জার্মানির বার্লিনে বড়দিনের সামগ্রীর বাজারে হামলায় নিহতদের স্মরণে রাখা ফুল ও মোমবাতি। ছবিটি গতকাল বুধবারের। ছবি: রয়টার্স
২ / ১৩
কুয়াশামাখা সকালে বিলে মাছ ধরতে যাচ্ছে শিশুরা। ছবিটি গতকাল বুধবার সকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হিরন্যকান্দি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
৩ / ১৩
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সানারপাড় রওশন আরা কলেজ কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোটাররা। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণ পরে তোলা। ছবি: প্রথম আলো
৪ / ১৩
শহরের শিশুবাগ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিচ্ছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। ছবি: প্রথম আলো
৫ / ১৩
নারায়ণগঞ্জ সদরের জামতলার আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দিচ্ছেন বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান। ছবি: প্রথম আলো
৬ / ১৩
৫২ বছর বয়সী ইউসুফ আলী। মিসরের লাক্সা মন্দিরে ১৮ বছর ধরে গাইড হিসেবে কাজ করছেন। পর্যটকদের অপেক্ষায় বসে আছেন। কায়রো দক্ষিণে বন্ধর নগর লাক্সাতে এ মন্দিরটি অবস্থিত। ছবিটি সম্প্রতি তোলা: রয়টার্স
৭ / ১৩
ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে গ্রীষ্মের প্রথম দিনে মাদুরেইরা পার্কে পানি নিয়ে খেলছে শিশুরা। ছবিটি গতকাল বুধবার তোলা। ছবি: রয়টার্স
৮ / ১৩
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আজ সকাল থেকে বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দিয়ে ভোট দিতে দেখা গেছে। অপেক্ষায় থাকা কয়েকজন এই ফাঁকে সেলফি তুলছেন। ছবিটি বৃহস্পতিবারর দুপুরে জয়গোবিন্দ উচ্চবিদ্যালয় থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
৯ / ১৩
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আজ সড়কে তেমন যানবাহন চলেনি। তাই বাসিন্দারা সামনের সড়কে শিশুদের নিয়ে বেড়াতে বের হয়। ছবিটি বৃহস্পতিবার সকালে নগরের খানপুর এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
১০ / ১৩
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শেষে ভোট গণনা চলছে। ছবিটি আজ বৃহস্পতিবার বিকেলে শহরের চাষাঢ়া এলাকার ফিলোসফি স্কুল কেন্দ্র থেকে তোলা। ছবি: হাসান রাজা
১১ / ১৩
শারীরিকভাবে অসুস্থ মোসা. জোসনা ভোটকেন্দ্র পর্যন্ত এসে ভোট দেওয়ার শক্তি ছিল না। তাঁকে কোলে তুলে চারতলা পর্যন্ত নিয়ে এসে ভোট দিতে সহযোগিতা করছেন প্রতিবেশী বাবু। ছবিটি আলী আকবর মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে দুপুরে তোলা। ছবি: সাইফুল ইসলাম
১২ / ১৩
প্রথমবারের মতো ভোট দিয়ে নাগরিক অধিকার প্রয়োগ করলেন এই তরুণেরা। সেই খুশিতে একসঙ্গে তুলছেন সেলফি। ছবিটি সিদ্ধিরগঞ্জের সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চবিদ্যালয় থেকে আজ বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি: সাইফুল ইসলাম
১৩ / ১৩
ভোট গ্রহণ শেষে দুজন ভোটার কেন্দ্রে এলে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোবাইলে সময় দেখিয়ে বলছেন, ভোট দেওয়ার সময় শেষ হয়ে গেছে। ছবিটি সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার আলী আকবর মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে বিকেল ৪টা ৮ মিনিটে তোলা। ছবি: সাইফুল ইসলাম