এক ঝলক (২১ সেপ্টেম্বর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩২
সিলেট নগরের সবচেয়ে বড় কোরবানির পশুর হাট কাজিরবাজার। সেখানে গরু নিয়ে এসেছেন বিক্রেতারা। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য লাল-সবুজ রঙে সাজানো হচ্ছে গরুর শিং। ছবিটি গতকাল রোববার বিকেলে তোলা। ছবি: আনিস মাহমুদ

২ / ৩২
রাজধানীর আজিমপুর বটতলা মোড়ে আজ সকালে হঠাৎ করে পুরোনো এই তেঁতুলগাছটি সড়কের ওপর উপড়ে পড়ে। এতে বন্ধ হয়ে যায় সড়কটি। বিপাকে চলাচলকারীরা। ছবি: জাহিদুল করিম

৩ / ৩২
রাজধানীর আজিমপুর বটতলা মোড়ে আজ সকালে হঠাৎ করে পুরোনো এই তেঁতুলগাছটি সড়কের ওপর উপড়ে পড়ে। এতে বন্ধ হয়ে আছে সড়কটি। বিপাকে পড়েছেন চলাচলকারীরা। ছবি: জাহিদুল করিম

৪ / ৩২
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটে থেমে আছে গাড়ি। টাঙ্গাইলের মির্জাপুর এলাকা থেকে আজ সোমবার সকাল আটটার দিকে ছবিটি তোলা। ছবি: সোহেল মহসীন শিপন

৫ / ৩২
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটে থেমে থাকা ট্রাকের সারি। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকা থেকে সকাল সাড়ে সাতটায় ছবিটি তোলা। ছবি: মাসুদ রানা

৬ / ৩২
বৃষ্টি হলেই ছোট, বড় ড্রেন উপচে রাস্তায় পানি চলে আসে। সেই সঙ্গে মাছও আছে। জাল নিয়ে রাস্তায় মাছ ধরার চেষ্টা করছেন এক বৃদ্ধ। ছবিটি আজ সকালে খুলনার সোনাডাঙ্গায় আবু নাসের হাসপাতালের সামনে থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৭ / ৩২
দীর্ঘদিন ধরে সংস্কারকাজ চলায় বৃষ্টির কারণে পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ভোগান্তিতে পড়ে চলাচলকারী ও এলাকাবাসী। ছবিটি আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের গলাচিপা এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

৮ / ৩২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুতে ভয়াবহ যানজট। ছবিটি আজ সোমবার দুপুর দেড়টার দিকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

৯ / ৩২
কোরবানি সামনে রেখে রাজধানীতে পশু বেচাকেনা শুরু হয়েছে। একজন ক্রেতা এই গরুটি ৮০ হাজার টাকা দিয়ে কিনেছেন। ছবিটি আজ সোমবার নয়াপল্টন এলাকা থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

১০ / ৩২
কোরবানি সামনে রেখে নগরে পশু বেচাকেনা শুরু হয়েছে। ক্রেতা এই গরুটি ৩০ হাজার এবং ছাগল ৮ হাজার টাকায় কিনেছেন। ছবিটি আজ সোমবার নয়াপল্টন এলাকা থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

১১ / ৩২
বৃষ্টির পানি ধরে রাখছেন পুরান ঢাকার এই পরিবারটি। ছবিটি ২০ সেপ্টেম্বর তোলা হয়েছে। পরিবারটির সঙ্গে কথা বলে জানা যায় তাঁরা এই বৃষ্টির পানি ভাত রান্নার কাজে ব্যবহার করেন। বৃষ্টির পানি জমিয়ে রেখে পরিশুদ্ধ করে তা দিয়ে ভাত রান্না করেন। গোটা পৃথিবীতে বৃষ্টির পানি ব্যবহারের নানা নজির রয়েছে। বৃষ্টির পানি ধরে সংরক্ষণ ও ব্যবহারের অন্যতম উদাহরণ উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র বারমুডা। ছবিটি পুরান ঢাকার পাতলা খান এলাকা থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

১২ / ৩২
ব্র্যাক কিশোর-কিশোরী উন্নয়ন কর্মসূচি কর্তৃক আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় রাজশাহী ব্র্যাক কিশোরী ফুটবল ক্লাব বনাম চাঁপাইনবাবগঞ্জ কিশোরী ক্লাবের খেলার একটি মুহূর্ত। ছবিটি রাজশাহী শহরের মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম থেকে বেলা ১১টার দিকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

১৩ / ৩২
ঈদ উপলক্ষে নানা ধরনের শৌখিন জিনিসপত্র দিয়ে ঘর সাজানোর জন্য ক্রেতার সমাগম দেখা যায় রাজধানীর দোয়েল চত্বরের দোকানগুলোতে। ছবিটি সোমবার সকালে তোলা। ছবি: সাইফুল ইসলাম, ঢাকা

১৪ / ৩২
একদিকে ক্রেতা সমাগম কম, এরপর আবার দিনভর বৃষ্টি। কোরবানির হাটে গরু নিয়ে আসা ব্যাপারীদের তাই অনেকটা অলস সময় কাটছে। ছবিটি আজ সোমবার দুপুরে ঢাকার বসিলা হাট থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

১৫ / ৩২
দোহারে উপজেলা নির্বাচন উপলক্ষে সব আয়োজন থাকলেও ভোটারেরা ভোটকেন্দ্রে তেমন আসেননি। ছবিটি আজ সোমবার দুপুর ১২টার দিকে কুসুমহাটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন

১৬ / ৩২
দোহারের উপজেলা নির্বাচনে ভোটারদের তেমন উপস্থিতি দেখা যায়নি আজ সোমবার বেলা একটা পর্যন্ত। ছবিটি দুপুর ১২টার দিকে ৩৮ নম্বর হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন

১৭ / ৩২
আয়কর মেলা ২০১৫। আয়কর দিতে কাগজপত্র পূরণ করছেন মেলায় আসা কয়েকজন। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

১৮ / ৩২
অনলাইনে ফাঁস হওয়া ‘প্রশ্নপত্রের’ একটি কপি নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে প্রতিবাদকারী আটক শিক্ষার্থীদের মুক্তি এবং পুনরায় পরীক্ষার দাবিতে আজ সোমবার দুপুরে শহীদ মিনারের পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করেছেন মেডিকেলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। ছবি: আবদুস সালাম

১৯ / ৩২
গরুর জন্য খড়গুলো আনা হয়েছে দিনাজপুর থেকে। প্রতি আঁটি খড় ঢাকার শনির আখড়া গরুর হাটে ১০ টাকায় বিক্রি হচ্ছে। ছবিটি সোমবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

২০ / ৩২
কেউ ফেলে দিয়ে গেছে চাকাওয়ালা নষ্ট ব্যাগটি। এই শিশুটির জন্য সেটিই মজার খেলনা। খেলায় যোগ দিয়েছেন বাবাও। ছবিটি আজ সকালে খুলনার খালিশপুর থানার বাস্তুহারা  এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

২১ / ৩২
ঝুঁকি নিয়ে বাড়ির পথে রাজধানীবাসী। ছবিটি ঢাকার বিমানবন্দর স্টেশন থেকে বিকেলে তোলা। ছবি: সাহাদাত পারভেজ

২২ / ৩২
লম্বা পথের ঝাঁকুনি তার ওপর ভাপসা গরম। কোরবানির হাটে আসার পথে পশুদের বেহাল দশা। তারপরও দীর্ঘ যানজট পড়েছে পশুবাহী গাড়িটি। ছবিটি আজ সোমবার বিকেল সাড়ে চারটার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট থেকে তোলা। ছবি: এম রাশেদুল হক, গোয়ালন্দ

২৩ / ৩২
ঘরে ফেরার আশায় এভাবেই বাসের জন্য অপেক্ষা। ছবিটি বিকেল চারটার দিকে ঢাকার গাবতলীর একটি বাস কাউন্টার থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৪ / ৩২
ঈদে ঘরমুখো মানুষের বাড়ি ফেরার তাড়া। টিকিটি না পেয়ে বাসের ছাদে উঠেই রওনা দিয়েছেন অনেকে। ছবি: ফোকাস বাংলা

২৫ / ৩২
কোরবানির পশুর হাটে পশুও নেই, ক্রেতাও নেই। তাই হাটের ইজারাদার বসে অলস সময় কাটাচ্ছেন। ছবিটি আজ সোমবার বেলা দুইটায় বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ি মসজিদ হাট থেকে তোলা। ছবি: সাইয়ান, বরিশাল

২৬ / ৩২
ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সড়কের গর্তে বৃষ্টির পানি জমেছে। এরপরও ঝুঁকি নিয়েই চলছে দূরপাল্লার যান। ছবিটি আজ সোমবার দুপুর ১২টার দিকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

২৭ / ৩২
শরতের ফুল শিউলি গাছের তলায় ছড়িয়ে পড়েছে। বাড়ির আঙিনায় ঝরে পড়া সেই ফুল কুড়িয়ে নিচ্ছে এক শিশু। ছবিটি আজ সোমবার সকালে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর মিয়াপাড়া এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

২৮ / ৩২
কয়েক দিন পরই কোরবানির ঈদ। বিভিন্ন অঞ্চল থেকে নদীপথে ইঞ্জিনচালিত ট্রলারে আসছে কোরবানির পশু। মানিকগঞ্জের আরিচা ঘাট দিয়ে ঢুকছে এসব পশু। পরে এগুলো পরিবহনে করে নিয়ে যাওয়া হবে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন হাটে। ছবিটি আজ সোমবার তোলা। ছবি: আব্দুল মোমিন, মানিকগঞ্জ

২৯ / ৩২
এটি কোনো ব্যাংকের কার্যক্রম নয়। চট্টগ্রাম বন্দরে কনটেইনার থেকে আটক করা মুদ্রা গুনতে ব্যস্ত শুল্ক গোয়েন্দা পুলিশ কর্মকর্তারা। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

৩০ / ৩২
বিভিন্ন জেলা থেকে রাজধানীতে এভাবেই আসছে গরু। ছবিটি গতকাল বুড়িগঙ্গা নদীর পোস্তগোলা সেতু থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন

৩১ / ৩২
কোরবানি ঈদ সামনে রেখে গাবতলী গরুর হাটে বসানো হয়েছে জালটাকা শনাক্ত করার মেশিন। মেলায় আসা ক্রেতা ও ব্যবসায়ীরা এখানে টাকা জাল কি না, তা শনাক্ত করতে পারবেন। ছবিটি সোমবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

৩২ / ৩২
কোরবানি ঈদ সামনে রেখে গরুকে সাজানোর মালা ও দড়ি কেনার জন্য দোকানে ভিড় জমিয়েছেন ক্রেতারা। ছবিটি সোমবার দুপুরে গাবতলীর পশুর হাট থেকে তোলা। ছবি: আশরাফুল আলম