এক ঝলক (২১ ফেব্রুয়ারি ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৪
চট্টগ্রামে প্রথম আলোর আয়োজনে বর্ণমেলার মঞ্চে সূচনা সংগীত পরিবেশন করে গানের দল রক্তকরবী। ছবিটি আজ মঙ্গলবার সকালে নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয় থেকে তোলা। ছবি: জুয়েল শীল

২ / ১৪
ভাষার মাসে সিলেট নগরের রিকাবীবাজার মোড় থেকে মীরের ময়দান সড়কের দেয়ালজুড়ে আঁকা হয়েছে দেয়ালচিত্র। ছবি: আনিস মাহমুদ

৩ / ১৪
চট্টগ্রামে নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়ে আজ মঙ্গলবার বেলুন উড়িয়ে প্রথম আলোর আয়োজনে বর্ণমেলার উদ্বোধন করছেন গবেষক মাহবুবুল হক। ছবি: জুয়েল শীল

৪ / ১৪
কলাগাছে সংবাদপত্র মুড়িয়ে রং করে শিশুরা বাড়ির আঙিনায় তৈরি করেছে শহীদ মিনার। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে নিজেদের তৈরি শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানায় তারা। ছবিটি গতকাল সোমবার রাতে পিরোজপুর পৌরসভার কুমারখালী এলাকা থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল।

৫ / ১৪
বাবার কোলে চড়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসেছে এক শিশু। ছবি: আনিস মাহমুদ

৬ / ১৪
প্রতিষ্ঠার এক যুগ পর প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সকালে কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদের নেতৃত্বে কমিশনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা জানান। ছবি: দুদকের সৌজন্যে।

৭ / ১৪
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মুখমণ্ডলে আলপনা আঁকিয়ে নিচ্ছেন এক তরুণী। ছবিটি আজ মঙ্গলবার পাবনা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

৮ / ১৪
শিমুল গাছে বসেছে এক পাখি। ছবিটি গতকাল সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার নতুন আশুতিয়া এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

৯ / ১৪
বাড়ির পাশে খেতে ঘুড়ি ওড়াচ্ছে এক কিশোর। ছবিটি গতকাল সোমবার বিকেলে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গকুল নগর এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

১০ / ১৪
তুষারপাতের মধ্যে সড়কে বৈদ্যুতিক বাইসাইকেল চালাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি আজ মঙ্গলবার চীনের রাজধানী বেইজিং থেকে তোলা। ছবি: রয়টার্স

১১ / ১৪
বাবার কোলে করে শহীদ মিনারে ফুল দিতে এসেছে এই শিশুটি৷ ছবিটি আজ মঙ্গলবার বিকেলে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

১২ / ১৪
কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মৃতির উদ্দেশে ফুল দিতে আসা এক তরুণী। ছবি: সাবিনা ইয়াসমিন

১৩ / ১৪
জাতীয় সংসদ ভবনের সামনে ফুল বিক্রেতা এই শিশুটি এক শিল্পীর কাছে নিজের মুখে ২১শে ফেব্রুয়ারি এঁকে নিচ্ছে। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

১৪ / ১৪
ছুটির দিনে আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের সামনে বেশ কয়েকটি ঘোড়ার গাড়ি দেখা গেল। টাকার বিনিময়ে শৌখিন মানুষজন ঢাকার ঐতিহ্য এসব গাড়িতে ঘুরে বেড়ানোর সুযোগ পান। ছবি: সাবিনা ইয়াসমিন