এলাকায় একটি খামারে কাজ করতেন পাবনার মালিগাছা এলাকার আব্দুস সাত্তার। করোনাকালে কাজ হারিয়েছেন তিনি। কোনো কাজ না পেয়ে দুপুরবেলা বাড়ি ফিরছেন। সঙ্গে একই এলাকার দুইজন। ট্রাফিক মোড়, পাবনা, ২২ জুন। ছবি-:হাসান মাহমুদ
২ / ৯
আপনজন বলতে কেউ নেই পাবনার টেবুনিয়া এলাকার জোহরা খাতুনের। তাই ভিক্ষাবৃত্তি করেই চলে জীবন।সারাদিন রাস্তার পাশে এভাবেই আঁচল পেতে ভিক্ষা চান তিনি। বড়ব্রিজ, পৈলানপুর, পাবনা, ২২ জুন। ছবি: হাসান মাহমুদ
৩ / ৯
চাহিদা বাড়া ও জোগান কমে যাওয়ায় আবার বেড়ে গেছে ডিমের দাম। প্রতি একশো ডিম বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকায়। ট্রাফিক মোড়, পাবনা, ২২ জুন। ছবি: হাসান মাহমুদ
৪ / ৯
করোনার প্রভাবে অনেকটা গৃহবন্দী জীবন কাটাচ্ছে শিশুরা। বাড়িতে থাকতে থাকতে অস্থির হয়ে পড়েছে শিশু ইশাল ই জান্নাত। বাবার সঙ্গে ঘুরতে বেরিয়েছে সে। অবারিত সবুজের সমারোহে বেলুন উড়িয়ে খেলছে সে। গতকাল বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। ছবি: সাইফুল ইসলাম
৫ / ৯
রাজধানীর পূর্ব রাজাবাজারকে ‘রেড জোন’ ঘোষণা করে লকডাউন করা হয়েছে। মানুষের অবাধ চলাচল বন্ধ রয়েছে। এ সময়ে এলাকার এক বাসিন্দার কাছে সুপারশপের কর্মীরা পণ্য পৌঁছে দেন। গতকাল দুপুরে এলাকার গ্রিন পয়েন্ট সোসাইটির গেটে। ছবি: শুভ্র কান্তি দাশ
৬ / ৯
বলয়গ্রাস সূর্যগ্রহণ উপলক্ষে বিজ্ঞান আন্দোলন মঞ্চের উদ্যোগে শিশু-কিশোরদের সূর্যগ্রহণ পর্যবেক্ষণের ক্যাম্প আয়োজন করা হয়। গতকাল বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানে। ছবি: সাইয়ান
৭ / ৯
সাইকেল চালিয়ে শিক্ষকের কাছে পড়তে যাচ্ছে শিক্ষার্থীরা। রানীপুকুর, মিঠাপুকুর, রংপুর, ২১ জুন। ছবি: মঈনুল ইসলাম