এক ঝলক (২২ আগস্ট ২০১৮)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৭
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ আদায় করেন হাজারো মুসল্লি। ঢাকা, ২২ আগস্ট। ছবি: হাসান রাজা

২ / ১৭
বেশির ভাগ মানুষ নিজ নিজ এলাকায় গেছে ঈদ উদযাপনে। ঢাকার রাস্তাঘাট তাই অনেকটাই ফাঁকা। কারওয়ান বাজার, ঢাকা, সকাল ১০ টা,২২ আগস্ট। ছবি: শুভা জিনিয়া চৌধুরী

৩ / ১৭
রাজধানীসহ সারা দেশে আজ ঈদুল আজহা উদ্‌যাপিত হচ্ছে। উৎসাহ-উদ্দীপনা এবং যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম সম্প্রদায় ঈদ উদযাপন করছে। ঈদের নামাজ শেষে ছেলে-বুড়ো-শিশু সবাই কোলাকুলি করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। জাতীয় ঈদগাঁ ময়দান, ঢাকা, ২২ আগস্ট। ছবি: হাসান রাজা

৪ / ১৭
বরাবরের মতো এবারও কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সর্ববৃহৎ ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথা অনুযায়ী ফাঁকা গুলি ছুড়ে এখানে ঈদের জামাত শুরু হয়। জামাত শুরুর ১৫ মিনিট আগে তিনটি, ৫ মিনিট আগে দুটি ও এক মিনিট আগে পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ একটি ফাঁকা গুলি ছোড়েন। শোলাকিয়া, কিশোরগঞ্জ, ২২ আগস্ট। ছবি: তাফসিলুল আজিজ

৫ / ১৭
3রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে সকালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠেয় প্রধান জামাতে নারীদের জন্যও ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা ছিল। ঢাকা, ২২ আগস্ট। ছবি: হাসান রাজা

৬ / ১৭
ঈদকে ঘিরে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অন্যদের ছুটি থাকলেও তাঁদের নেই। ঈদের জামাতে দায়িত্বপালনরত অবস্থায় দূর থেকে দাঁড়িয়ে মোনাজাতে অংশ নেন এই পুলিশ সদস্য।  জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা, ২২ আগস্ট। ছবি: হাসান রাজা

৭ / ১৭
জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল কোলাকুলি করেন। চট্টগ্রাম, ২২ আগস্ট। ছবি: জুয়েল শীল

৮ / ১৭
লাইসিনেড প্রজাতির ছোট্ট প্রজাপতি। সিভেজডোফ, জার্মানি, ২১ আগস্ট। ছবি: এএফপি

৯ / ১৭
ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবনে দলীয় নেতা-কর্মী, বিচারকমণ্ডলী, বিদেশি কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ঢাকা, ২২ আগস্ট। ছবি: ফোকাস বাংলা

১০ / ১৭
ঈদ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আজ বঙ্গভবনে যান মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। সব ঈদেই রাষ্ট্রপতি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঢাকা, ২২ আগস্ট। ছবি: ফোকাস বাংলা

১১ / ১৭
কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জামাত চলার সময় ড্রোনের সাহায্যে নিরাপত্তা মহড়া দেওয়া হয়। শোলাকিয়ায় দেশের বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ, ২২ আগস্ট। ছবি: ফোকাস বাংলা

১২ / ১৭
ঈদের দিন বিকেলে পশু কোরবানির পর চামড়া বেচাকেনায় ব্যস্ত সময় পার করছেন রাজধানীর পোস্তার ব্যবসায়ীরা। লালবাগ, ঢাকা ২২ আগস্ট ছবি: দীপু মালাকার

১৩ / ১৭
ঈদের দিন ফাঁকা রাজধানী। ছবিটি বিকেল ৫টায় তোলা। পরিবাগ-শাহবাগ সড়ক, ২২ আগস্ট। ছবি: দীপু মালাকার

১৪ / ১৭
ঈদের আনন্দ শিশু পার্কে। রাজধানীর সব বয়সী মানুষ ঈদের দিন বিকেলে শিশু পার্কে ভিড় করে। শাহবাগ, ঢাকা, ২২ আগস্ট। ছবি: দীপু মালাকার

১৫ / ১৭
ঈদের দিন ঢাকার শিশু পার্কে একটি রাইডে এক নারীর আনন্দ। শাহবাগ, ঢাকা ২২ আগস্ট। ছবি: দীপু মালাকার

১৬ / ১৭
কোরবানির বর্জ্য অপসারণ করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। বংশাল এলাকা, ২২ আগস্ট। ছবি: দীপু মালাকার

১৭ / ১৭
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারের ফটকের সামনেই ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতাদের পুলিশ বাধা দেয়। ২২ আগস্ট। ছবি: দীপু মালাকার