জরুরি পরিষেবা ছাড়া কোনো যানবাহন শহরে প্রবেশ করতে বা বের হতে দেওয়া হচ্ছে না। যানবাহন থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাষাঢ়া এলাকায়, নারায়ণগঞ্জ, ২২ জুন।ছবি: দিনার মাহমুদ
২ / ১৭
করোনার সংক্রমণ রোধে ফরিদপুরে সপ্তাহব্যাপী কঠোর বিধিনিষেধ চলছে। সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় বিধিনিষেধের দ্বিতীয় দিনে মানুষ পায়ে হেঁটে শহরে প্রবেশ করছে। গোয়ালচামট, ফরিদপুর, ২২ জুন।ছবি: আলীমুজ্জামান
৩ / ১৭
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট চলছে। ঢাকায় লকডাউনের কারণে এ যানজটের সৃষ্টি। শহীদনগর, দাউদকান্দি, কুমিল্লা, ২২ জুন।ছবি: আবদুর রহমান ঢালী
৪ / ১৭
লকডাউন বাস্তবায়নে সড়কের বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। কামাড়পাড়া, টঙ্গী, ২২ জুন।ছবি: প্রথম আলো
৫ / ১৭
ভোর থেকে মুষলধারে হওয়া বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে সৃষ্ট হয়েছে জলাবদ্ধতা। দুর্ভোগ পোহাতে হচ্ছে চলাচলকারীদের। বংশাল, ঢাকা, ২২ জুন।ছবি: দীপু মালাকার
৬ / ১৭
ভ্যাট ৫ শতাংশের আদায়ের দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দোকান মালিক সমিতি। ঢাকা, ২২ জুন।ছবি: সাবিনা ইয়াসমিন
৭ / ১৭
রাজধানীতে ভোরে মুষলধারে হওয়া বৃষ্টির কারণে মোহাম্মদপুর টোকিও স্কয়ারের সামনে সড়ক বিভাজকের গাছ উপড়ে পড়েছে। এতে সড়কে যান চলাচলে বিঘ্ন হচ্ছে। ঢাকা, ২২।ছবি: সাবিনা ইয়াসমিন
৮ / ১৭
সিলেট নগরীর জল্লারপাড় এলাকায় অবৈধ দখল থেকে পুনরুদ্ধার করা জল্লারখাল লাগোয়া জলাশয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে সিটি করপোরেশন। আজ সকালে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে অভিযান শুরু হয়। সিলেট, ২২ জুন।ছবি: আনিস মাহমুদ
৯ / ১৭
ঘাট থেকে আনারস ঝুড়িতে ভরে হাটের উদ্দেশে রওনা হয়েছেন তিন পাহাড়ি কিষানি। কলেজ গেট ঘাট, রাঙামাটি, ২২ জুন।ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ১৭
দেশে করোনার সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। তারপরও অনেকেই মানছেন না সামাজিক দূরত্ব, ব্যবহার করছেন না মাস্ক। আজ মঙ্গলবার কুমিল্লার নোয়াপাড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে গাদাগাদি করে পাসপোর্টের জন্য আবেদন জমা এবং পাসপোর্ট বিতরণ করা হয়। কুমিল্লা, ২২ জুন।ছবি: এম সাদেক
১১ / ১৭
নকশা আধুনিকায়ন ও নীতিমালা প্রণয়ন করে ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদান এবং এসব অটোরিকশা নিষিদ্ধ বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ঘোষণা প্রত্যাহারের দাবিতে বরিশাল রিকশা ভ্যান চালক শ্রমিক ইউনিয়নসহ কয়েকটি সংগঠন বিক্ষোভ সমাবেশ করে। অশ্বিনী কুমার হল, বরিশাল, ২২ জুন।ছবি: সাইয়ান
১২ / ১৭
করোনার সংক্রমণ প্রতিরোধে নয় দিন ঢাকার সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে দেশের বিভিন্ন জেলা আসা যাত্রীবাহী বাস সকালে ঢাকায় ঢুকতে বাধা দেওয়া হয়েছে। এতে ঢাকার অন্যতম প্রবেশমুখ আমিনবাজার এলাকায় তৈরি হয় দীর্ঘ যানজট। ঢাকা, ২২ জুন।ছবি: তানভীর আহম্মেদ
১৩ / ১৭
দূরপাল্লার বাস বন্ধ থাকায় মঙ্গলবার গাবতলী কিংবা সাভারের আশপাশে যাঁদের গন্তব্য ছিল, তাঁরা হেঁটে আমিনবাজার সেতু পার হয়ে বাস ধরার চেষ্টা করেন। ঢাকা, ২২ জুন।ছবি: তানভীর আহম্মেদ
১৪ / ১৭
দূরপাল্লার বাস বন্ধ থাকায় সাইনবোর্ড এলাকায় পিকআপ ভ্যানে উঠতে যাত্রীদের ভিড়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ২২ জুন।ছবি: শুভ্র কান্তি দাস
১৫ / ১৭
রাজশাহীর পবা উপজেলার কর্নহার এলাকা থেকে শ্বাসকষ্টে ভোগা সামসুল আলমকে (৫০) গতকাল রাত ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন স্ত্রী ফিরোজা বেগম ও ছেলে রাব্বি। হাসপাতালে চিকিৎসা চলার মধ্যে মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়। হাসপাতালের জরুরি বিভাগের সামনে স্ত্রী ও সন্তানের আহাজারি। রাজশাহী, ২২ জুন।ছবি: শহীদুল ইসলাম
করোনা প্রতিরোধে বন্ধ হয়ে গেছে ঢাকা থেকে সারা দেশের যাত্রীবাহী নৌযান চলাচল। সোমবার রাতে ঢাকা থেকে বরিশালে যাওয়া লঞ্চ থেকে নামানো হয় নানা সামগ্রী। এরপর আর যাত্রী ওঠেনি। ঘাটেই ভিড়ে আছে লঞ্চগুলো। বরিশাল লঞ্চঘাট, ২২ জুন।ছবি: সাইয়ান