এক ঝলক (২২ জুন ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৫
স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে চট্টগ্রাম নগর ছাড়তে শুরু করেছে মানুষ। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে অনেকে উঠছে ছাদে। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম রেলস্টেশন থেকে তোলা। ছবি: জুয়েল শীল

২ / ২৫
পাহাড়ের উঁচু-নিচু সড়কে ঝুঁকি নিয়ে চলে যানবাহন। অতিরিক্ত যাত্রী বহন করে অনেক চালক যানবাহন চলাচলকে আরও বেশি ঝুঁকিপূর্ণ করে তোলে। ছবিটি বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি সদরের তিনমাইল এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

৩ / ২৫
ফুলের পাপড়িতে ভিড়েছে এক গুবরে পোকা। ছবিটি সম্প্রতি রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম

৪ / ২৫
মিসরের প্রথম ও সবচেয়ে পুরোনো মসজিদ আমর ইবনে আল-আস মসজিদে ২১ জুন রাতে তারাবি নামাজে প্রার্থনায় মগ্ন এক শিশু। ছবি: রয়টার্স

৫ / ২৫
তাপদাহে সুইজারল্যান্ডের জুরিখের একটি নদীতে বিশ্রাম নিচ্ছেন কয়েকজন তরুণ। ছবিটি বুধবার তোলা। ছবি: রয়টার্স

৬ / ২৫
মরক্কোর উত্তরাঞ্চলীয় রিফ এলাকার একটি দেয়ালচিত্রের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক মুসল্লি। ছবিটি বুধবার তোলা। ছবি: এএফপি

৭ / ২৫
আন্তর্জাতিক যোগ দিবস উদ্‌যাপন উপলক্ষে ২১ জুন ম্যাসাচুসেটসের বোস্টনে প্যাডেল নৌকায় যোগব্যায়ামের চর্চা করছেন এক নারী। ছবিটি ফোর্ট পয়েন্ট চ্যানেল থেকে তোলা। ছবি: রয়টার্স

৮ / ২৫
ঢেউয়ে ঢেউয়ে আবর্জনা এসে জমা হয়েছে পাকিস্তানের করাচির ক্লিফটন সৈকতে। সেখানে হাঁটছে এক শিশু। ছবিটি বুধবার তোলা। ছবি: রয়টার্স

৯ / ২৫
চীনের বেইজিংয়ের একটি মসজিদে ইফতারি করছেন কয়েকজন মুসল্লি। ছবিটি বুধবার তোলা। ছবি: রয়টার্স

১০ / ২৫
শূন্যে ভাসমান কেসি ৩০এ মালটি রোল ট্যাংকার ট্রান্সপোর্ট থেকে রয়াল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্স এফ/এ-১৮এ হরনেটে জ্বালানি সরবরাহ করা হচ্ছে। উড়োজাহাজ দুটি তখন মধ্যপ্রাচ্যের আকাশসীমায়। ছবিটি আজ বৃহস্পতিবার তোলা। ছবি: রয়টার্স

১১ / ২৫
প্যারিসের ইলেজে প্যালেসে ২১ জুন রাষ্ট্রীয় ভোজে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ও কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোসের স্ত্রী মারিয়া ক্ল্যামেনসিয়া ডি সান্তোস। ছবি: রয়টার্স

১২ / ২৫
রাজধানীর মহাখালীর আন্তজেলা বাস টার্মিনালে ঈদে ঘরমুখী মানুষের ভিড় বাড়ছে। আজ বৃহস্পতিবার সকালে বাসের টিকিটের জন্য যাত্রীদের ভিড়। ছবি: আবদুস সালাম

১৩ / ২৫
সবার সঙ্গে ঈদ পালন করতে গ্রামের বাড়ি যাচ্ছে এই শিশু। ছবিটি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মহাখালীর আন্তজেলা বাস টার্মিনাল থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৪ / ২৫
রাজধানীর ইস্টার্ন প্লাজায় থ্রিপিসের কাপড় পছন্দ করছেন ক্রেতারা। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: আবদুস সালাম

১৫ / ২৫
পাহাড় ধসের ঘটনার পর গতকাল রাঙামাটি শহরে যানবাহন চলাচল শুরু হয়েছে। রাঙামাটি আসছেন ফল ব্যবসায়ীরা। আনারস কিনে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে। ছবিটি বৃহস্পতিবার রাঙামাটি শহরের ট্রাক টার্মিনাল থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

১৬ / ২৫
রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত যাত্রীদের চাপ কম ছিল। বাসের জন্য যাত্রীদের অপেক্ষা। ছবি: সাইফুল ইসলাম

১৭ / ২৫
সড়কের ধারে জমে থাকা বৃষ্টির পানিতে গা ভিজিয়ে নিচ্ছে কয়েকটি পায়রা। ছবিটি বৃহস্পতিবার যশোর শহরের নাজির শংকরপুর চাতাল মোড় থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

১৮ / ২৫
রাঙামাটি শহরের সমতাঘাটে মৌসুমি ফলের হাট বসেছে। ফল চাষিরা দূর দূরান্ত থেকে নদী পথে বিভিন্ন মৌসুমি ফল এনেছেন বিক্রি করতে। ছবিটি বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

১৯ / ২৫
ঈদ দোরগোড়ায়। রংপুর নগরে জমে উঠেছে প্রসাধনী ও গয়নার বাজার। ছবিটি বৃহস্পতিবার নগরের নবাবগঞ্জ বাজার থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

২০ / ২৫
সিলেটে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছে। ছবিটি নগরের চৌহাট্টা এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

২১ / ২৫
ঈদ শুভেচ্ছা সংবলিত রাজনৈতিক পোস্টার, ব্যানার, ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে খুলনা নগর। ছবিটি বৃহস্পতিবার খুলনার শিববাড়ি মোড় থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

২২ / ২৫
রাঙামাটির পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বৃহস্পতিবার ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ছবিটি বিকেলে উলুছড়া আলুটিলা প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

২৩ / ২৫
নাড়ির টানে ট্রেনে করে বাড়ি ফিরছেন রাজধানীবাসী। ছবিটি বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন

২৪ / ২৫
উৎসব বলে কথা। তাই শুধু নতুন পোশাক, জুতা ও গয়না কেনার পাশাপাশি অনেকে নিজেকেও সাজিয়ে নিচ্ছেন। ঈদ উপলক্ষে বিউটি পারলারগুলোতে এখন বেশ ভিড়। ছবিটি বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

২৫ / ২৫
রাজধানীর ধানমন্ডির জেনেটিক প্লাজা শপিং মলে ঈদ মেহেদি উৎসবে হাতে মেহেদির নকশা করছেন তরুণীরা। ছবিটি বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন