শুক্রবার থেকে শুরু হচ্ছে কঠোরতম বিধিনিষেধ। এ কারণে অনেকেই গ্রামে যাচ্ছেন। আবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ ঢাকামুখী হওয়ায় ফেরিঘাটে বেড়েছে ভিড়। রাজবাড়ী, দৌলতদিয়া, ২২ জুলাই।ছবি: এম রাশেদুল হক
৫ / ১৫
কোরবানির পশুর চামড়ার দাম কম। ক্রেতাও আসছেন না। এ কারণে অনেকে চামড়া বাজারে এনে ক্রেতা না পেয়ে ফেলে রেখে গেছেন। এসব চামড়া নিয়ে বিপাকে পড়েছে হাট কমিটি। ফেলে দিতে হচ্ছে চামড়াগুলো। ভবানীগঞ্জ সেতু থেকে চামড়া ফেলা হচ্ছে নদীতে। বাগমারা, রাজশাহী, ২২ জুলাই।ছবি: মামুনুর রশিদ
৬ / ১৫
৫. গণপরিবহনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। অনেকের মুখে মাস্ক নেই। সামাজিক দূরত্ব না মেনে প্রত্যেক আসনে যাত্রী বসেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লার।ছবি: আবদুর রহমান ঢালী
শ্রাবণের আকাশে সাদা–কালো মেঘের ঘনঘটা। এ মৌসুমে সেতুর রেলিংয়ে পাট শুকানো হচ্ছে। শিশুয়া সেতু, সরিষাবাড়ী, জামালপুর, ২২ জুলাই।ছবি: শফিকুল ইসলাম
৯ / ১৫
কোরবানির পশুর মাংস গ্রামবাসীর মধ্যে বণ্টন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সরিষাবাড়ী, জামালপুর, ২১ জুলাই।ছবি: শফিকুল ইসলাম
১০ / ১৫
সড়কের ওপর চামড়ায় লবণ দিচ্ছেন শ্রমিকেরা। এতে দুর্ভোগ পোহাতে হবে পথচারীদের, চালক ও যাত্রীদের। মুরাদপুর রেলক্রসিং, চট্টগ্রাম, ২২ জুলাই।ছবি: জুয়েল শীল
১১ / ১৫
রাত পোহালেই শুক্রবার সকাল থেকে কঠোরতম বিধিনিষেধ শুরু হচ্ছে। এ কারণে ঈদ শেষে পটুয়াখালী লঞ্চ টার্মিনালে ঢাকাগামী মানুষের উপচে পড়া ভিড়। পটুয়াখালী, ২২ জুলাই।ছবি: শংকর দাস
১২ / ১৫
ঈদের পরদিন ব্যবসায়ীরা বিক্রির আশায় দোকান খুললেও অনেক দোকানই ছিল ক্রেতাশূন্য। ফরিদপুর চকবাজার নিউমার্কেট, ২২ জুলাই।ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর