এক ঝলক (২২ জানুয়ারি ২০১৯)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩০
বেদে সম্প্রদায়ের শিশুরা খেলায় ব্যস্ত। চরাইচা পশ্চিম গ্রাম, বরিশাল, ২২ জানুয়ারি। ছবি: সাইয়ান

২ / ৩০
সিলেট নগরের আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে মঙ্গলবার অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উদ্বোধনের পর আকাশে বেলুন উড়তে দেখে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। আম্বরখানা, সিলেট, ২২ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ

৩ / ৩০
রেইনট্রি গাছের ডালে বসে আছে সুন্দর পাখিটি। স্থানীয় লোকজন পাখিটিকে ‘পাতি হুদহুদ’ বলে। চর চটকিমারা গ্রাম, সদর উপজেলা, ভোলা, ২১ জানুয়ারি। ছবি: নেয়ামতউল্যাহ

৪ / ৩০
বসন্তের আগেই শিমুল ফুলের হাতছানি। গাছের ডালে উদাসী এক কাঠশালিক। হুমায়ূন রশীদ চত্বর, সিলেট, ২১ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ

৫ / ৩০
পদ্মা সেতুর ষষ্ঠ স্প্যান নিয়ে আজ মঙ্গলবার সকালে মাওয়া থেকে জাজিরার দিকে রওনা হয়েছে ক্রেনটি। ছবি: প্রথম আলো

৬ / ৩০
ক্রমে দৃশ্যমান হচ্ছে পদ্মা সেতু। ছবি: প্রথম আলো

৭ / ৩০
৩০% মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে শাহবাগ মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ। শাহবাগ, ঢাকা, ২২ জানুয়ারি। ছবি: দীপু মালাকার

৮ / ৩০
ফেলে দেওয়া প্লাস্টিকের বিভিন্ন পণ্য সংগ্রহ করেন দোকানিরা। প্লাস্টিকের পণ্য ছোট ছোট করার পর ঢাকায় নিয়ে যাওয়া হয়। এগুলো প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি হয়। এই প্লাস্টিকের গুঁড়ো দিয়ে আবার নতুন প্লাস্টিকের পণ্য তৈরি করা হয়। প্লাস্টিকপণ্যকে ঢাকায় নিয়ে যাওয়ার উপযোগী করতে সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করে শ্রমিকেরা ২৫০ থেকে ৩০০ টাকা পান। চেঙ্গী সেতু সড়ক, খাগড়াছড়ি, সাম্প্রতিক ছবি। ছবি: নীরব চৌধুরী

৯ / ৩০
পাহাড়ি পথ এমনিতেই ঝুঁকিপূর্ণ, তার ওপর অতিরিক্ত খড়ি (জ্বালানি) নিয়ে যাত্রা করেছে গাড়িটি। চেঙ্গী সেতু সড়ক, খাগড়াছড়ি, সাম্প্রতিক ছবি। ছবি: নীরব চৌধুরী

১০ / ৩০
খাবারের খোঁজে চুপটি মেরে বসে আছে মাছরাঙা পাখিটি। চকজোড়া, শাজাহানপুর, বগুড়া, ২২ জানুয়ারি। ছবি: সোয়েল রানা

১১ / ৩০
গেইলের মতো মহাতারকাকে ফ্রেমে ধরে রাখতে ব্যস্ত স্পাইডার ক্যামেরাও। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খুলনা টাইটানস ও রংপুর রাইডার্স ম্যাচের এক মুহূর্তে। ছবি: শামসুল হক

১২ / ৩০
ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে আমদানি করা ট্রাকের খোলা চেসিস বেপরোয়াভাবে চালিয়ে গন্তব্যে পৌঁছে দিচ্ছেন এক চালক। শানতলা, যশোর, ২২ জানুয়ারি। ছবি: এহসান-উদ-দৌলা

১৩ / ৩০
মায়ের দুধ খাচ্ছে কুকুরছানাগুলো। চুপটি মেরে দাঁড়িয়ে আছে মা কুকুরটি। নারায়ণপুর, রাধানগর, পাবনা, ২২ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ

১৪ / ৩০
স্বল্প খরচ ও হালকা শ্রমে অধিক ফলন এবং ফসল বিক্রি করে ভালো দাম পাওয়ায় সরিষা চাষে দিন দিন আগ্রহী হয়ে উঠছেন যশোরের কৃষকেরা। এবার সরিষার ভালো ফলন হয়েছে। মাঠ থেকে সরিষা নিয়ে বাড়ি ফেরার জন্য ছোট ট্রলি গাড়িতে সরিষা বোঝাই করা হচ্ছে। তালবাড়িয়া, যশোর, ২২ জানুয়ারি। ছবি: এহসান-উদ-দৌলা

১৫ / ৩০
সিলেট নগরের আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে গতকাল মঙ্গলবার ছিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠান উদ্বোধনের পর গানের সঙ্গে শিক্ষার্থীদের নৃত্য পরিবেশন। আম্বরখানা, সিলেট, ২২ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ

১৬ / ৩০
বুড়িগঙ্গা নদীর সঙ্গে সংযুক্ত খালগুলো এখন ভাগাড়ে পরিণত হয়েছে।  রনি মার্কেট এলাকা, কামরাঙ্গীর চর, ঢাকা, ২২ জানুয়ারি। ছবি: আবদুস সালাম

১৭ / ৩০
পথে হেঁটে হেঁটে বর্ণিল বেলুন বিক্রি করছেন এক হকার। দোয়েল চত্বর এলাকা, ঢাকা, ২২ জানুয়ারি। ছবি: আবদুস সালাম

১৮ / ৩০
সুস্থ ধারার যাত্রাপালা নতুন করে সমাজে পরিচিত করার লক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমিতে কোহিনুর শিরোনামে যাত্রাপালা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি, মেহেরপুর, ২১ জানুয়ারি। ছবি: আবু সাঈদ

১৯ / ৩০
নদীর বুকে ভাসমান হাটে চলছে কৃষিপণ্যের কেনাবেচা। বেলুয়া নদী, নাজিরপুর, পিরোজপুর, ২২ জানুয়ারি। ছবি:  এ কে এম ফয়সাল

২০ / ৩০
মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও হেলমেট ব্যবহারে চালকদের সচেতনতা বৃদ্ধির জন্য বরিশাল-কুয়াকাটা মহাসড়কে যৌথ অভিযান পরিচালনা করেন জেলা ট্রাফিক পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। কর্নকাঠি, হিরণ পয়েন্ট, বরিশাল, ২২ জানুয়ারি। ছবি: সাইয়ান

২১ / ৩০
কোমরে নিরাপত্তা বেল্টের ভরসায় কখনো লোহার দণ্ডে পা রেখে আবার কখনো বিদ্যুতের তারে পা রেখে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন এঁরা। শেরপুর, বগুড়া, ২২ জানুয়ারি। ছবি: সোয়েল রানা

২২ / ৩০
স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড়ে অংশ নিচ্ছে শিক্ষার্থীরা। টেপাখোলা উচ্চবিদ্যালয়, ফরিদপুর, ২২ জানুয়ারি। ছবি: আলীমুজ্জামান

২৩ / ৩০
চট্টগ্রাম নগরের ধনিয়ালাপাড়া এলাকায় সিএনজি অটোরিকশা ও টেম্পোর সংঘর্ষে ছেলের মৃত্যুর খবরে হাসপাতালে আহাজারি মা (ছবির বামে) জুলিয়া পারভিনের। তাঁকে কোনো রকমে ধরে রাখার চেষ্টা করছেন ফুফু। মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম, ২২ জানুয়ারি। ছবি: সৌরভ দাশ

২৪ / ৩০
ডাকসু নির্বাচনকে সামনে রেখে পরিষ্কার করা হচ্ছে দীর্ঘদিন ধরে না খোলা ভবনটির কক্ষগুলো। বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী জিএসের কক্ষ পরিষ্কারের কাজ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, ২২ জানুয়ারি। ছবি: দীপু মালাকার

২৫ / ৩০
সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। শাহবাগ, ঢাকা, ২২ জানুয়ারি। ছবি: দীপু মালাকার

২৬ / ৩০
৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচির কারণে পাবলিক লাইব্রেরি থেকে দুই সন্তান তাদের অসুস্থ মা শাহানা বেগমকে নিয়ে চিকিৎসার জন্য হেঁটে বারডেম হাসপাতালে যাচ্ছে । শাহবাগ, ঢাকা, ২২ জানুয়ারি। ছবি: দীপু মালাকার

২৭ / ৩০
৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির কারণে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। আশপাশের এলাকায় সৃষ্টি হয় যানজটের। শাহবাগ, ঢাকা, ২২ জানুয়ারি। ছবি: দীপু মালাকার

২৮ / ৩০
চালকের মাথা হেলমেটশূন্য। হেলমেট নেই তাঁর আরোহী শিক্ষার্থীদের মাথায়ও। পিলখানা রোড, আজিমপুর, ঢাকা, ২২ জানুয়ারি। ছবি: আবদুস সালাম

২৯ / ৩০
অস্বাস্থ্যকর পরিবেশে ধোঁয়া ও রোদে শুকানো হয় নিউ ঢাকা মডার্ন ক্লিনিকের চিকিৎসকদের অ্যাপ্রোন। শহীদ নগর, লালবাগ, ঢাকা, ২২ জানুয়ারি। ছবি: আবদুস সালাম

৩০ / ৩০
প্রথম আলো আয়োজিত ‘বার্জার আবাসন মেলা’র উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা। প্রথম আলো অনলাইনে এই ভার্চুয়াল মেলা চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। সোনারগাঁও হোটেল, ঢাকা, ২২ জানুয়ারি। ছবি: আবদুস সালাম