কাঁচাসোনার মতো রোদমাখা সকালে ধানখেতে বোনা মাকড়সার জাল। ছবিটি আজ যশোর সদর উপজেলার হৈবতপুর গ্রাম থেকে তোলা। ছবি: এহসান উদ দৌলা
২ / ১০
বিজয়ায় সিঁদুর উৎসব। ছবিটি আজ বেলা ১১টায় রাজশাহী নগরের বরেন্দ্র গোষ্ঠী মণ্ডপ থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম
৩ / ১০
পলিথিন দিয়ে বানানো ঘুড়ি আকাশে ওড়ানোর চেষ্টা এক শিশুর। ছবিটি আজ যশোরের বেনাপোল বাইপাস সড়ক থেকে তোলা। ছবি: এহসান উদ দৌলা
৪ / ১০
ঘাসের ওপর বাহারি প্রজাপতি। ছবিটি আজ সকালে যশোর সদরের কৃষ্ণবাটি গ্রাম থেকে তোলা। ছবি: এহসান উদ দৌলা
৫ / ১০
খাবারের খোঁজে পেঁপে গাছের ডালে এক মৌটুসী। ছবিটি গতকাল খুলনার ময়লাপোতা এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৬ / ১০
জার্মানির হ্যানোভার চিড়িয়াখানায় একটি ‘ফ্যালাউ ডিয়ার’ হরিণ। ছবিটি গত মঙ্গলবারের। ছবি: এএফপি
৭ / ১০
ছানাকে খাওয়াচ্ছে মা বুলবুলি। ছবিটি গতকাল বুধবার বগুড়া শহরের সেউজগাড়ি এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৮ / ১০
বিজ্ঞানীরা দাবি করছেন, এটি নব আবিষ্কৃত বিশালাকার গ্যালাপাগোজ কচ্ছপেরই প্রজাতি। ইকুয়েডরের গ্যালাপাগোজ দ্বীপপুঞ্জের সান্তা ক্রুজ দ্বীপ থেকে তোলা ছবিটি গতকাল বুধবার প্রকাশিত। ছবি: এএফপি
৯ / ১০
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হিন্দু সম্প্রদায়ের দুর্গা পূজা পরিদর্শনে গিয়ে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নজরুল ইসলাম খান। ছবি: প্রথম আলো
১০ / ১০
ভারত সরকারের সহায়তায় কুমুদিনী হাসপাতালে বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন। ছবি: প্রথম আলো