রসুন চৈতালী ফসল হিসেবে পরিচিত। খেতে বড় হচ্ছে রসুন, পাশাপাশি আগাছাও বড় হচ্ছে। সেই আগাছা পরিষ্কার করছেন এক তরুণ কৃষক। ছনেরটেক, ফরিদপুর সদর, ২১ ডিসেম্বর। ছবি: আলীমুজ্জামান
২ / ১৯
শীত বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লেপ-তোশকের চাহিদা। রিকশা-ভ্যানে করে লেপ-তোশক বিক্রি করেন এই বিক্রেতা। আকার ভেদে প্রতিটি লেপের দাম ৮০০ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত। মনোহরপুর, মালিগাছা, পাবনা, ২১ ডিসেম্বর। ছবি: হাসান মাহমুদ
৩ / ১৯
ভোরের আলো ফুটেছে কেবল। আরব সাগরের পারে শরীরচর্চা করছেন এক ব্যক্তি। মুম্বাই, ভারত, ২১ ডিসেম্বর। ছবি: রয়টার্স
৪ / ১৯
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিতে এসেছেন ভোটারেরা। সকালে নারী ভোটারদের উপস্থিতি বেশি ছিল। কেল্লাবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রংপুর, ২১ ডিসেম্বর। ছবি: মঈনুল ইসলাম
৫ / ১৯
মহেশখালীর পান চট্টগ্রামে বেশ জনপ্রিয়। এই পানের কদর বেশি পাহাড়ি অঞ্চলে। হাটবাজারে এক বিড়া পান ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা। শহর বাজার, বান্দরবান, ২০ ডিসেম্বর। ছবি: নীরব চৌধুরী
৬ / ১৯
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার সকালে নারী ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখ করার মতো। কেল্লাবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রংপুর, ২১ ডিসেম্বর। ছবি: সাজিদ হোসেন
৭ / ১৯
সুনামগঞ্জের দিরাইয়ে ঘোষণা দিয়ে ঘরে ঢুকে স্কুলছাত্রী হুমায়রা আক্তারকে হত্যার ঘটনায় বখাটে ইয়াহিয়া সরদারকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ সুপার কার্যালয়, সুনামগঞ্জ, ২১ ডিসেম্বর। ছবি: প্রথম আলো
৮ / ১৯
বেলুন উড়িয়ে নওগাঁ আঞ্চলিক গণিত অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়। রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ চত্বর, ২১ ডিসেম্বর। ছবি: শহীদুল ইসলাম
৯ / ১৯
বড়দিন উপলক্ষে স্কুলে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে অংশ নিতে সান্তা ক্লজের পোশাকে এসেছে ছোট্ট শিক্ষার্থীরা। চণ্ডীগড়, ভারত, ২০ ডিসেম্বর। ছবি: রয়টার্স
১০ / ১৯
যানজটে স্থবির যানবাহন। একটি যাত্রীবাহী বাসকে এভাবেই অন্য একটি বাসের গা ঘেঁষে দাঁড় করিয়ে রাখা হয়েছে। ফার্মগেট, ঢাকা, ২১ ডিসেম্বর। ছবি: আবদুস সালাম
১১ / ১৯
বগুড়া জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে ভর্তির জন্য ভর্তি পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। বাইরে অভিভাবকদের ভিড়। বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ২১ ডিসেম্বর। ছবি: সোয়েল রানা
১২ / ১৯
যুব গেমসের সিলেট জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতার একটি মুহূর্ত। গত ১৮ ডিসেম্বর থেকে দেশব্যাপী শুরু হয়েছে এই যুব গেমস। আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স, সিলেট, ২১ ডিসেম্বর। ছবি: আনিস মাহমুদ
১৩ / ১৯
সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে নিহত ঝন্টু দাশের বাড়িতে এখনো চলছে মাতম। কান্না থামছে না ঝন্টুর স্ত্রী লাকী দাশের। জামালখান, চট্টগ্রাম, ২১ ডিসেম্বর। ছবি: সৌরভ দাশ
১৪ / ১৯
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত অংশের সড়ক বিভাজকে লাগানো বিভিন্ন প্রজাতির ফুল গাছ। কুমিল্লার দাউদকান্দি থেকে চট্টগ্রাম সিটি গেটের দূরত্ব ১৯২ কিলোমিটার। বেলতলি, কুমিল্লার দক্ষিণ সদর, ২১ ডিসেম্বর। ছবি: এমদাদুল হক
১৫ / ১৯
নড়বড়ে ঝুলন্ত সেতু। সেতুর পাটাতন ভেঙে যাচ্ছে ধীরে ধীরে। কিন্তু বিকল্প কোনো পথ না থাকায় স্থানীয় লোকজনকে বাধ্য হয়ে সেতুটি ব্যবহার করতে হচ্ছে। রাজস্থলী, রাঙামাটি সদর, ২১ ডিসেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
১৬ / ১৯
খেজুরের রস ছাড়া শীতকাল যেন পরিপূর্ণতা পায় না। রস সংগ্রহ করতে গাছ প্রস্তুত করছেন গাছি। বাদামতলা, বাগেরহাট, ২১ ডিসেম্বর। ছবি: সাদ্দাম হোসেন
১৭ / ১৯
রাজশাহী আঞ্চলিক গণিত অলিম্পিয়াডে অতিথিদের সঙ্গে বিজয়ী শিক্ষার্থীরা। সকালে নওগাঁ আঞ্চলিক গণিত অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়। রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ চত্বর, ২১ ডিসেম্বর। ছবি: শহীদুল ইসলাম
১৮ / ১৯
চট্টগ্রাম নগরের ব্যাটারি গলি এলাকায় আগুন লাগে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। চট্টগ্রাম, ২১ ডিসেম্বর। ছবি: সৌরভ দাশ
১৯ / ১৯
রংপুর সিটি করপোরেশন নির্বাচনের বিভিন্ন কেন্দ্রের ফলাফল আসছে। এতে বিপুল ব্যবধানে এগিয়ে থাকার খবরে সমর্থকদের নিয়ে উল্লাস প্রকাশ করেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান। রাত ৯টায় কলেজ রোড, জাতীয় পার্টির অস্থায়ী নির্বাচন কার্যালয়, রংপুর, ২১ ডিসেম্বর। ছবি: সাজিদ হোসেন