এক ঝলক (২২ এপ্রিল ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৪
নিকারাগুয়ার মানাগুয়া চিড়িয়াখানায় সাদামুখ বানর। ছবিটি গতকাল বৃহস্পতিবারের। ছবি: রয়টার্স

২ / ২৪
চালের দানায় ফুটিয়ে তোলা হয়েছে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের মুখ। মিনিয়েচার শিল্পী চেন ফর্ন–শনের শিল্পকর্ম এটি। গত সোমবার তোলা ছবিটি গতকাল বৃহস্পতিবার প্রকাশ করা হয়। ছবি: রয়টার্স

৩ / ২৪
ট্রলারে করে বালু নিয়ে এসে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা যমুনা নদীর তীরে রাখছেন দিনমজুরেরা। ছবিটি গতকাল বৃহস্পতিবারের। ছবি: আব্দুল মোমিন

৪ / ২৪
মানিকগঞ্জের ঘিওর উপজেলার শ্রীবাড়ি মঠ এটি। প্রায় ৫০০ বছরের পুরোনো এই মঠটিকে জড়িয়ে বেড়ে উঠেছে পাকুড় গাছ। ছবিটি গতকাল বৃহস্পতিবারের। ছবি: আব্দুল মোমিন

৫ / ২৪
বাহারি বাগানবিলাস ফুল। ছবিটি মানিকগঞ্জের ঘিওর উপজেলার শ্রীবাড়ি গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার তোলা। ছবি: আব্দুল মোমিন

৬ / ২৪
এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের ঢাকা আঞ্চলিক উৎসবের উদ্বোধন। ছবিটি আজ শুক্রবার সকালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: সাহাদাত পারভেজ

৭ / ২৪
নৌযানশ্রমিকদের লাগাতার ধর্মঘটের দ্বিতীয় দিনে আজ শুক্রবার ফঁাকা সদরঘাট। ছবি: ফোকাস বাংলা

৮ / ২৪
প্রখর রোদে কলাবতী ফুলও নুয়ে পড়েছে। ছবিটি আজ বেলা পৌনে একটায় রাজধানীর সংসদ ভবন এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

৯ / ২৪
এখন চলছে বোরো ধান ঘরে তোলার মৌসুম। ধান রাখার জন্য বাঁশের তৈরি ডোল বা ডেরি-এর চাহিদা বেড়েছে বাজারে। আকারভেদে দাম পড়ে ৪০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত। ছবিটি আজ শুক্রবার সকালে পাবনা সদরের হাজির হাট এলাকা থেকে তোলা। ছবি: প্রথম আলো

১০ / ২৪
হাঁসের দলকে এঁকে বেঁকে নৌকায় তাড়া করে বাড়ি ফিরিয়ে আনছেন এক চাষি। ছবিটি গতকাল বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদীর ধানগড়া এলাকা থেকে তোলা। ছবি: সাজেদুল আলম

১১ / ২৪
চট্টগ্রাম মহানগর মারমা যুব সংঘের উদ্যোগে পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরের আগমনকে স্বাগত জানাতে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই জলকেলি উৎসব উদযাপন করে। ছবিটি আজ শুক্রবার সকালে নগরের চান্দগাঁও সিঅ্যান্ডবি এলাকার পার্ক কমিউনিটি সেন্টার থেকে তোলা। ছবি: জুয়েল শীল

১২ / ২৪
প্রচণ্ড খরতাপে সড়কে তৈরি হয়েছে মরীচিকা। বৃষ্টি হয়নি, তবু মনে হচ্ছে সড়কটি বৃষ্টিস্নাত। ছবিটি আজ শুক্রবার বেলা একটার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১৩ / ২৪
বৈশাখের প্রচণ্ড তাপে খানিকটা স্বস্তির আসায় শিশুর দল পানিতে ডুবসাঁতার ও ঝাঁপাঝাঁপিতে মেতে উঠেছে। ছবিটি আজ শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা নদীর তীর থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

১৪ / ২৪
ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আনসার সদস্যরা নির্বাচনসামগ্রী বুঝে নেওয়ার জন্য আজ শুক্রবার সকালে উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ নির্বাচন কমিশনে অফিসে। বেলা দুইটা অতিবাহিত হলেও তা বুঝিয়ে দেওয়া হয়নি। তাই আরও অপেক্ষা। ছবিটি আজ শুক্রবার বেলা দুইটার দিকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

১৫ / ২৪
নারায়ণগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের ২৩তম সম্মেলন উপলক্ষে আজ শুক্রবার দুপুরে শহরে শোভাযাত্রা বের হয়। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

১৬ / ২৪
প্লাস্টিকের বস্তার ভেতর খালি বোতল ঢুকিয়ে নৌকার মতো বানিয়ে তার ওপর বসে বরিশাল নগরের কীর্তনখোলা নদীতে দুরন্তপনায় মেতেছে এরা। ছবিটি আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় তোলা। ছবি. সাইয়ান, বরিশাল।

১৭ / ২৪
বাবুই পাখিরা গ্রীষ্মে ডিম পেড়ে ছানা দেয়। তাই এরা এ সময় বাসা বুনতে ব্যস্ত থাকে। গ্রামবাংলার চিরায়ত দৃশ্য এটি। বাবুইয়ের কিচিরমিচির কলরবে মুখর এখন নারকেল বা তালগাছ। ছবিটি গতকাল বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি সদরের কাটাছড়ি নোয়া আদাম এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

১৮ / ২৪
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চর আলগি গ্রামের বেশ কিছু জমিতে এবার বাদাম চাষ করা হয়েছে। বাদাম গাছে ফুল আসতে শুরু করেছে। ছবি:  জগলুল পাশা

১৯ / ২৪
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরাঞ্চলে বিস্তীর্ণ এলাকা জুড়ে বাদামের চাষ করা হয়েছে। সেই বাদাম খেতে আগাছা পরিষ্কার করছেন কৃষকেরা। ছবিটি আজ দুপুরে চর আলগি এলাকা থেকে তোলা। ছবি: জগলুল পাশা

২০ / ২৪
এ যেন যে যার মতো করে গাড়ি চালানোর প্রতিযোগিতা! এমন বেপরোয়া গাড়ি চালানোর জন্য মহাসড়কগুলোতে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। প্রাণ হারাচ্ছেন অনেকেই। ছবিটি আজ দুপুরে আমিনবাজারের ঢাকা-আরিচা মহাসড়ক থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২১ / ২৪
রাজধানীর মতিঝিল এলাকায় প্রতি শুক্রবার রাস্তার প্রায় পুরো অংশ দখল করে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করেন ফেরিওয়ালারা। আজ বিকেলেও মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে এমন দৃশ্য দেখা গেল। ছবি: আশরাফুল আলম

২২ / ২৪
রাজধানীর নটর ডেম কলেজের বিপরীত দিকে রাস্তা দখল করে এভাবে রাখা হয়েছে বাস। এতে যান চলাচলে অসুবিধার সৃষ্টি হয়েছে। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

২৩ / ২৪
১৬তম প্রাণ জাতীয় আচার প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুরস্কার হাতে বিজয়ীরা। ছবিটি আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

২৪ / ২৪
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ শুক্রবার ১৬তম প্রাণ জাতীয় আচার প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে নৃত্যশিল্পীদের পরিবেশনা। ছবি: সাবিনা ইয়াসমিন