নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পর মোটরসাইকেলে পুরুষ আরোহীদের হেলমেট ব্যবহার বাড়লেও নারী আরোহীদের হেলমেট ব্যবহারে অনীহা দেখা যায়। শাহবাগ, ঢাকা, ২২ অক্টোবর। ছবি: সাবরিনা ইয়াসমীন
২ / ১১
সড়কে শৃঙ্খলা ফেরাতে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের পরও সচেতন হচ্ছে না সাধারণ মানুষ। পদচারী–সেতু ব্যবহার না করে যত্রতত্র সড়ক পারাপার চলছে নিয়মিতই। শেরেবাংলা নগর, ঢাকা, ২২ অক্টোবর। ছবি: দীপু মালাকার
রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারের কারওয়ান বাজার অংশের ভেঙে যাওয়া সড়কবিভাজক দিয়ে পারাপার হচ্ছে পথচারীরা। ঢাকা, ২২ অক্টোবর। ছবি: দীপু মালাকার
৮ / ১১
রাজধানীর হাতিরঝিলের উড়ালসড়কগুলোর রেলিংয়ে লাগানো হয়েছে কাঁটাতার। গত জুলাই মাসে তেজগাঁও অংশের একটি উড়ালসড়কের রেলিংয়ে কাঁটাতার লাগানো শুরু করা হলেও এখন তা প্রায় সব কটি উড়ালসড়কে লাগানো হলো। ঢাকা, ২২ অক্টোবর। ছবি: দীপু মালাকার