এক ঝলক (২১ সেপ্টেম্বর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
জালে আটকে যাওয়া একটি কোয়েলকে ছাড়িয়ে দিচ্ছেন এক ব্যক্তি। ছবিটি গতকাল মঙ্গলবার গাজা উপত্যকার খান ইউনিসের একটি সৈকত থেকে তোলা। ছবি: রয়টার্স

২ / ২২
নেদারল্যান্ডসের রাজা উইলেম-আলেকজান্ডার ও তাঁর স্ত্রী রানী ম্যাক্সিমা গাড়ি থেকে নেমে হেগের হল অব নাইটসে যাচ্ছেন। এখানে বাজেট ইশতেহার পাঠ করবেন তাঁরা। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্স

৩ / ২২
বিলে ছিপ দিয়ে মাছ শিকার করছে শিশুরা। ছবিটি গতকাল মঙ্গলবার বিকালে ফরিদপুর সদর উপজেলার দক্ষিণ গোয়ালচামট এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৪ / ২২
রাজশাহী শহরের বহরমপুরে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে রাস্তার পাশের একটি ঘরে যাত্রীবাহী বাস ঢুকে পড়লে ঘুমন্ত স্বামী-স্ত্রী নিহত হন। ছবি: শহীদুল ইসলাম

৫ / ২২
মাছ শিকারের আশায় বসে আছে একটি কানিবক। ছবিটি আজ বুধবার পাবনার সাঁথিয়া উপজেলার ইছামতী নদী থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

৬ / ২২
টং ঘরের জানালায় তিন ত্রিপুরা শিশু। ছবিটি সম্প্রতি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের কংলাক হাইস্কুলপাড়া থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৭ / ২২
রাজহাঁসের রাজকীয় সাঁতার। ছবিটি আজ বুধবার পাবনার সাথিঁয়া উপজেলার ইছামতি নদী থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

৮ / ২২
বরিশালের সন্ধ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চ ডুবির পর উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস এবং ডুবুরিরা অংশ নিয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ছবি: ফোকাস বাংলা

৯ / ২২
ঢাকার কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কের একপাশে এভাবেই স্তূপ করা হয় আবর্জনা। এর ফলে পরিবেশ যেমন নষ্ট হচ্ছে, সড়কও সংকুচিত হয়ে পড়েছে। ছবিটি আজ বুধবার দুপুরে তোলা। ছবি : আবদুস সালাম

১০ / ২২
মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দক্ষিণ যাত্রাবাড়ীর অংশের নিচের সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। খানাখন্দে ভরা এ সড়কে আজ বুধবার সকালে গর্তে চাকা পড়ে একদিকে হেলে পড়ে একটি কাভার্ডভ্যান। ঝুঁকিপূর্ণ অবস্থায় গাড়িটি এভাবেই পড়ে আছে। ছবি : আবদুস সালাম

১১ / ২২
কোনোভাবেই কমানো যাচ্ছে না সড়ক দুর্ঘটনা। যাত্রী হয়ে বাসের ছাদে আরোহণ করা সড়ক দুর্ঘটনার অনেকগুলো কারণের মধ্যে একটি। অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই দূরপাল্লার বাসের ছাদে উঠে পড়েন। ছবিটি আজ বুধবার বিকেলে কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়ক থেকে তোলা। ছবি : আবদুস সালাম

১২ / ২২
আজ বুধবার দুপুরে নির্বাহী হাকিম সারওয়ার আলমের নেতৃত্বে র‍্যাব-২ ও ঔষধ প্রশাসন অধিদপ্তর পুরান ঢাকার ​ইংলিশ রোডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায়। এ সময় ল্যাবে মেয়াদোত্তীর্ণ রাসায়নিক পদার্থ পাওয়ায় জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : আবদুস সালাম

১৩ / ২২
আজ রাজধানীতে সকাল থেকেই ছিল মুষলধারে বৃষ্টি। সেই বৃষ্টি মাথায় নিয়ে জীবিকার তাগিদে রাস্তায় ফেরি করে বেড়াচ্ছেন এক ফেরিওয়ালা। ছবিটি আজ বুধবার দুপুরে মিরপুর ২ নম্বর এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

১৪ / ২২
রাজধানীর মিরপুর ১ নম্বর প্রধান সড়কের কাঁচা বাজারের সামনে দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনা স্তূপ করে রাখা হয়েছে। এতে চারপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে ও নোংরা হচ্ছে পরিবেশ। যানবাহন ও পথচারীদের চলাচলে বেশ অসুবিধার সৃষ্টি হচ্ছে। ছবিটি আজ বুধবার দুপুরে তোলা।  ছবি: আশরাফুল আলম

১৫ / ২২
একটু বৃষ্টি হলেই রাজধানীর সড়কগুলোর হয় বেহাল দশা। ভাঙা সড়কের বিভিন্ন জায়গায় জমে থাকে বৃষ্টির পানি। শান্তিনগর এলাকার একটি রাস্তারও এমন দশা। সেখানে গর্তে প্রায়ই যাত্রীসহ উল্টে পড়তে হয় রিকশাচালকদের। ছবিটি আজ বুধবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

১৬ / ২২
গাউছিয়া মার্কেটের সামনের ফুটপাতের পুরো দখলমুক্ত করা হলেও আবার ফুটপাতটি হকারদের দখলে চলে গেছে। ছবিটি আজ বুধবার বিকেলে তোলা। ছবি: আশরাফুল আলম

১৭ / ২২
আজ বিশ্ব শান্তি দিবস। এবারের শান্তি দিবসের প্রতিপাদ্য হলো ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, শান্তির জন্য বিল্ডিং ব্লক’। দিবস উপলক্ষে নানা ধরনের ফেস্টুন টানানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের সামনে। ছবি: মনিরুল আলম

১৮ / ২২
পয়োবর্জ্য ব্যবস্থাপনা সচেতনতায় আজ বুধবার বিকেলে ফরিদপুর পৌরসভা ও একটি বেসরকারি সংস্থার উদ্যোগে শহরে বাইসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ফরিদপুর সদর উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে ১০ কিলোমিটার পথ ঘুরে আদমপুরে শেষ হয়। ছবি: আলীমুজ্জামান

১৯ / ২২
আর কয়েক দিন পরেই দুর্গাপূজা। এ উপলক্ষে এখন চলছে প্রতিমা তৈরির কাজ। ছবিটি আজ বুধবার সকালে ময়মনসিংহ শহরের নতুন বাজার থেকে তোলা। ছবি: জগলুল পাশা

২০ / ২২
সুজলা সুফলা শস্যে শ্যামল গ্রামবাংলার মাঠ দিয়ে পাকা আউশ ধান কেটে ঘরে তুলছেন একদল কৃষক। ছবিটি আজ বুধবার বেলা ১১টায় বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদিঘী গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২১ / ২২
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে কিশোর আলোর আয়োজনে বিজ্ঞান বিষয়ক নানা প্রশ্ন পর্ব শেষে সমবেত ছবিতে অংশ নেন বিজ্ঞানী দিপঙ্কর তালুকদার (মাঝে কোট পড়া) ও তার স্ত্রী শম্পা বিশ্বাস (বাঁ দিকে শাড়ি পড়া)। আজ বুধবারের ওই অনুষ্ঠানের উপস্থাপনা করেন কিশোর আলোর সম্পাদক আনিসুল হক। ছবি: জাহিদুল করিম

২২ / ২২
কোরবানির ঈদে কেনা চামড়া প্রস্তুত করতে ট্যানারিতে ব্যস্ত শ্রমিকেরা। ছবিটি আজ বুধবার সকালে রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ সংলগ্ন আইয়ুব ব্রাদার্স লিমিটেড ট্যানারির সামনে থেকে তোলা। ছবি: জাহিদুল করিম