এক ঝলক (২১ নভেম্বর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
রঙিন ফুলগাছে শ্বেতশুভ্র প্রজাপতি। রংপুর নগরের রাজেন্দ্রপুর এলাকা থেকে গতকাল ছবিটি তোলা। ছবি: মঈনুল ইসলাম

২ / ২২
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ছবি তোলার ভঙ্গিতে মার্কিন জিমন্যাস্ট মেকেলা স্কিনার। ইউএসওসি রিও অলিম্পিকে এবার অংশ নেবেন তিনি। ছবিটি শুক্রবার কুইজোট স্টুডিওস থেকে তোলা। ছবি: এএফপি

৩ / ২২
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘ইট’স দ্য গ্রেট উইন্ডো আনভেইলিং, শার্লি ব্রাউন’ শীর্ষক একটি ক্রিসমাস উইন্ডোর প্রদর্শন। ছবিটি শুক্রবার নগরের মেসি’স হেরাল্ড স্কয়ার থেকে তোলা। ছবি: এএফপি

৪ / ২২
মিসরে ৩৭তম কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠানে ফারাওদের পোশাকে শিল্পীদের নৃত্য পরিবেশনা। ছবিটি শুক্রবার তোলা। ছবি: এএফপি

৫ / ২২
ইউএসওসি রিও অলিম্পিকের জন্য তির-ধনুক নিয়ে পোজ দিচ্ছেন মার্কিন প্যারা অলিম্পিক তিরন্দাজ ম্যাট স্টুটজম্যান। ছবিটি শুক্রবার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে কুইজোট স্টুডিওস থেকে তোলা। ছবি: এএফপি

৬ / ২২
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশনস (আসিয়ান) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের অভিবাদন জানাতে আসা এক মালয়েশীয় নারী পোজ দিচ্ছেন মালয়েশিয়ার ঐতিহ্যবাহী পোশাকে। ছবি: রয়টার্স

৭ / ২২
আস্তে-ধীরে শীত বাড়ছে রাজধানীতে। শুরু হয়ে গেছে গরমের কাপড় কেনাকাটাও। ছবিটি আজ রাজধানীর নিউমার্কেট থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৮ / ২২
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে সতর্ক অবস্থানে। মৃত্যুদণ্ড প্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করবেন কি না, তা জানতে আজ সকালে কারাগারে গেছেন দুই ম্যাজিস্ট্রেট। ছবি: জাহিদুল করিম

৯ / ২২
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দিয়ে স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ছবি: ফোকাস বাংলা

১০ / ২২
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দিয়ে স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

১১ / ২২
আমন ধান কাটার পর জমিতে বোরো ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষকেরা। ছবিটি আজ বগুড়ার গাবতলী উপজেলার পদ্মপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১২ / ২২
স্কুল ছুটির পর কলা বাগানের পাশে পড়ে থাকা কলা নিয়ে ভাগ-বাঁটোয়ারায় মেতে ওঠা তিন শিশু। ছবিটি আজ বগুড়ার গাবতলী উপজেলার পদ্মপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৩ / ২২
হেমন্তের অপরূপ প্রকৃতি। ছবিটি আজ সকালে রাঙামাটি সদরের বসন্ত মৌন পাহাড় থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি

১৪ / ২২
আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মোটরসাইকেল ও পিকআপ নিয়ে সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসি কার্যকরের দাবিতে বিক্ষোভ করে। ছবিটি তোপখানা রোড এলাকা থেকে তোলা। ছবি: হাসান রাজা

১৫ / ২২
জাতীয় প্রেসক্লাবের সামনে আজ দুপুরে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন দেশের বিভিন্ন অঞ্চলে বিদেশি হত্যা ও ফ্রান্সে হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করে। ছবি: হাসান রাজা

১৬ / ২২
বাড়ির উঠানে ফ্যানের বাতাসে ধান ঝাড়া হচ্ছে। ছবিটি আজ শনিবার বগুড়া সদর উপজেলার মেঘাগাছা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৭ / ২২
খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার চৌধুরীঘাট, কালাচিংপাড়া ও এক নম্বর রাবার বাগানপাড়া এলাকা থেকে গ্রামের মানুষ এই কালভার্টের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে। ছবিটি আজ শনিবার সকালে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি

১৮ / ২২
কাঁচা পাট রপ্তানির সিদ্ধান্তের প্রতিবাদ ও অবিলম্বে রপ্তানি আদেশ প্রত্যাহারের দাবিতে খুলনার দৌলতপুরে বাংলাদেশ অ্যাসোসিয়েশন আজ মানববন্ধন করে। ছবি: সাদ্দাম হোসেন, খুলনা

১৯ / ২২
খেজুরের গুড়ের হাঁড়ি নামানো হচ্ছে ট্রাক থেকে। শীত আসছে বলে পিঠাপুলির উপকরণ হিসেবে খেজুরের গুড়ের চাহিদা বেড়ে গেছে। ছবিটি আজ দুপুরে সিলেট নগরের তোপখানা এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

২০ / ২২
ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলনে ব্যস্ত দিনমজুরেরা। ছবিটি আজ শনিবার সকালে তোলা। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ

২১ / ২২
পাঁপড় তৈরির পর তা রোদে শুকানো হচ্ছে। ছবিটি আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকার চানমারী থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

২২ / ২২
মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণ অবস্থান কর্মসূচি শুরু করেছে গণজাগরণ মঞ্চ। আজ রাত আটটার দিকে তোলা ছবি- হাসান রাজা