এক ঝলক (২২ ডিসেম্বর ২০১৮)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৬
যমুনা নদীতে মাছ ধরছেন এক মাছ শিকারি। সারিয়াকান্দি, বগুড়া, ২২ ডিসেম্বর।ছবি: সোয়েল রানা

২ / ২৬
খাগড়াছড়ির দীঘিনালা সেনানিবাসে এক হাজার নবীন সেনার প্রশিক্ষণ সমাপনী উপলক্ষে শুক্রবার রাতে তাঁদের সফলতা কামনায় ১০৪টি ফানুস ওড়ানো হয়। দীঘিনালা, খাগড়াছড়ি, ২১ ডিসেম্বর। ছবি: পলাশ বড়ুয়া

৩ / ২৬
গাছের ডালে বসে আছে ওরাংওটাং। বুকিত বাকা বুকিত রায়া ন্যাশনাল পার্ক, কাটিনগান, ইন্দোনেশিয়া, সাম্প্রতিক ছবি। ছবি: রয়টার্স

৪ / ২৬
বাড়িতে জমে থাকা ধান মাড়াইয়ে ব্যস্ত কৃষকেরা। ধামুর, গঙ্গাচড়া উপজেলা, রংপুর, ২১ ডিসেম্বর। ছবি: মঈনুল ইসলাম

৫ / ২৬
হাঙ্গেরিতে নতুন শ্রম আইনের বিরুদ্ধে সাধারণ মানুষের বিক্ষোভ। এই আইনকে তাঁরা আধুনিক দাস আইন বলছে। বুদাপেস্ট, হাঙ্গেরি, ২১ ডিসেম্বর। ছবি: রয়টার্স

৬ / ২৬
খ্যাতিমান চলচ্চিত্র ব্যক্তিত্ব আমজাদ হোসেনের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হলে সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা, ২২ ডিসেম্বর। ছবি: প্রথম আলো

৭ / ২৬
এক হাজার সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পরিবারের জন্য উৎসবের আয়োজন করে লস অ্যাঞ্জেলেস মিশন ও ফেস্টিভ্যাল অব চিলড্রেন ফাউন্ডেশন নামের দুটি সংগঠন। সেখানে সান্তা ক্লজের সঙ্গে আনন্দে মাতে শিশুর দল। ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র, ২১ ডিসেম্বর। ছবি: এএফপি

৮ / ২৬
মাছটির শরীরে অনেকটা বাঘের মতো ছাপ। তাই অনেকে এটিকে ‘বাঘ’ মাছ বলে থাকেন। বেশি পরিচিত ‘বাঘাইড়’ নামে। কুশিয়ারা নদীতে জালে আটকা পড়েছে সাড়ে তিন মণ ওজনের এই মাছটি। বিক্রির জন্য সিলেট শহরে মাইকিং করা হয়। মাছটি কেটে ২ হাজার ৫০০ টাকায় কেজি দরে বিক্রি করবেন বিক্রেতা আনোয়ার হোসেন। লালবাজার মাছবাজার, সিলেট, ২১ ডিসেম্বর। ছবি: আনিস মাহমুদ

৯ / ২৬
বন্যার কবলে পড়ে ভুলে যাননি পোষা প্রাণীটির কথা। ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে এক নারীর সঙ্গী হয়েছে পোষা কুকুরটিও। হাভানা, কিউবা, ২১ ডিসেম্বর। ছবি: এএফপি

১০ / ২৬
খেলার মাঠে চিয়ার লিডারদের আনন্দ। বইসে, ইডাহো, যুক্তরাষ্ট্র, ২১ ডিসেম্বর। ছবি: এএফপি

১১ / ২৬
হোয়াইট হাউসের বাইরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পবিরোধী এক বিক্ষোভের সময় বড় করে ‘মিথ্যাবাদী’ লিখে দেন বিক্ষোভকারীরা। ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র, ২১ ডিসেম্বর। ছবি: রয়টার্স

১২ / ২৬
হন্ডুরাস থেকে আসা অভিবাসনপ্রত্যাশীদের কয়েকজন মই বেয়ে মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছেন। তিজুয়ানা, মেক্সিকো, ২১ ডিসেম্বর। ছবি: রয়টার্স

১৩ / ২৬
পাহাড়ে শীত পড়ছে বেশ। সাতভইয়াপাড়া, শালবন, মধুপুরসহ পাঁচ দুর্গম এলাকার দরিদ্র মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল নিয়ে হাসিমুখে বাড়ি ফিরছেন এক বৃদ্ধ। সাতভাইয়া পাড়া, খাগড়াছড়ি, ২২ ডিসেম্বর। ছবি: নীরব চৌধুরী

১৪ / ২৬
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় বিজিবি মোতায়েন করা হয়েছে। মাটিরাঙ্গা,খাগড়াছড়ি, ২২ ডিসেম্বর। ছবি: নীরব চৌধুরী

১৫ / ২৬
জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা গণসংযোগ করছেন। মাটিরাঙ্গা,উয়াচু, ২১ ডিসেম্বর। ছবি: নীরব চেৌধুরী

১৬ / ২৬
ইরাকে দুর্নীতি ও বেকারত্বের বিরুদ্ধে বিক্ষোভ। বিক্ষোভকারীরা টায়ার জ্বেলে সড়ক অবরোধ করেন। বসরা, ইরাক, ২১ ডিসেম্বর, ২০১৮। ছবি: এএফপি

১৭ / ২৬
হাভানায় বন্যাদুর্গত এলাকা থেকে এক নারীকে উদ্ধার করছেন রেডক্রসের কর্মীরা। বন্যাকবলিত এলাকাগুলোয় ঘণ্টায় ৭৫ থেকে ১১১ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। হাভানা, ২১ ডিসেম্বর। ছবি: এএফপি

১৮ / ২৬
আগামী বছরের প্রথম দিনে দেশজুড়ে বই উৎসব পালিত হবে । সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক বই গোছাতে ব্যস্ত। ইতিমধ্যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিনা মূল্যে বিতরণের বই পৌঁছে গেছে। আসামবস্তি, রাঙামাটি, ২২ ডিসেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা

১৯ / ২৬
বর্তমান সরকারের কয়েকটি দৃশ্যমান কাজের মধ্যে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ডাবল লাইন নির্মাণ অন্যতম। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে কুমিল্লার লাকসাম পর্যন্ত ডাবল লাইনের কাজ চলছে। পাথরের ওপর স্লিপার বসানো হয়েছে। বিট বসানোর আগে রাবার প্যাড বসানো হচ্ছে। শ্রীনিবাস এলাকা, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা, ২২ ডিসেম্বর। ছবি: এমদাদুল হক

২০ / ২৬
বাঙালি পরিবারে একসময় গোয়াল ভরা গরু ছিল। এখন কম দেখা মেলে। মাঠ কমে যাওয়ায় গরু পালনও কমেছে। দুই কৃষক গাঁয়ের আঁকাবাঁকা পথ ধরে গরুর পাল নিয়ে যাচ্ছেন বিলে। আকুয়া, ময়মনসিংহ সদর, ২২ ডিসেম্বর। ছবি: আনোয়ার হোসেন

২১ / ২৬
মহাজোট প্রার্থী জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের লাঙ্গলের পক্ষে নির্বাচনী সমাবেশ।  আকুয়া মধ্যবাড়ারায়, ময়মনসিংহ, ২২ ডিসেম্বর। ছবি: আনোয়ার হোসেন

২২ / ২৬
নির্বাচন ঘনিয়ে আসায় প্রার্থীদের প্রচারণা বেড়েছে বেশ। রাঙামাটি আসনের বিএনপির মনোনীত সাংসদ প্রার্থী মণিস্বপন দেওয়ানের পক্ষে তাঁর সমর্থকেরা সিএনজিচালিত অটোরিকশায় ধানের শীষ ও পোস্টার লাগিয়ে মাইকিং করে প্রচারণা চালাচ্ছেন। নাইল্ল্যাছড়ি গ্রাম, কাউখালী উপজেলা, রাঙামাটি, ২২ ডিসেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা

২৩ / ২৬
ঘুরে বেড়াচ্ছে বানর। ভাড়াউড়া চা-বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২২ ডিসেম্বর। ছবি: শিমুল তরফদার

২৪ / ২৬
‘অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন চাই’ স্লোগান নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নিয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) বাবুগঞ্জ উপজেলা কমিটি জনগণের মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করে। রহমতপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ, বরিশাল, ২২ ডিসেম্বর। ছবি: সাইয়ান

২৫ / ২৬
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তারেক স্মৃতি অডিটোরিয়ামে, ময়মনসিংহ, ২২ ডিসেম্বর। ছবি: আনোয়ার হোসেন

২৬ / ২৬
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ও খালেদা জিয়ার দেহরক্ষী ওয়াহেদুন নবীকে আদালতে তোলা হচ্ছে। শুক্রবার রাজধানীর শ্যামলী থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ানোর অভিযোগে তাঁকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করে পুলিশ। মুখ্য মহানগর হাকিম আদালত, ঢাকা, ২২ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার