এক ঝলক (২১ মার্চ ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৫
জর্জিয়ার গুদৌরির স্কি রিসোর্টে গতকাল রোববার ‘রেড বুল জাম্প অ্যান্ড ফ্রিজ’ প্রতিযোগিতায় বরফজলে লাফিয়ে পড়ছেন এক প্রতিযোগী। ছবি: রয়টার্স

২ / ২৫
সবুজ পাতার আড়ালে উঁকি দিচ্ছে ডেউয়া ফল। ছবিটি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হাজরাহাটি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৩ / ২৫
থোকায় থোকায় ধরে আছে সফেদা ফল। ছবিটি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হাজরাহাটি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৪ / ২৫
যুক্তরাষ্ট্রে অভিবাসন-প্রত্যাশী একদল কিউবান কোস্টারিকা সীমান্তের কাছে পাসো কেনোয়াস নদীতে গোসল করছে। হাজার দেড়েক কিউবান পানামা হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য কোস্টারিকা সীমান্তে অপেক্ষা করছেন। ছবি: রয়টার্স

৫ / ২৫
যুক্তরাষ্ট্রে অভিবাসন-প্রত্যাশী এক কিউবান দম্পতি কোস্টারিকা সীমান্তের কাছে একটি আশ্রয়কেন্দ্রের তাঁবুতে বিশ্রাম নিচ্ছেন। হাজার দেড়েক কিউবান পানামা হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য কোস্টারিকা সীমান্তে অপেক্ষা করছেন। ছবি: রয়টার্স

৬ / ২৫
তিন দিনের ঐতিহাসিক সফরে কিউবায় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। রাজধানী হাভানার হোসে মার্তি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর বৃষ্টি দেখে ছাতা মাথায় বিমান থেকে নামছেন প্রেসিডেন্ট বারাক ওবামা, ফার্স্টলেডি মিশেল ওবামা, দুই মেয়ে মালিয়া ও সাশা। ছবি: এএফপি

৭ / ২৫
শিমুল গাছে ফল ধরেছে। আর কয়েক দিন পর এগুলো ফেটে তুলা ছড়িয়ে পড়বে। ছবিটি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদর্দী এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৮ / ২৫
দেখে মনে হচ্ছে গাছের ডালে ঝুলছে পাখির বাসা। আসলে এগুলো বাদুড়। রাতে বের হবে খাবারের সন্ধানে। ছবিটি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হাজরাহাটি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৯ / ২৫
সারা দেশের সরকারি বিদ্যালয়ে আজ সোমবার স্টুডেন্ট কেবিনেট নির্বাচন চলছে। রাজধানীর মোহাম্মদুপর সরকারি উচ্চ বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছে এক শিক্ষার্থী। ছবি: জাহিদুল করিম

১০ / ২৫
ঝালকাঠি পুরোনো স্টেডিয়ামে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে নির্বাচনী উপকরণ বিতরণ করা হয়। ছবিটি আজ সোমবার সকাল এগারোটায় তোলা। ছবি: সাইফুল ইসলাম

১১ / ২৫
সিলেট নগরের আম্বরখানা এলাকায় রাস্তার পাশে নানা ধরনের বরইয়ের পসরা সাজিয়ে বসেছেন এক বিক্রেতা। ছবি: আনিস মাহমুদ

১২ / ২৫
তাইওয়ানের তাইপেতে কার্টুন চরিত্র ‘হ্যালো কিটি’ থিমের একটি এক্সপ্রেস ট্রেন আজ সোমবার থেকে চালু হয়েছে। ট্রেনের কামরায় বেশ হাসিখুশি মেজাজে দুই শিশু। ছবি: রয়টার্স

১৩ / ২৫
স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে রংপুর জিলা স্কুলে ভোটগ্রহণের একটি চিত্র। ছবি: মঈনুল ইসলাম

১৪ / ২৫
নেপা​ল সফরে রয়েছেন যুক্তরাজ্যের প্রিন্স হ্যারি। এরই অংশ হিসেবে আজ তিনি বারদিয়া ন্যাশনাল পার্ক ঘুরতে যান। সেখানে টাইগার ট্র্যাপ ক্যামেরার সামনে দিয়ে চুপি চুপি পার হতে দেখা যায় হ্যারিকে। ছবিটি নেপালের ন্যাশনাল নিউজ এজেন্সি থেকে রয়টার্সকে সরবরাহ করা হয়।

১৫ / ২৫
গত বছরের চেয়ে দু দিন আগেই এবার টোকিওতে চেরি ফুল ফুটতে শুরু করেছে। ছবিটি টোকিওর ইয়াসুকুনি শ্রাইন থেকে তোলা। ছবি: এএফপি

১৬ / ২৫
মুম্বাইয়ে ২০ মার্চ অনুষ্ঠিত হয়েছে এক চ্যারিটি ফ্যাশন শো। সেখানে বলিউডের সুরকার ও সংগীত শি​ল্পী আদনান সামি। ছবি: এএফপি

১৭ / ২৫
মুম্বাইয়ে ২০ মার্চ অনু​ষ্ঠিত হয়েছে এক চ্যারিটি ফ্যাশন শো। সেখানে রানওয়েতে বলিউডের অভিনেত্রী মনীষা কৈরালা। ছবি: এএফপি

১৮ / ২৫
দূষণে জর্জরিত চীনের একটি নদী। ছবিটি ২১ মার্চ তোলা: রয়টার্স

১৯ / ২৫
গত শনিবার সকালে রাশিয়ার দক্ষিণ প্রান্তের রস্তোভ অন দন শহরে ফ্লাইদুবাই এয়ারলাইনসের একটি বিমান বিধ্বস্ত হয়ে ৬২ জন আরোহীর সবাই নিহত হন। তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে বিমানবন্দরের বাইরে জড়ো হন স্বজনেরা। ছবিটি ২০ মার্চ তোলা: রয়টার্স

২০ / ২৫
তাসকিন আহমেদ ও আরাফাত সানির ওপরে আনা অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়ার দাবিতে বাংলাদেশ ক্রিকেট ফ্যান ইউনিটি আজ সোমবার বিকেলে শাহবাগ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে। ছবি: আশরাফুল আলম

২১ / ২৫

২২ / ২৫
বরিশাল থেকে আসে এই তরমুজ। পাইকারি দর ১২ হাজার টাকায় বিক্রি হচ্ছে এক শ তরমুজ। ছবিটি আজ সোমবার বিকেলে হাজারীবাগ ময়না মার্কেট থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৩ / ২৫
রাত পোহালেই স্থানীয় সরকারের সবচেয়ে সক্রিয় ও সর্বনিম্ন স্তর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। প্রথম ধাপে ৭৩৪টির মধ্যে মঙ্গলবার ৭২১টিতে ভোট গ্রহণ করা হবে। সাতক্ষীরার বিভিন্ন ইউনিয়নে নেওয়া হচ্ছে নির্বাচনের বিভিন্ন সামগ্রী। ছবিটি সোমবার দুপুরে সাতক্ষীরার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় থেকে তোলা ছবি: আবদুস সালাম

২৪ / ২৫
সাতক্ষীরার বিভিন্ন ইউনিয়নে নেওয়া হচ্ছে নির্বাচনের বিভিন্ন সামগ্রী। ছবিটি সোমবার দুপুরে সাতক্ষীরার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় থেকে তোলা ছবি: আবদুস সালাম

২৫ / ২৫
প্রথমা প্রকাশনের উদ্যোগে কুমিল্লায় আজ সোমবার থেকে শুরু হয়েছে ছয় দিনব্যাপী বইমেলা। শহরের কান্দিরপাড়ে কুমিল্লা টাউন হলের মুক্তিযুদ্ধ কর্নারে মেলার উদ্বোধনের পর বইপ্রেমীদের ভিড়। ছবি: এম সাদেক