এক ঝলক (২১ মার্চ ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২০
সূর্যমুখীর খেতে কিশোরীর ছুটে চলা। ছবিটি মঙ্গলবার খুলনার লবণচরা এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

২ / ২০
তিনজন নিজেদের পোষা মহিষকে গোসল করাতে নিয়ে যাচ্ছেন। ছবিটি আজ সোমবার দুপুরে বগুড়ার সোনাতলা উপজেলার সজনের পাড়া এলাকায় বাঙ্গালী সেতুর কাছ তোলা। ছবি: সোয়েল রানা

৩ / ২০
জমি থেকে মসুরের ফসল কেটে মাড়াই এর জন্য মহিষের গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। ছবিটি সোমবার পাবনার নাজিরপুর গ্রাম থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

৪ / ২০
পাট রোপণের জন্য জমিতে মই চাষ দেওয়ার প্রয়োজন। কিন্তু অল্প জমির হওয়ায় গরু দিয়ে কেউ মই চাষ দিতে আসতে চান না। তাই পড়ন্ত বিকেলে নিজের ছেলে, ভাতিজা ও ভাগনেদের নিয়ে খেলার ছলে মই চাষ দিচ্ছেন এক কৃষক। ছবিটি সোমবার বিকেলে পাবনার দাপুনিয়া ইউনিয়নের টিকোরি গ্রাম থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

৫ / ২০
দুই পাখির খুনসুটির ছবিটি মঙ্গলবার খুলনার লবণচরা এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৬ / ২০
শীতকাল শেষ হলেও এখন খেজুর গাছ থেকে রস সংগ্রহ চলছে। চৈত্র মাসে রস কম হলেও বেশ মিষ্টি বলে জানালেন গাছি আমছের প্রামাণিক। ছবিটি  সোমবার বিকেলে পাবনার মালিগাছা ইউনিয়নের খোদাইরপুর গ্রাম থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

৭ / ২০
মাছ ধরে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। ছবিটি গতকাল সোমবার সকালে সিলেট সদরের সামাউড়াকান্দি হাওর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৮ / ২০
রোদেলা দুপুরে খেত থেকে গম কেটে নিচ্ছেন কিষান-কিষানি। ছবিটি গতকাল সোমবার দুপুরে বগুড়ার সোনাতলা উপজেলার সজনের পাড়া এলাকায় বাঙ্গালী সেতুর কাছ তোলা। ছবি: সোয়েল রানা

৯ / ২০
সূর্যমুখীর উঁকিঝুঁকি। ছবিটি গতকাল সোমবার কুমিল্লা শহরের পুলিশ সুপার কার্যালয় থেকে তোলা। ছবি: এমদাদুল হক

১০ / ২০
গাছে ফুটেছে ডালিয়া ফুল। ছবিটি মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার মধুনগর গ্রাম থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

১১ / ২০
কাঁঠাল গাছের ছবিটি মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার মধুনগর গ্রাম থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

১২ / ২০
আসছে বাংলা নববর্ষ। বৈশাখের প্রথম দিন থেকেই ব্যবসায়ীরা সারা বছরের দেনা-পাওনার হিসাব টালি খাতায় টুকে রাখেন। ব্যবসায়ীদের কাছে এই মাসে এ খাতার চাহিদা বেশি থাকে। ছবিটি সোমবার সকালে ফরিদপুর শহরের গোয়ালচামট পুরোনো বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১৩ / ২০
কৃষক কালাম মোল্লা নিজের এক বিঘা জমিতে বীজ পেঁয়াজের চাষ করেছেন। এখন ফুল থেকে দানা পুষ্ট হওয়ার সময়। এর মধ্যে সোমবার ভোরে বৃষ্টি হয়েছে। দানার ক্ষতির আশঙ্কা করছেন তিনি। ছবিটি সোমবার সকালে ফরিদপুর সদর উপজেলার ধুলদী গোবিন্দপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১৪ / ২০
ফুলে মধু আহরণে ব্যস্ত মৌমাছি। ছবিটি সোমবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১৫ / ২০
ঢাকা-আরিচা মহাসড়কে ব্যাটারিচালিত এসব রিকশা চলছে বড় বড় বাস-ট্রাকের সঙ্গেই৷ আজ মঙ্গলবার সকালে আমিনবাজার এলাকা থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

১৬ / ২০
ঢাকার চারপাশে ছিল কয়েকটি নদ-নদী৷ এর একটি তুরাগ নদ৷ তবে বেশির ভাগ জায়গা দখলে রয়েছে ইটভাটার। স্বচ্ছ ও সুপেয় পানি দূষিত হয়েছে অনেক আগেই৷ ছবিটি আজ মঙ্গলবার সকালে আমিনবাজার এলাকা থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

১৭ / ২০
জনগণের সুবিধার জন্য এবং শহর পরিচ্ছন্ন রাখতে রাজধানীজুড়ে স্থাপন করা হয়েছিল ময়লার পাত্র। বেশির ভাগ ময়লার পাত্র এখন পরিত্যক্ত। বিভিন্ন স্থানে এভাবেই ভেঙে পড়ে আছে পাত্রগুলো। ছবিটি আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনের ভিআইপি সড়ক থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৮ / ২০
রাজধানীর পুরান ঢাকার হোসনী দালান এলাকায় থাকা নলকূপ দিয়ে এভাবেই সারাক্ষণ পানি গড়িয়ে পড়ে। পানির জন্য নলকূপে চাপ দিতে হয় না। এভাবেই প্রতিদিন বিপুল পরিমাণের পানি অপচয় হচ্ছে। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে হোসনী দালানের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৯ / ২০
রাজধানীর কাজী নজরুল অ্যাভিনিউয়ের বাংলামোটর অংশে বৃষ্টি না হলেও এভাবে পানি জমে থাকে। পয়োনিষ্কাশন লাইনের উপচেপড়া নোংরা পানি জমে থাকায় বাসযাত্রীরা বিপাকে পড়ছেন। বাস থেকে লাফ দিয়ে ফুটপাতে যেতে হচ্ছে। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

২০ / ২০
আজ মঙ্গলবার বিকেলে মাগুরায় ১৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৯টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা