এক ঝলক (২১ মে ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩৪
যুক্তরাষ্ট্রের ওহাইয়ো অঙ্গরাজ্যের সিনসিনাটি শহরে গতকাল শুক্রবার সিনসিনাটি রেডস ও সিয়াটল মেরিনার্সের মধ্যে বেসবল খেলা হয়। খেলার আগে সিনসিনাটি রেডসের মাসকট ‘রোজি রেড’-এর ছবি। ছবি: এএফপি

২ / ৩৪
ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ এর প্রভাবে উত্তাল সাগর। ছবিটি গতকাল শুক্রবার চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৩ / ৩৪
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা আজ শনিবার। দিনটি গৌতম বুদ্ধের শুভ জন্ম, বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ—এই তিন স্মৃতিবিজড়িত। জগতের সব প্রাণী সুখী হোক—সম্ভবত বুদ্ধের এ বাণীতে উদ্বুদ্ধ হয়ে তাঁর মূর্তিতেই মনের সুখে বসে আছে বানরটি। ছবিটি নেপালের কাঠমাণ্ডুতে এক অনুষ্ঠান চলাকালে তোলা। ছবি: রয়টার্স

৪ / ৩৪
বরগুনা ও পটুয়াখালীর পর ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ আজ শনিবার বেলা পৌনে একটার দিকে চট্টগ্রাম উপকূল অতিক্রম করে। ছবিটি চট্টগ্রামের পতেঙ্গা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

৫ / ৩৪

৬ / ৩৪
কক্সবাজার শহরের সমিতিপাড়া এলাকার পানিবন্দী মানুষ। ছবি: ফোকাস বাংলা

৭ / ৩৪
পানির মধ্যে দিয়ে গবাদি পশু নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ফোকাস বাংলা

৮ / ৩৪
নিরাপদ স্থানে যাচ্ছে দুই শিশু। কক্সবাজার শহরের সমিতিপাড়া এলাকা থেকে ছবিটি তোলা। ছবি: ফোকাস বাংলা

৯ / ৩৪
কক্সবাজারে সাগর উত্তাল। ছবিটি আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১০ / ৩৪
ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র প্রভাবে মৃদু দমকা বাতাসসহ বৃষ্টি ঝরছে ঢাকায়। ছাতা মাথায় যাচ্ছেন পথচারীরা। ছবিটি আজ দুপুরে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১১ / ৩৪
ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র প্রভাবে থেমে থেমে চলছে বাতাসের ঝাপটা। ছবিটি আজ দুপুরে রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সড়ক থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১২ / ৩৪
ঝিরি ঝিরি বৃষ্টিতে একলা এক মোটরসাইকেল-আরোহী। ছবিটি আজ শনিবার দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১৩ / ৩৪
ঘূর্ণিঝড়ের বিষয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্টের কর্মীরা সচেতনতামূলক ও নির্দেশনামূলক প্রচারণা করছে। ছবিটি আজ শনিবার সকালে ভোলা সদরের ধনিয়া এলাকা থেকে তোলা। ছবি: নেয়ামতউল্লাহ

১৪ / ৩৪
ঘূর্ণিঝড়ের প্রভাবে গতকাল শুক্রবার ভোর রাতে ভোলায় ক্ষয়ক্ষতি হয়েছে। এতে বাড়ি-ঘর-দোকান পাট ভেঙে পড়েছে। ছবিটি ভোলার তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ বাজার থেকে তোলা। ছবি: নেয়ামতউল্লাহ

১৫ / ৩৪
আজ শনিবার সকালে প্রথম আলোর খুলনা কার্যালয়ে বিশ্বকাপ মেগা কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে বিজয়ীরা। ছবি: সাদ্দাম হোসেন

১৬ / ৩৪
সিলেট নগরের শাহী ঈদগাহ এলাকায় আজ শনিবার জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় ‘সেভেন আপ-এমপিএল মিউজিক্যাল প্রিমিয়ার লিগ’-এর বিভাগীয় অডিশন রাউন্ড। দিনব্যাপী তরুণ-তরুণীরা সেখানে অংশ নেন। ছবিটি বেলা ১২টার দিকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৭ / ৩৪
সিলেটের সুরমা নদী এখন পানিতে টইটুম্বুর। সেই পানিতে জাল দিয়ে মাছ ধরছেন মৎস্যজীবীরা। ছবিটি আজ শনিবার নগরের কিনব্রিজ এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৮ / ৩৪
রাশিয়ার সচিতে অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স

১৯ / ৩৪
যুক্তরাজ্যের লন্ডনে আবে রোড হেঁটে পার হচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ছবি: রয়টার্স

২০ / ৩৪
গত দুই দিনের টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। বৃষ্টির পানির সঙ্গে কারখানার বিষাক্ত পানিও পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে। ছবিটি আজ বংশালের আগামসি লেন এলাকা থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন

২১ / ৩৪
টানা বৃষ্টিতে জলাবদ্ধতার পানিতে রাস্তার গর্তগুলো যেন মরণ ফাঁদ। রাজধানীর মালিবাগ এলাকায় রিকশা উল্টে আহত হয়েছেন অনেকে। তেমনই দুই যাত্রীর করুণ চিত্র। ছবিটি আজ শনিবার তোলা। ছবি: সাজিদ হোসেন

২২ / ৩৪
ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে বৃষ্টিপাতে বরিশাল নগরের বিভিন্ন প্রধান সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জমে থাকা পানি দিয়ে হেঁটে যাচ্ছে একটি কুকুর। ছবিটি আজ শনিবার সকাল নয়টার দিকে নগরের ফজলুল হক অ্যাভিনিউ থেকে তোলা। ছবি: সাইয়ান

২৩ / ৩৪
নীলপদ্ম দুর্লভ প্রজাতির ফুল। ছবিটি আজ শনিবার বগুড়ার মহাস্থান এলাকার পাদদেশের একটি নার্সারি থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২৪ / ৩৪
বাংলাদেশের উপকূলীয় এলাকা দিয়ে বয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় রোয়ানু। এর প্রভাবে নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে তেমন নৌযান না চললেও, জীবিকা নির্বাহ করতে শ্রমজীবী মানুষেরা ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছে। ছবিটি আজ শনিবার সকালে নদীর ১ নম্বর ঘাট থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

২৫ / ৩৪
ষষ্ঠ দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারণা জমে উঠেছে। প্রার্থীরা গণসংযোগে ছুটছেন এই বাড়ি থেকে ওই বাড়ি, এক গ্রাম থেকে অন্য গ্রামে। ছবিটি আজ শনিবার বিকেলে রংপুরের গঙ্গাচড়ার গান্নারপাড় এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

২৬ / ৩৪
নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে আজ শনিবার সকালে সিলেট এমসি কলেজের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন করেন। ছবি: আনিস মাহমুদ

২৭ / ৩৪
দীর্ঘদিন ধরে ময়লা না সরানোর কারণে রাস্তাটি যেন ভাগাড়ে পরিণত হয়েছে। ছবিটি আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের প্রধান কাঁচাবাজার দিগুবাবুর বাজারের  মীর জুমলা সড়ক এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

২৮ / ৩৪
ফোটার অপেক্ষায় ইয়েলো লেডি ফুল। ছবিটি আজ শনিবার সকালে বগুড়া সদর উপজেলার গোকুল এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২৯ / ৩৪
বৃষ্টি বেড়ে যাওয়ায় পুরোনো ভাঙাচোরা ছাতা মেরামতকারী দোকানগুলোতে বেড়েছে ছাতা মেরামতের কাজ। ছবিটি আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের নবাব সিরাজ-উদ-দৌল্লাহ রোড এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

৩০ / ৩৪
ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে বৃষ্টিসহ ঝোড়ো বাতাস বইছে দেশের বিভিন্ন অঞ্চলে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নদীপথে চলাচলকারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। ছবিটি আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর সদরঘাট থেকে তোলা।ছবি: মনিরুল আলম

৩১ / ৩৪
ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে কোনো লঞ্চ গন্তব্যে ছেড়ে যায়নি। ছবিটি আজ শনিবার তোলা। ছবি: মনিরুল আলম

৩২ / ৩৪
রাজধানীর হানিফ উড়ালসড়কের নিচে জয়কালী মন্দির সড়কটির অবস্থা বেহাল। বড় বড় গর্তের কারণে যানবাহনের চাকা গর্তে পড়ে প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা। এটা দেখার কেউ নেই। ছবিটি আজ শনিবার তোলা। ছবি: মনিরুল আলম

৩৩ / ৩৪
নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছনার প্রতিবাদে এবং লাঞ্ছনাকারীদের কঠোর শাস্তির দাবিতে আজ শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে সম্মিলিত সামাজিক আন্দোলন। ছবি: মনিরুল আলম

৩৪ / ৩৪
গুম, হত্যা, খুন, ধর্ষণ, শিক্ষক লাঞ্ছনা, মাইক্রোবাসে নারী ধর্ষণ ও বিচারহীনতার দাবিতে আজ শনিবার বাংলাদেশ গারো ছাত্রসংগঠনসহ কয়েকটি সংগঠন রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। ছবি: মনিরুল আলম