রাবার বাগান থেকে রাবার-কষ সংগ্রহ করছেন এক চাষি। প্রতি লিটার কষ ৫০ টাকা দরে চাষির কাছে থেকে কিনে নেয় রাবার কারখানা। মিলন কার্বারীপাড়া, দীঘিনালা, খাগড়াছড়ি, ২০ নভেম্বর। ছবি: নীরব চৌধুরী
রাজধানী ঢাকার ধলপুরে বিদ্যুতের খুঁটি ভেঙে একটি অংশ সড়কের দিকে বেরিয়ে আছে। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। নতুন রাস্তা, ধলপুর, ঢাকা, ২১ নভেম্বর। ছবি: আবদুস সালাম
১১ / ১২
পাবনার আটঘরিয়া উপজেলার মাঝপাড়া এলাকা ‘শিমসাগর’ নামে পরিচিত। ফুলে ফুলে ভরে আছে শিমখেত। নদুরিয়া চৌরাস্তা এলাকা, মাঝপাড়া, আটঘরিয়া, পাবনা, ২১ নভেম্বর। ছবি: হাসান মাহমুদ
১২ / ১২
রাজধানীর ফুটপাতে বসানো দুই সিটি করপোরেশনের ময়লার পাত্র এখন আবর্জনা হয়ে পড়ে আছে ভাগাড়ে। হাটখোলা, ঢাকা, ২১ নভেম্বর। ছবি: আবদুস সালাম