শিকারের অপেক্ষায় বসে আছে দেশের এক বিরল পাখি গয়ার (Darter বা Oriental Darter)। সাঁতার কাটার সময় লম্বা গলা ও মাথা পানির ওপর এমনভাবে রাখে, যা দেখতে সাপের মতো লাগে। তাই এ দেশে এরা সাপ পাখি বা সাপ গলা নামেও পরিচিত। দেশের বড় বড় হাওর, বিল, নদী ও হ্রদে এদের দেখা মেলে। তবে বর্তমানে পরিবেশদূষণ, শিকার ও বাসস্থান ধ্বংসের কারণে বিশ্বব্যাপী গয়ারের সংখ্যা এতই কমছে যে অস্তিত্ব সংকটের মুখোমুখি। সারা বিশ্বে এরা প্রায় বিপদগ্রস্ত এবং বাংলাদেশে সংকটাপন্ন বলে বিবেচিত। চরাইল বিল, রহনপুর, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ, ১৯ ডিসেম্বরছবি: হাসান মাহমুদ