করোনাভাইরাসের বিস্তারে অনেকের আয় কমেছে। অনেকেই বেশি ভাড়ার বাসা থেকে কম ভাড়ার বাসায় যাচ্ছেন। আবার অনেকে ঢাকা থেকে গ্রামে পাড়ি জমাচ্ছেন। মোহাম্মদপুর, ঢাকা, ২২ জুলাই। ছবি: মানসুরা হোসাইন
২ / ৫
ইকবাল হোসেন। আগে সবজি বিক্রি করতেন। করোনার প্রভাবে পুঁজি হারিয়ে তিনি এখন নিঃস্ব। ভাড়া দিতে না পারায় ছাড়তে হয়েছে বাসা। এখন রাস্তা-ঘাটে ঘুমান, কেউ কিছু খেতে দিলে খান। গাছের ছায়ায় বসে পত্রিকা পড়ছেন তিনি। গতকাল দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়। ছবি: আবদুস সালাম
৩ / ৫
বৃষ্টিভেজা সকালে খাবারের খোঁজে বেরিয়ে একটি মাছ শিকার করেছে বক। সবুজবাগ, বগুড়া, ২১ জুলাই । ছবি: সোয়েল রানা
৪ / ৫
বৃষ্টির পানি বেড়ে ভাসিয়ে নিয়ে গেছে খামারের মাছ। সেই মাছ ধরতে পানিতে নেমেছেন দুজন। মুখে মাছ নিয়ে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন একজন গতকাল বিকেলে রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশন এলাকায়। সাইফুল ইসলাম
৫ / ৫
ভরা বর্ষায় কূল ছুঁইছুঁই কীর্তনখোলার পানি। সেই পানিতে মাছ শিকারে মগ্ন ওরা।মুক্তিযোদ্ধা পার্ক এলাকা, বরিশাল নগর, ২১ জুলাই। ছবি: সাইয়ান।