উত্তরায়ণ উপভোগ করছেন লোকজন। ছবিটি গতকাল মঙ্গলবার মেসেডোনিয়া থেকে তোলা। ছবি: রয়টার্স
২ / ২০
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোপা আমেরিকা ফুটবলে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার আগে এক ভক্তের সঙ্গে আর্জেন্টিনার তারকা মেসি। ছবিটি আজ বুধবার সকালে টেক্সাসের হিউসটন থেকে তোলা। ছবি: এএফপি
৩ / ২০
এই ফ্রি কিক থেকে গোল করে গোলের রেকর্ডে বাতিস্তুতাকে টপকে গেলেন মেসি। ছবিটি আজ বুধবার সকালে টেক্সাসে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের সঙ্গে আর্জেন্টিনার কোপা আমেরিকা ফুটবলের কোয়ার্টার ফাইনাল ম্যাচ থেকে তোলা। ছবি: এএফপি
৪ / ২০
শরণার্থী-সংক্রান্ত আলোচনার একপর্যায়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। ছবিটি গতকাল মঙ্গলবার ওয়াশিংটন থেকে তোলা। ছবি: রয়টার্স
৫ / ২০
ফ্রান্সে ইউরো কাপ ফুটবলে ক্রোয়েিশয়া ও স্পেনের মধ্যে খেলা শুরু হওয়ার আগে গ্যালারিতে ক্রোেয়িশয়ার দুই সমর্থকের উচ্ছ্বাস। ছবিটি মঙ্গলবার স্টেড দে বোরডক্স থেকে তোলা। ছবি: রয়টার্স
৬ / ২০
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে অগ্রিম টিকিটপ্রত্যাশীদের ভিড়। ছবিটি আজ বুধবার সকালে তোলা। ছবি: হাসান রাজা
৭ / ২০
আন্তর্জাতিক ইয়োগা দিবসে গতকাল মঙ্গলবার একটি সুইমিং পুলে ইয়োগায় অংশ নেন ইয়োগা অনুশীলনকারীরা। ছবিটি ভারতের যোধপুর থেকে তোলা। ছবি: এএফপি
৮ / ২০
রাজপথে চলে আসা একটি এমু পাখিকে নিরাপদ জায়গায় নেওয়ার চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের একজন সীমান্ত টহল কর্মকর্তা। ছবিটি গতকাল মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার সীমান্ত এলাকা থেকে তোলা। ছবি: রয়টার্স
৯ / ২০
কিউবার রাজধানী হাভানাতে ঝড়ের সময় বজ্রপাত। ছবিটি গতকাল তোলা: রয়টার্স
১০ / ২০
গ্রীষ্মের বিকেলে ঝরনার পানিতে ভিজে শীতল হচ্ছে শিশু-কিশোরেরা। ছবিটি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের রাজধানী বোস্টন শহরের রোজ কেনেডি গ্রিনওয়ে পার্ক থেকে তোলা। ছবি: রয়টার্স
১১ / ২০
ইরাক ও সিরিয়ায় আইএসবিরোধী যুদ্ধে আহত মার্কিন সামরিক বাহিনীর ১২ সদস্যকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ভর্তি করা হয়েছে ম্যারিল্যান্ডের ওয়ালটার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে। সেখানে গতকাল তাঁদের দেখতে যান প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে ওবামাকে হেলিকপ্টার ফেলে মোটরসাইকেলে করে যেতে হয়। সেখান থেকে ফেরার পর হোয়াইট হাউস থেকে ছবিটি তোলা: রয়টার্স
১২ / ২০
ইউরো চ্যাম্পিয়নশিপের গ্রুপ ডি-এর ম্যাচে গতকাল মুখোমুখি হয় ক্রোয়েশিয়া ও স্পেন। ম্যাচ শুরুর আগে স্পেনের এক সমর্থক চিৎকার করে দলকে উৎসাহ জোগাচ্ছেন। তবে ম্যাচ শেষে ক্রোয়েশিয়ার কাছে ২-১ গোলে হেরেছে টানা দুবারের ইউরোজয়ী স্পেন। ছবি: রয়টার্স
১৩ / ২০
যানজটে পড়ে আটকে আছে অ্যাম্বুলেন্স। পায়ের যন্ত্রণায় কাতরাচ্ছেন ৭৫ বছর বয়সী সবুর জান। শরীয়তপুর থেকে অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়েছে। নেওয়া হবে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল)। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় শরীয়তপুরের নড়িয়া থেকে রওনা হয়ে বেলা সাড়ে তিনটার দিকে গুলিস্তান পৌঁছায় অ্যাম্বুলেন্সটি। সেখান থেকে শাহবাগ আসতে দেড় ঘণ্টা সময় লেগেছে বলে জানান ছেলে হানিফ কাজী। ছবিটি বুধবার বিকেল পাঁচটার দিকে শাহবাগ এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৪ / ২০
রাজধানীর খিলগাঁও-বাসাবো খাল। প্রশস্ত খালটিকে সংরক্ষণের নামে সরু নালায় পরিণত করেছে ওয়াসা। খালটি এখন ভাগাড় হিসেবে ব্যবহৃত হয়। ছবিটি আজ বুধবার সকালে উত্তর বাসাবো এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৫ / ২০
কংক্রিটের বিশাল বৈদ্যুতিক খুঁটি একদিকে হেলে আছে। যেকোনো সময় ধসে পড়তে পারে, তাই গাছের গুঁড়ি দিয়ে ঠেকিয়ে রাখা হয়েছে। ছবিটি আজ বুধবার দুপুরে রাজধানীর সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৬ / ২০
ঢাকার কদমতলীর রায়েরবাগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর আগেই একটি পদচারী-সেতু ছিল। সম্প্রতি সেখানে আরেকটি পদচারী-সেতু স্থাপন করা হয়েছে। আগের সেতুটিই ব্যবহার না করে ঝুঁকি নিয়ে লোকজন নিচ দিয়ে সড়ক পার হয়। নতুন সেতুর প্রয়োজন কেন হলো, কেউ জানে না। ছবিটি আজ বুধবার তোলা। ছবি: আবদুস সালাম
১৭ / ২০
ফরিদপুর থেকে বাঙ্গি রাজধানীর শ্যামবাজারে চলে আছে। পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রকারভেদে প্রতি এক শ বাঙ্গি ১ হাজার ২০০, ২ হাজার ও ৩ হাজার টাকা দরে বিক্রি করা হয়। ছবি: মনিরুল আলম
১৮ / ২০
ঈদ সামনে রেখে শুরু হয়েছে সবার জন্য নতুন জামা-কাপড় কেনা। ছবিটি পুরান ঢাকার র্যাংকিন স্ট্রিট ওয়ারী এলাকায় আড়ংয়ের শো-রুম থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম
১৯ / ২০
ঈদ সামনে রেখে শুরু হয়েছে নুতন জামা-কাপড় কেনার পাশাপাশি প্রিয়জনকে বই উপহার দেওয়া। ছবিটি পুরান ঢাকার র্যাংকিন স্ট্রিট ওয়ারী এলাকায় আড়ংয়ের শো-রুম থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম
২০ / ২০
বসুন্ধরা সিটি শপিং মলে ৫০০ টাকার কেনাকাটায় মিলছে স্ক্র্যাচ কার্ড। কার্ডের মাধ্যমে তাৎক্ষণিকভাবে দেওয়া হচ্ছে পুরস্কার। পুরস্কার হিসেবে পাওয়া যাচ্ছে গাড়ি, মোটরসাইকেল, সোনার আংটি, ল্যাপটপ, ডিনার সেট, স্মার্টফোনসহ ইত্যাদি। এই ক্রেতা যদি কোনো পণ্য কেনেন, তবে তাঁরও এই সুযোগ থাকছে। ছবি: ফোকাস বাংলা