এক ঝলক (২২ জানুয়ারি, ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৫
‘মায়ের কাছে যাব...’ কিছুক্ষণ পরপরই বলে উঠছিল শিশু সাকিরা আক্তার। গতকাল শুক্রবার মাতুয়াইল এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান সাকিরার মা-বাবা ও নানা। ভাগ্যক্রমে বেঁচে গেলেও মাথায় আঘাত পায় সে। আজ দুপুরে সিটি স্ক্যান ও রক্ত পরীক্ষা দিয়ে এসে কিছুটা সুস্থ বোধ করছে সাকিরা। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা, ২২ জানুয়ারি
ছবি: দীপু মালাকার
২ / ১৫
প্রতিদিন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন অনেকে। দুর্ঘটনার অন্যতম কারণ বেপরোয়া ওভারটেকিং। পঞ্চবটী এলাকা, মিরপুর-আশুলিয়া সড়ক, ঢাকা, ২২ জানুয়ারি
ছবি: খালেদ সরকার
৩ / ১৫
করোনার টিকা নিতে রাজধানীর মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে মানুষের ভিড়। ঢাকা, ২২ জানুয়ারি
ছবি: প্রথম আলো
৪ / ১৫
বাড়ছে করোনার সংক্রমণ। সংক্রমণ রোধে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা থাকলেও মানছেন না অনেক নগরবাসী। গুলিস্তান, ঢাকা, ২২ জানুয়ারি
ছবি: শুভ্র কান্তি দাশ
৫ / ১৫
দুটি বাস প্রতিযোগিতা করে আগে যাওয়ার জন্য রাস্তার মাঝেই নামিয়ে দেওয়া হয় এ দুই বয়োজ্যেষ্ঠ যাত্রীকে। ব্যস্ত সড়কে পার হতে গিয়ে বিপাকে পড়েন তাঁরা। ভিক্টোরিয়া পার্ক এলাকা, ঢাকা, ২২ জানুয়ারি
ছবি: দীপু মালাকার
৬ / ১৫
গণপরিবহনে মাস্ক ছাড়া চলাচল করার নির্দেশ রয়েছে। তবুও সচেতনতা নেই যাত্রীদের মাঝে। ভ্রাম্যমাণ হকার মাস্ক বিক্রি করতে এসেছে, কিন্তু তাতেও অনীহা। শাহবাগ, ঢাকা, ২২ জানুয়ারি
ছবি: দীপু মালাকার
৭ / ১৫
কয়েক দিন ধরে করোনায় ভুগতে থাকা ষাটোর্ধ্ব ব্যক্তি খোরশেদ আলম ভর্তি ছিলেন চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে। তবে হঠাৎ তাঁর শরীরের অবস্থা খারাপ হওয়ায় ডাক্তার তাঁকে জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে আইসিইউতে ভর্তি করাতে ছেলে ও নাতিরা তাঁকে নিয়ে ছুটছেন। জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম, ২২ জানুয়ারি
ছবি: সৌরভ দাশ
৮ / ১৫
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশন চলছে আন্দোলনকারী শিক্ষার্থীদের। অনশন চলাকালে গতকাল শনিবার, বেলা সাড়ে তিনটার দিকে কাফনের কাপড় পরে ক্যাম্পাসে মৌন মিছিল বের করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। মৌন মিছিল শেষে গোলচত্বর এলাকায় প্রতীকী লাশের খাটিয়া রেখে বসেন শিক্ষার্থীরা। এ সময় অনশনরত সতীর্থদের শারীরিক অবনতি হলে কাফনের কাপড় পরিধান করা এক আন্দোলনকারী শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়েন। সিলেট, ২২ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৯ / ১৫
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার রিয়াজ উদ্দিন পাড়ায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র গভীর গর্ত করে মাটি খনন করে পুকুর করাকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে স্থানীয় ব্যক্তিদের সঙ্গে দুই দফা সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। হামলার প্রতিবাদ ও মাটি খননের বন্ধের দাবি জানিয়ে গ্রামবাসী শনিবার বেলা ৩টার দিকে ওই জমিতেই মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। রাজবাড়ী, ২২ জানুয়ারি
ছবি: এম রাশেদুল হক
১০ / ১৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন রাজশাহীর সাধারণ শিক্ষার্থীরা। সাহেববাজার জিরো পয়েন্ট, রাজশাহী, ২২ জানুয়ারি
ছবি: শহীদুল ইসলাম
১১ / ১৫
সকাল থেকেই কুয়াশায় ঢাকা খুলনা, তার ওপর থেকে থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ভোগান্তিতে পড়েন কাজে বের হওয়া সাধারণ মানুষ। শিববাড়ী মোড়, খুলনা, ২২ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১২ / ১৫
অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার দাপট বেড়েছে শহরে। তাই তো দিনমানই শহরের সড়কে যানজট লেগেই আছে। এতে যানজটে ভোগান্তি বেড়েছে শহরবাসীর। কবি নজরুল ইসলাম সড়ক, বগুড়া শহর, ২২ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
১৩ / ১৫
কুমিল্লার বিখ্যাত রসমালাইয়ের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে কাঁচা মরিচের ঝাল রসগোল্লা। রেলিস বেকারি অ্যান্ড কনফেকশনারি এই মিষ্টির উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের ম্যানেজার ফরহাদ হোসেন বলেন, ২০ দিন আগে আমরা এই মিষ্টি পরীক্ষামূলকভাবে তৈরি শুরু করি। প্রথমে ৩০ কেজি তৈরি করি দুটি শাখার জন্য। এই ২০ দিনে মিষ্টির চাহিদা প্রায় ১০০ কেজিতে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন এই মিষ্টি কুমিল্লায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রতি কেজি মিষ্টি ৩০০ টাকা এবং প্রতি পিস ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। থানা এলাকা, কুমিল্লা, ২২ জানুয়ারি
ছবি: এম সাদেক
১৪ / ১৫
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে দেওয়া কম্বল গায়ে জড়িয়ে রংপুরের তারাগঞ্জের জুম্মাপাড়া গ্রামের মহুবোন বেগমের চোখেমুখে হাসির ঝিলিক ফুটেছে। ২২ জানুয়ারি
ছবি: প্রথম আলো
১৫ / ১৫
ঘন কুয়াশা আর কনকনে শীতের সকালে হালচাষ করতে জমিতে যাচ্ছেন কৃষক এন্তাজ আলী। মধ্য অভিরাম, শহরতলি, রংপুর, ২২ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম