এক ঝলক (২২ এপ্রিল ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৫
রংপুর নগরের সিও বাজার থেকে বানিয়াপাড়া সড়কটির সংস্কারের ছয় মাস পার না হতেই উত্তর কেল্লাবন্দ এলাকায় সামান্য বৃষ্টিতে প্রায় ২০ ফুট সড়ক ধসে পড়েছে। ছবিটি আজ শনিবার সকালে তোলা। ছবি: মঈনুল ইসলাম

২ / ২৫
গাছের গোড়ায় স্তূপ বেঁধে ধরে আছে কাঁঠাল। ছবিটি আজ শনিবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গুনটিয়া গ্রাম থেকে তোলা। ছবি: সোহেল মোহসীন

৩ / ২৫
দুই দিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের জুড়ী-ফুলতলা সড়ক তলিয়ে গেছে। এ সুযোগে সড়কে জাল দিয়ে মাছ ধরতে নেমে পড়েছে এক শিশু। ছবিটি আজ শনিবার দুপুরে তোলা। ছবি: কল্যাণ প্রসূন

৪ / ২৫
ফুটে আছে রঙিন ফুল। ছবিটি গতকাল শুক্রবার বগুড়া সদর উপজেলার গোকুল এলাকার একটি নার্সারি থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৫ / ২৫
বলেশ্বর নদ দিয়ে নৌকায় করে ধান নিয়ে হাটে যাচ্ছেন কৃষক। ছবিটি আজ শনিবার সকালে তোলা। ছবি: এ কে এম ফয়সাল

৬ / ২৫
খেত থেকে লেবু তুলে বাজারে পাঠানোর জন্য জড়ো করা হয়েছে। ছবিটি গতকাল শুক্রবার দুপুরে ঢাকার ধামরাই উপজেলার বাস্তা বাজার এলাকা থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

৭ / ২৫
সবুজ পাতার মাঝে কাঁকরোলের সাদা ফুলের হাসি। ছবিটি আজ শনিবার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার শোলাকিয়া এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

৮ / ২৫
আধশুকনো বিল থেকে বাবা ও ছেলের মাছ শিকার। ছবিটি আজ শনিবার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার কানিকাটা এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

৯ / ২৫
কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা, সুরকার, সংগীত পরিচালক লাকী আখান্দ্‌কে গার্ড অব অনার দেওয়া হয়। ছবি: সাজিদ হোসেন

১০ / ২৫
শ্রদ্ধা জানাতে এসেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ছবি: সাজিদ হোসেন

১১ / ২৫
শহীদ মিনারে শিল্পীকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। ছবি: সাজিদ হোসেন

১২ / ২৫
ফুলে বসে আছে এক প্রজাপতি। ছবিটি আজ শনিবার সকালে খাগড়াছড়ি শহরের পানখাইয়াপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

১৩ / ২৫
গাছের ডালে বসে ফল খেতে ব্যস্ত এক টিয়া পাখি। ছবিটি আজ শনিবার সকালে খাগড়াছড়ি শহরের তেঁতুলতলা এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

১৪ / ২৫
বৃষ্টি শেষে ডালে বসে আছে দুটি শালিক পাখি। ছবিটি আজ শনিবার সকালে খাগড়াছড়ি শহরের তেঁতুলতলা এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

১৫ / ২৫
ডালে ঝুলে আছে আম। ছবিটি আজ শনিবার সকালে খাগড়াছড়ি শহরের তেঁতুলতলা এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

১৬ / ২৫
পাহাড়ে ফুটেছে সূর্যমুখী ফুল। ছবিটি আজ শনিবার সকালে খাগড়াছড়ি শহরের খেজুরবাগান হর্টিকালচার সেন্টার এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

১৭ / ২৫
সুনামগঞ্জের সব কটি হাওরের বাঁধ ভেঙে তলিয়ে গেছে বোরো ফসল। পচে গেছে ধান। অনেক কৃষক আবার সেই হাওরে নেমে পচা-কাঁচা ধান কাটছেন। জেলার ঢুলপশি হাওরে কোমরপানিতে ধান কাটছেন কৃষকেরা। ছবিটি আজ শনিবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৮ / ২৫
বৃষ্টিতে পানি জমেছে মাঠে। সেই পানিতে ফুটবল খেলায় মেতেছে শিশু-কিশোরেরা। ছবিটি আজ শনিবার পাবনার দাপুনিয়া ইউনিয়নের মাধপুর এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৯ / ২৫
বৃষ্টির পরশে হেসে উঠেছে কচুরিপানার ফুলগুলো। ছবিটি আজ শনিবার পাবনার দাপুনিয়া ইউনিয়নের টিকোরি এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

২০ / ২৫
সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার প্রধান সড়কসহ আশপাশের সড়ক। প্রায় হাঁটুসমান পানির কারণে মানুষ এবং যান চলাচলে সমস্যা দেখা দেয়। ছবিটি গতকাল শুক্রবার রাত নয়টার দিকে গোয়ালন্দ শহরের (বাজার) প্রধান সড়ক থানা গেটের সামনে থেকে তোলা। ছবি: এম রাশেদুল হক

২১ / ২৫
ফুটপাতের পাশের ড্রেন দিয়ে বের হচ্ছে পোশাক কারখানার ধোঁয়া। দুর্ভোগে পথচারীরা। ছবিটি শনিবার দুপুরে রাজধানীর মিরপুর শেওড়াপাড়া এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২২ / ২৫
পোস্টারে ঢাকা পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফটকের সৌন্দর্য। ছবিটি শনিবার দুপুরে নীলক্ষেত রোড থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৩ / ২৫
রাজধানীতে রাস্তা পারাপারে পদচারী সেতু থাকলেও তা ব্যবহার করেন না অনেকেই। জীবনের ঝুঁকি নিয়ে এভাবে কাঁটাতার টপকে রাস্তা পার হয় অনেক পথচারী। এতে প্রায় ঘটে দুর্ঘটনা। ছবিটি শনিবার বিকেলে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৪ / ২৫
নিরাপত্তা বেষ্টনী ছাড়াই দড়িতে ঝুলে বহুতল ভবনের কাজ করছেন নির্মাণ শ্রমিকেরা। এতে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ছবিটি শনিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৫ / ২৫
বৈশাখেই বাড়ছে বৃষ্টি। তাই এখন চলছে ছাতা কেনাবেচা। ছবিটি শনিবার দুপুরে রাজধানীর তোপখানা রোড থেকে তোলা। ছবি: আশরাফুল আলম