এক ঝলক (২২ ডিসেম্বর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২১
শীতকালে ধনেপাতা খাওয়ার মজাই আলাদা। ধনে পাতার চাষে ব্যস্ত এক কৃষক। ছবিটি গতকাল নারায়ণগঞ্জের ফতুল্লার নরসিংপুর থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

২ / ২১
পুকুরে ফুটে আছে লাল শাপলা। ছবিটি গতকাল ময়মনসিংহের ভালুকা উচ্চবালিকা বিদ্যালয়ের সামনে থেকে তোলা। ছবি: জগলুল পাশা

৩ / ২১
ডাচ-বাংলা ব্যাংক-প্রথম আলো ফরিদপুর আঞ্চলিক গণিত উৎসবে পরীক্ষা দিচ্ছে এই খুদে শিক্ষার্থী। আজ মঙ্গলবার ফরিদপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে শুরু হওয়া এই গণিত উৎসবে রাজবাড়ী ও ফরিদপুরের ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ছয় শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে। ছবি: আলীমুজ্জামান রনী, ফরিদপুর

৪ / ২১
চীনের দক্ষিণাঞ্চলীয় শেনঝেন শহরে গত রোববার ভূমিধসে ৩৩টি ভবন ধসে পড়েছে। সেখানকার ৩ লাখ ৮০ হাজার বর্গমিটার এলাকা ১০ মিটার কাদামাটিতে তলিয়ে গেছে। সেখান থেকে এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছে অনেকে। ছবিটি ২১ ডিসেম্বর তোলা। ছবি: রয়টার্স

৫ / ২১
পেরুর রাজধানী লিমায় বড়দিনকে সামনে রেখে ​১১ মিটার লম্বা কেক তৈরি চলছে। ছবিটি ২১ ডিসেম্বর তোলা। ছবি: রয়টার্স

৬ / ২১
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডে নাসির উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় কাউন্সিলরর নির্বাচিত হয়েছেন। এ খুশিতে তিনি গতকাল (২১ ডিসেম্বর) তাঁর ওয়ার্ডের বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে মিষ্টি বিতরণ করেন। ছবিটি গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ইবাদালি মিস্ত্রিপাড়া এলাকা থেকে তোলা। ছবি: এম রাশেদুল হক, গোয়ালন্দ

৭ / ২১
প্রথম আলো ও ব্র্যাক-এর উদ্যোগে ‘বাল্যবিয়ে প্রতিরোধে নিরাপদ পরিসর’ শীর্ষক গোলটেবিল আলোচনায় অতিথি ও আয়োজকেরা। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে প্রথম আলোর কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। ছবি: জাহিদুল করিম

৮ / ২১
ঢাকা-আরিচা মহাসড়কের কলাতিয়া এলাকায় তুরাগ সেতুর অবস্থা নাজুক। ভারী যান চলাচল নিষিদ্ধ থাকলেও চলছে মালবাহী ট্রাক। ছবিটি গত শনিবার তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

৯ / ২১
বোরো মৌসুমে আগাম জাত হিসেবে ব্রি-২৮ ধানের চারা রোপণ করছেন কৃষকেরা। ছবিটি ঢাকার বাড্ডা থানাধীন বেরাইদ এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১০ / ২১
নির্মাণাধীন ভবনের সামনের ফুটপাতে স্তূপ করে রাখা হয়েছে ওই ভবনের আবর্জনা। এতে ফুটপাত ছেড়ে মূল সড়ক দিয়ে হাঁটতে বাধ্য হচ্ছেন পথচারীরা। ছবিটি আজ দুপুরে গুলশান-১ নম্বর সার্কেল এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১১ / ২১
নানা কারণে পুলিশের জব্দ করা গাড়িগুলো এভাবে খিলক্ষেত থানার সামনের ফুটপাতের ওপর দীর্ঘদিন ধরে পড়ে আছে। এতে পথচারী চলাচলে অসুবিধা হচ্ছে। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

১২ / ২১
চুয়াডাঙ্গা থেকে ট্রাকে করে ঢাকার কারওয়ান বাজারে আনা হয়েছে শীতের সবজি ফুলকপি। আকারভেদে প্রতিটি ফুলকপি পাইকারি দরে ১২ টাকা থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। ছবিটি সোমবার রাতে তোলা। ছবি: সাইফুল ইসলাম

১৩ / ২১
প্রাইভেট কার ও মাইক্রোবাস চালকদের নিয়োগপত্র, পরিচয়পত্র, ন্যায্য মজুরী, সাপ্তাহিক ছুটিসহ প্রাপ্য শ্রম অধিকার বাস্তবায়নের দাবিতে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করে ঢাকা জেলা ট্যাক্সি, ট্যাক্সি কার, অটোটেম্পু, অটোরিক্সা চালক-শ্রমিক ইউনিয়ন। ছবি: সাজিদ হোসেন

১৪ / ২১
গৃহকর্মীদের সুরক্ষা ও কল্যাণে এ-সংক্রান্ত নীতিমালা মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ায় জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আনন্দ মিছিল করে। ছবি: সাজিদ হোসেন

১৫ / ২১
পৌর নির্বাচনে প্রচারণায় নেমে পড়েছেন প্রার্থীর স্ত্রীসহ কর্মী-সমর্থকেরা। সকাল-সন্ধ্যা ছুটে বেড়াচ্ছেন পাড়া-মহল্লায়। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে যশোর শহরের ৩ নম্বর ওয়ার্ড ঘোপ সেন্টার রোড এলাকা থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

১৬ / ২১
শীতের সকালে সরিষা খেতের পাশ দিয়ে গরু নিয়ে যাচ্ছেন দুই নারী। ছবিটি আজ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দক্ষিণ কুলচরিত্র এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

১৭ / ২১
চট্টগ্রাম প্রেসক্লাবে আজ মঙ্গলবার বিকেলে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, চট্টগ্রাম ও আমরা করব জয়-এর উদ্যোগে তৃণমূলে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। ছবি: জুয়েল শীল

১৮ / ২১
চট্টগ্রামের জামালখান এলাকায় অবস্থিত ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম ও অষ্টম শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ। পরীক্ষা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে পরীক্ষার্থীরা। ছবি: সৌরভ দাশ

১৯ / ২১
নির্বাচনী পোস্টারে ছেয়ে গেছে এলাকা। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার উদ্ববগঞ্জ বাজার এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

২০ / ২১
দেশজুড়ে শীতের প্রকোপ বাড়ছে। শিশুরা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে গত কয়েক দিনে বেড়েছে নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা। ছবিটি গতকাল সোমবার হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

২১ / ২১
আজ মঙ্গলবার ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ডাচ্ বাংলা ব্যাংক-প্রথম আলো আয়োজিত আঞ্চলিক গণিত উৎসবে পাওয়া সনদ উঁচিয়ে ধরছে শিক্ষার্থীরা। ছবি: আলীমুজ্জামান