এক ঝলক (২২ জানুয়ারি ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৪
শীতের সকালে ফুলকপির খেতে বুলবুলি। ছবিটি আজ রোববার খুলনার ডুমুরিয়া উপজেলার রংপুর এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন।

২ / ২৪
ইরাকের মসুল শহরের দক্ষিণাঞ্চলে প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের প্যালেসের ধ্বংসস্তূপ। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: রয়টার্স

৩ / ২৪
পান্ডাদের ওপর গবেষণার কাজের অংশ হিসেবে এদের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। এরই অংশ হিসেবে গাছে লাগানো হয়েছে ক্যামেরা। এই ক্যামেরা দেখে উৎসুক হয়ে ওঠে এই পান্ডা। ছবিটি চীনের সিচুয়ান প্রদেশের চেংদুর চেংদু রিসার্চ বেস অব জায়ান্ট পান্ডা ব্রিডিং থেকে আজ রোববার তোলা। ছবি: রয়টার্স

৪ / ২৪
চিলির দক্ষিণাঞ্চলীয় শহর কুরিকোর উপকণ্ঠে ছড়িয়ে পড়েছে দাবানল। ছবিটি গতকাল শনিবার হুয়ালেন টাউনের একটি রাস্তা থেকে তোলা। ছবি: রয়টার্স

৫ / ২৪
২০১৭ কানাডিয়ান ন্যাশনাল ফিগার স্কে​টিং চ্যাম্পিয়নশিপস এর প্যারিস ফ্রি প্রোগ্রামে দুই প্র​তিযোগী। ছবিটি গতকাল শনিবার কানাডার অটোয়ার টিডি প্লেস থেকে তোলা। ছবি: রয়টার্স

৬ / ২৪
ইতালির মধ্যাঞ্চলে ভূমিকম্পের ফলে তুষারধসে চাপা পড়েছে অ্যামাট্রিস শহর। ওপর থেকে এই ছবিটি ২০ জানুয়ারি তোলা হলেও আজ রোববার তা প্রকাশ করা হয়। ছবি: রয়টার্স

৭ / ২৪
ভারতের পাঞ্জাবে অমৃতসরে রাম বাগ গার্ডেনে আজ রোববার সকালে হাঁটতে গিয়ে ভক্তদের অনুরোধে ব্যাট হাতে তুলে নেন নভজ্যোৎ​ সিং সিধু। সম্প্রতি কংগ্রেসে যোগ দিয়েছেন সাবেক এই ক্রিকেটার। ছবি: রয়টার্স

৮ / ২৪
কলম্বোতে একটি সৈকতের কাছে পায়রাতে খাওয়াচ্ছেন এক ব্যক্তি। ছবিটি আজ রোববার তোলা। ছবি: রয়টার্স

৯ / ২৪
চীনের বসন্তকালীন উৎ​সবকে সামনে রেখে ড্রাগন নৃত্য পরিবেশন করছেন স্থানীয়রা। গতকাল শনিবার হুনান প্রদেশের চেনঝু এলাকা থেকে ছবিটি তোলা। ছবি: রয়টার্স

১০ / ২৪
বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্বের আখেরি মোনাজাতে লাখো মুসল্লির সঙ্গে যোগ দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। ছবিটি আবদুল্লাহপুর থেকে আজ রোববার তোলা। ছবি: সাইফুল ইসলাম

১১ / ২৪
ইজতেমায় লাখো মুসল্লি। ছবি: সাইফুল ইসলাম

১২ / ২৪
ইজতেমা শেষে ঘরে ফিরছেন মুসল্লিরা। ছবিটি আজ রোববার উত্তরার হাউস বিল্ডিং এলাকা থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

১৩ / ২৪
প্রবীণ ফটোসাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলার দ্রুত বিচার ও প্রথম আলোর প্রধান ফটোসাংবাদিক জিয়া ইসলামকে গাড়িচাপা দেওয়া চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন। ছবি: প্রথম আলো

১৪ / ২৪
অবিলম্বে ভুলে ভরা পাঠ্যবই বাতিলের দাবিতে আজ রোববার দুপুরে বিক্ষোভ মিছিল করে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। মিছিলের ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১৫ / ২৪
বাংলাদেশ ডিজিটাল সেন্টার পরিচালকদের (উদ্যোক্তা) জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ বন্ধের দাবিতে আজ রোববার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দ্বিতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ডিজিটাল সেন্টার পরিচালক উদ্যোক্তা ফোরামের সদস্যরা। ছবি: আবদুস সালাম

১৬ / ২৪
রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে মাইডাস ইনভেস্টমেন্ট লিমিটেডের বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোববার সকালে ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান রোকিয়া আফজাল রহমান। ছবি: আবদুস সালাম

১৭ / ২৪
প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক ঘোষিত ও সংরক্ষিত পুরাকীর্তি এই ‘অজানা সমাধি’। ধারণা করা হয়, এটি স্থানীয় সাতগম্বুজ মসজিদেরই একটি অংশ। এই সমাধিক্ষেত্রের প্রাচীর ঘেঁষে তৈরি হচ্ছে একটি সাততলা ভবন। ভবন তৈরির সরঞ্জাম স্তূপ করে রাখা হয়েছে সমাধিক্ষেত্রে। ভবন তৈরির বিভিন্ন কাজও এখানেই করা হচ্ছে। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

১৮ / ২৪
অনেকবার উদ্যোগ নেওয়া হলেও আজ রোববার পর্যন্ত দখলমুক্ত করা যায়নি রাজধানীর নিউমার্কেট এলাকার ফুটপাত। এই এলাকায় পথচারীদের দাঁড়ানোর মতোও জায়গা খুঁজে পাওয়া দুষ্কর। ছবিটি আজ দুপুরের দিকে তোলা। ছবি: আবদুস সালাম

১৯ / ২৪
বাউনিয়া ঝিলের বেশির ভাগ অংশ দখল করে গড়ে উঠেছে ঝুঁকিপূর্ণ অবৈধ বসতি। ছবিটি রোববার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

২০ / ২৪
মিরপুর ১০ নম্বর এলাকায় সড়কের ওপর অনেক দিন একটি ভাঙা গাড়ি পড়ে আছে। সেখানে চড়ে বেড়াচ্ছে কিছু ছাগল। ছবি: আশরাফুল আলম

২১ / ২৪
রাজধানীর শেওড়াপাড়া মেট্রোরেলের জন্য রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ চলছে। ফলে এই এলাকা ধুলায় আচ্ছন্ন থাকে। ধুলা থেকে বাঁচার চেষ্টা। ছবিটি রোববার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

২২ / ২৪
ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলাচল আইনত দণ্ডনীয়।  তা সত্ত্বেও রাস্তায় চলছে এসব ঝুঁকিপূর্ণ ফিটনেসবিহীন গাড়ি। রোববার দুপুরে তোলা ছবি। ছবি: আশরাফুল আলম

২৩ / ২৪
ঢাকা সিটি করপোরেশনের উদ্যোগে রাজধানীজুড়ে বসানো হয়েছিল ময়লা ফেলার পাত্র। সেগুলোর বেশির ভাগই ভেঙে পড়ে আছে। ছবিটি রোববার রাজধানীর আগারগাঁও থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৪ / ২৪
‘সুন্দর আগামীর জন্য পোলট্রি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে আজ রোববার এ বৈঠক হয়। ছবি: সাজিদ হোসেন