এক ঝলক (২১ মার্চ, ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৭
উৎপাদন খরচ কম। চাহিদাও বেশি। পাশাপাশি ভালো দাম পাওয়ায় ভুট্টা চাষে দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকদের। মাঠে শুকাতে দেওয়া ভুট্টা নিয়ে খেলা করছে শিশুরা। নিকলী জিসি পাইলট মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠ, কিশোরগঞ্জ
ছবি: তাফসিলুল আজিজ
২ / ১৭
চলছে চৈত্র মাস। যমুনার বুকে জেগেছে চর। এসব চর থেকে গবাদিপশুর জন্য ঘাস কেটে ফিরছেন তিন নারী। গোয়ারিয়া, শিবালয়, মানিকগঞ্জ, ২১ মার্চ
ছবি: আব্দুল মোমিন
৩ / ১৭
আজকাল কাঠ চেরাইয়ের জন্য ব্যবহার করা হয় মেশিন। এর ব্যতিক্রমও দেখা যায়। গ্রামগঞ্জে অনেকেই এখনো করাত দিয়ে কাঠ কাটেন। কাকনি, তারাকান্দা, ময়মনসিংহ, ২১ মার্চ
ছবি: আনোয়ার হোসেন
৪ / ১৭
পদ্মার পানি শুকিয়ে জেগেছে চর। ধু ধু বালুচরের মাঝে পানিতে আটকা পড়েছে মাছ ধরার নৌকা। চরটেপুরা কান্দি, সদর উপজেলা, ফরিদপুর, ২১ মার্চ
ছবি: আলীমুজ্জামান
৫ / ১৭
বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর গ্রাম থেকে বাঁশের তৈরি মাথাল কিনেছেন আজমল হোসেন। সেগুলো বিক্রি করবেন নাটোরের বিভিন্ন হাটে। বয়রাদিঘী এলাকা, শাজাহানপুর, বগুড়া, ২১ মার্চ
ছবি: সোয়েল রানা
৬ / ১৭
চরাঞ্চলে এবার ফলন ভালো হয়েছে খেসারির। মাড়াই শেষে পদ্মাপাড়ে বাতাসে ঝাড়াইয়ের কাজ সেরে নিচ্ছেন হেনা বেগম ও নিলুফা বেগম। মুন্সিডাঙ্গী, সদর উপজেলা, ফরিদপুর, ২১ মার্চ
ছবি: আলীমুজ্জামান
৭ / ১৭
সচেতন নাগরিক সোসাইটির আয়োজনে ১৫ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচিতে খুদে শিক্ষার্থীরা। সুখসাগর, দিনাজপুর, ২১ মার্চ
ছবি: রাজিউল ইসলাম
৮ / ১৭
রাজশাহীর বাঘা উপজেলায় আওয়ামী লীগের সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষ। শাহদৌলা সরকারি কলেজ মাঠ, বাঘা, রাজশাহী, ২১ মার্চ
ছবি: প্রথম আলো
৯ / ১৭
ধানখেতের আলে বসে আছে একঝাঁক বক। মাথাইল চাপড়, শাজাহানপুর, বগুড়া, ২১ মার্চ
ছবি: সোয়েল রানা
১০ / ১৭
শীতলক্ষ্যা নদীর মাহমুদনগর কলাবাগান এলাকায় রোববার দুপুরে রূপসী-৯ নামের কার্গোর ধাক্কায় এমএল আফসারউদ্দিন নামের একটি লঞ্চ ডুবে যায়। মৃত্যু হয় ওই লঞ্চে থাকা উম্মে খায়রুন ফাতেমার। বড় বোনের মরদেহ শনাক্তের পর কান্নায় ভেঙে পড়েন মোহাম্মদ আলী জুলফিকার। আলআমিন নগর ঘাট এলাকা, নারায়ণগঞ্জ, ২১ মার্চ
ছবি: দিনার মাহমুদ
১১ / ১৭
সাগরের তীরে মাছ ধরতে জেলেদের তৎপরতা। ইনানী, উখিয়া, কক্সবাজার, ২১ মার্চ
ছবি: শুভ্র কান্তি দাশ
১২ / ১৭
ট্রেন আসছে। লেভেল ক্রসিংয়ের দুই পাশে দেওয়া হয়েছে ব্যারিকেড। এরই মধ্যে ঝুঁকি নিয়ে ব্যারিকেডের নিচ দিয়ে যাচ্ছেন এক মোটরসাইকেল আরোহী। লালবাগ রেলক্রসিং, রংপুর, ২১ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৭
চৈত্রের কাঠ ফাটা রোদে হাঁসফাঁস অবস্থা। গরমে হাঁপিয়ে ওঠা এক রিকশাচালক তৃষ্ণা মেটাচ্ছেন। চৌহাট্টা, সিলেট নগর, ২১ মার্চ
ছবি: আনিস মাহমুদ
১৪ / ১৭
কুমিল্লায় শুরু হয়েছে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া। রোববার থেকে শুরু হয়ে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত চলবে শারীরিক কসরত পরীক্ষা। এখান থেকে উত্তীর্ণ ব্যক্তিরা অংশ নেবেন লিখিত পরীক্ষায়। এ বছর ১৫০ জনকে কনস্টেবল পদে নিয়োগ দেবে জেলা পুলিশ। পুলিশ লাইনস মাঠ, কুমিল্লা, ২১ মার্চ
ছবি: এম সাদেক
১৫ / ১৭
সিটি করপোরেশনের বিরুদ্ধে আলিয়া মাদ্রাসার জমি দখলের অভিযোগ এনে মানববন্ধন। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২১ মার্চ
ছবি: আশরাফুল আলম
১৬ / ১৭
প্রচণ্ড গরম আর তীব্র যানজটে নাকাল রাজধানীবাসী। কলেজগেট, মিরপুর রোড, ঢাকা, ২১ মার্চ
ছবি: সাবিনা ইয়াসমিন
১৭ / ১৭
কম দামে টিসিবির পণ্য পেতে নিম্নআয়ের মানুষের দীর্ঘ লাইন। সেক্টর-১২, উত্তরা, ঢাকা
ছবি: খালেদ সরকার