ২৬
পৌষের শীত থেকে রেহাই পেতে ফুটপাত থেকে কানটুপি কিনছেন এক ব্যক্তি। ছবিটি আজ বুধবার সকালে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৭ / ২৬
পৌষের সকাল। কিন্তু ঘন কুয়াশায় তখনো চারপাশ আচ্ছন্ন। এরই মধ্যে সবজিখেতে কাজে যাচ্ছেন এক নারী। ছবিটি আজ বুধবার সকালে নগরের স্টেশন রোড থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ,সিলেট

৮ / ২৬
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন কাল বৃহস্পতিবার। এ উপলক্ষে আজ বুধবার সদর উপজেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী উপকরণ ভোটকেন্দ্রে নেওয়া হচ্ছে। ছবি: জাহিদুল করিম

৯ / ২৬

১০ / ২৬
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন কাল বৃহস্পতিবার। এ উপলক্ষে আজ বুধবার সদর উপজেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী উপকরণ সংগ্রহ করেন কর্মকর্তারা। ছবি: জাহিদুল করিম

১১ / ২৬
আর কয়েক দিন পরেই বড়দিন। তাই চারপাশে এখন সাজসাজরব। চলছে বাড়িঘর ও অফিস-আদালত পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। এমনকি লোকজনও এরই মধ্যে সান্তা ক্লজের বেশে সাজতে শুরু করেছেন। কাচ পরিষ্কার করার ফাঁকে সান্তা ক্লজের পোশাকে এই পরিচ্ছন্নতাকর্মী ভবনের ওপর থেকে ঝুলে ছবি তোলার পোজ দেন। ছবিটি আজ বুধবার টোকিওর ডিইসিকেএস টোকিও বিচ থেকে তোলা। ছবি: রয়টার্স

১২ / ২৬
ভিয়েতনামের হ্যানয়ে সেন্ট জোসেফ ক্যাথেড্রাল প্রাঙ্গণে আজ বুধবার সান্তা ক্লজের বেশে খেলায় মেতেছে শিশুর দল। ছবি: রয়টার্স

১৩ / ২৬
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অ্যানিমেল ক্রিসমাস পার্টিতে রয়্যাল বেঙ্গল টাইগারকে খাওয়াচ্ছেন চিড়িয়াখানার মালিক। এই বাঘের নাম রাখা হয়েছে দুতার্তে। ছবিটি আজ বুধবার মালাবোন চিড়িয়াখানা থেকে তোলা। ছবি: রয়টার্স

১৪ / ২৬
বাড়ির আঙিনায় ফুলের বাগান পরিচর্যায় ব্যস্ত রাজ্যমণি খীসা। পড়ালেখার পাশাপাশি বাগান করা তার শখ। তার বাগানে রয়েছে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির ফুল। ছবিটি আজ বুধবার সকালে রাঙামাটির শহরতলির রাঙ্গাপানি গ্রাম থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

১৫ / ২৬
‘রঙিন পৃথিবীর রঙিন আলো, সকল নারী থাকুক ভালো’ স্লোগানে নারী নির্যাতন নির্মূলের প্রচারাভিযান ২০১৬ পালন উপলক্ষে আজ বুধবার সকালে ফরিদপুর জেলা মহিলাবিষয়ক অফিসের আয়োজনে শহরে এক সাইকেল শোভাযাত্রা বের করা হয়। ছবি: আলীমুজ্জামান

১৬ / ২৬
বাড়ির উঠানে আমন ধান পরিষ্কার করছেন তিনজন আদিবাসী কৃষক। ছবিটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জয়পুর গ্রাম থেকে গতকাল মঙ্গলবার বিকেলে তোলা। ছবি: সোয়েল রানা

১৭ / ২৬
চট্টগ্রাম নগরের সরকারি স্কুলের বিভিন্ন শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অংশ নেয় শত শত শিক্ষার্থী। পরীক্ষা শেষে অপেক্ষারত শিক্ষার্থীদের ছবিটি আজ বুধবার সকালে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

১৮ / ২৬
কুমিল্লা নগরের টাউন হল মাঠে চলছে তিন দিনব্যাপী এনজিও বিজয় মেলা। মেলায় প্রায় ৬০টি স্টল বসেছে এবং হাতে তৈরি বিভিন্ন পণ্য ও খাদ্যসামগ্রী কিনতে ভিড় করছেন ক্রেতারা। ছবিটি আজ বুধবার বিকেলে কুমিল্লা মহিলা সমিতির স্টল থেকে তোলা। ছবি: প্রথম আলো

১৯ / ২৬
ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার পর সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ বুধবার থেকে ক্লাস-পরীক্ষা আগামী ৬ জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্লাস-পরীক্ষা বন্ধের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সাধারণ শিক্ষার্থীরা দুপুরে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন। ছবি: আনিস মাহমুদ

২০ / ২৬
ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার পর সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ বুধবার থেকে ক্লাস-পরীক্ষা আগামী ৬ জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্লাস-পরীক্ষা বন্ধের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সাধারণ শিক্ষার্থীরা দুপুরে উপাচার্যের ভবনের সামনে অবস্থান করে বিক্ষোভ করেন। ছবি: আনিস মাহমুদ

২১ / ২৬
বই উৎসবের বাকি আর মাত্র কয়েক দিন। শিক্ষার্থীরা পাবে নতুন বই। চট্টগ্রাম নগরের বিদ্যালয়গুলোতে পর্যায়ক্রমে শুরু হয়েছে বিতরণ। ছবিটি আজ বুধবার নগরের রেলওয়ে পাবলিক হাইস্কুল থেকে তোলা। ছবি: জুয়েল শীল

২২ / ২৬
ডাল ও চালকুমড়া দিয়ে তৈরি করা বড়ি রোদে শুকাচ্ছেন দুই নারী। সকালবেলা এই ডালের বড়ি বসিয়ে সপ্তাহ খানেক রোদে শুকানোর পর বিক্রির উপযোগী হয়। হাটে-বাজারে ডালের প্রকারভেদে ১৫০-৩০০ টাকা কেজিতে বিক্রি হয় এগুলো। ছবিটি আজ বুধবার পাবনার চাটমোহর পৌরসভার সরকারপাড়া এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

২৩ / ২৬
গুলশানে সড়ক বিভাজনের গাছগুলো হলুদ হয়ে মারা যাচ্ছে। বসানো হচ্ছে নতুন টব। তাই কমে যাচ্ছে সবুজ, বাড়ছে ধুলাদূষণ। ছবি: সাবিনা ইয়াসমিন

২৪ / ২৬
রাজধানীর গুলশানের ২ নম্বর সড়ক বিভাজনে কাজ চলছে। এ জন্য বের হয়ে আছে লোহার রোড। এভাবেই পারাপার হচ্ছে মানুষ। ছবিটি আজ বুধবার তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

২৫ / ২৬
সোলার তৈরি নৌকায় গুলশান থেকে কড়াইল বস্তিতে এভাবে যাচ্ছে মানুষ৷ গুলশানে নিরাপত্তার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে নৌকা চলাচল৷ বস্তিবাসী এভাবে ঝুঁকি নিয়ে পারাপার হয়৷ আজ বুধবার সকালে গুলশান লেকপাড় থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২৬ / ২৬
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ বুধবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী রিহ্যাব ফেয়ার ২০১৬। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিকেল প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। ছবি: আবদুস সালাম