এক ঝলক (২২ আগস্ট ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১২
মারাকানা স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে রিও অলিম্পিক। ছবিটি গতকাল রোববার তোলা। ছবি: এএফপি

২ / ১২
মারাকানা স্টেডিয়ামে রিও অলিম্পিকের সমাপনী অনুষ্ঠান। ছবিটি গতকাল রোববার তোলা। ছবি: এএফপি

৩ / ১২
মারাকানা স্টেডিয়ামে রিও অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে বিশেষ সাজে এক নৃত্যশিল্পী। ছবিটি গতকাল রোববার তোলা। ছবি: এএফপি

৪ / ১২
বন্যার পানি ধানখেতে ঢুকে পড়েছে। ক্ষতি হওয়ার আগেই আধপাকা ধান কেটে নিচ্ছেন কৃষক। ছবিটি গতকাল রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়ন থেকে তোলা। ছবি: আনোয়ার হোসেন

৫ / ১২
পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের পরিত্যক্ত জায়গায় আবাসিক হল নির্মাণের দাবিতে আজ সোমবার রাজধানীর বংশাল রোডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান। ছবি: সাহাদাত পারভেজ

৬ / ১২
বসুন্ধরা সিটি কমপ্লেক্সে গতকাল রোববারের অগ্নিকাণ্ডের পর আজ সোমবার সকাল থেকেই চলছে পরিচ্ছন্নতার কাজ। ফায়ার সার্ভিস ও শপিং মলের কর্মীরা একসঙ্গে এই কাজ করছেন। ছবি:  সাইফুল ইসলাম

৭ / ১২
স্থাপত্যের ছাত্রী আফসানা ফেরদৌসের হত্যাকারীদের শাস্তির দাবিতে আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বগুড়া জেলা শাখার উদ্যোগে শহরের সাতমাথায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ছবি: সোয়েল রানা

৮ / ১২
পাহাড়ের খেত থেকে হলুদ সংগ্রহ করে তা পরিষ্কারের জন্য পাহাড়ি ছড়ায় নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে এগুলো ঝুড়িতে পুরে বিক্রির জন্য বাজারে নিয়ে যাওয়া হয়। রাঙামাটি শহরের বাজারগুলোতে ৭০-৮০ টাকায় কেজি বিক্রি হচ্ছে। রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া কলাবাগান এলাকা থেকে আজ সোমবার সকালে ছবিটি তোলা: সুপ্রিয় চাকমা

৯ / ১২
সুনামগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের এক শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সোমবার দুপুর ১২টায় শহরের আলফাত স্কয়ারে মানববন্ধন করেছে সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। শনিবার রাতে সন্ত্রাসী হামলায় শাহজাহান মিয়া নামের ওই শিক্ষক আহত হন। ছবি: খলিল রহমান

১০ / ১২
ভাদ্র মাস, তাল পাকার সময়। তালের রস দিয়ে তৈরি হয় নানা ধরনের পিঠা। সিলেট নগরের কদমতলী এলাকায় পাকা তাল বিক্রির জন্য তা সাজিয়ে রাখছেন এক ব্যক্তি এক একটি তাল আকার ভেদে বিক্রি হচ্ছে ৩০-৫০ টাকায়। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা: আনিস মাহমুদ

১১ / ১২
সিলেটের জিন্দাবাজার এলাকায় গত মঙ্গলবার সন্ত্রাসীদের ছুরিকাঘাতে করিম বক্স ওরফে মামুন নামের এক ব্যবসায়ী নিহত হন। এখন পর্যন্ত খুনিরা গ্রেপ্তার না হওয়ায় আজ সোমবার সিলেটের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে বেলা ১১টা থেকে দুই ঘণ্টা নগরের কোর্ট পয়েন্ট বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছবিটি দুপুর ১২টার দিকে তোলা: আনিস মাহমুদ

১২ / ১২
হলুদ ফুল খেত থেকে সংগ্রহ করে বিক্রি করতে এনেছে পাহাড়ি চাষিরা। প্রতিটি ফুল বিক্রি হচ্ছে ৩-৪ টাকায়। রাঙামাটি শহরের বনরূপা বাজার থেকে সোমবার দুপুরে ছবিটি তোলেন সুপ্রিয় চাকমা