মাছের অপেক্ষায় বসে আছে মাছরাঙা পাখি। গতকাল ফরিদপুর সদরের কেশবনগর এলাকা থেকে ছবিটি তোলা। ছবি: আলীমুজ্জামান রনী
২ / ১৮
সাইবেরিয়ার ইয়েনিসেই নদীর বরফ-ঢাকা অংশে মাছ শিকার করছেন এক ব্যক্তি। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: রয়টার্স
৩ / ১৮
প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার প্রথম দিনে আজ ইংরেজি পরীক্ষা। ছবিটি আজ সকালে যশোর মুসলিম একাডেমী স্কুল থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
৪ / ১৮
সবুজ চা-পাতায় বসে আছে বুনো প্রজাপতি। সিলেট নগরের শাহী ঈদগাহ এলাকার দলদলি চা-বাগান থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
৫ / ১৮
চীনের রাজধানী বেইজিংয়ের একটি পার্কে তুষার নিয়ে খেলছে শিশুটি। কয়েক দিন ধরেই শহরটিতে চলছে তুষারপাত। ছবিটি আজকের তোলা। ছবি: রয়টার্স
৬ / ১৮
হলদে ফুল-ঝরা গিংকো গাছতলার মনোরম শোভা উপভোগ করছেন দর্শনার্থীরা। ছবিটি শনিবার চীনের শানঝি প্রদেশের জিয়ান থেকে তোলা। ছবি: রয়টার্স
৭ / ১৮
কদিন ধরে তুষারপাতের কারণে চীনের বেইজিংয়ে সাদা রঙে একাকার গাড়ি-মোটরসাইকেল সবই। ছবিটি আজকের তোলা। ছবি: রয়টার্স
৮ / ১৮
নানা প্রতিকূলতার মধ্যেও লেখাপড়া চালিয়ে যাচ্ছে সিলেটের চা-পল্লির ছেলে-মেয়েরা। চা-বাগানের পথ ধরে আজকের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা দিতে যাচ্ছে ছোট ছোট পরীক্ষার্থীরা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
৯ / ১৮
সকালের সোনা রোদে চিকচিক করছে মাকড়সার জাল। ছবিটি আজ রোববার সিলেট শহরতলির লাক্কাতুরা চা-বাগান থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১০ / ১৮
রংপুরে বাজারে বিক্রির জন্য শীতের সকালে খেত থেকে তোলা হচ্ছে ধনেপাতা। ছবি: মঈনুল ইসলাম
১১ / ১৮
শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। ছবিটি আজ সকালে রংপুর জিলা স্কুল কেন্দ্র থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম
১২ / ১৮
দক্ষিণ-পূর্ব এশিয়ার জোট আসিয়ানের ২৭তম সম্মেলনে একে অপরের হাত ধরে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও লাওসের প্রধানমন্ত্রী থংসিং থামাভং। মালয়েশিয়ার কুয়ালালামপুরে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ছবিটি আজ তোলা। ছবি: রয়টার্স
১৩ / ১৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১৮তম ব্যাচের আজ ( ২২.১১.২০১৪ ) ছিল র্যাগ ডে। এ উপলক্ষে ক্যাম্পাসে তাঁরা ফ্লাশমবের আয়োজন করেন। ছবিটি রাজু ভাস্কর্যের সামনে থেকে তোলা। ছবি: মনিরুল আলম
১৪ / ১৮
এমপিও ভুক্তির দাবিতে ২৮ দিনব্যাপী আন্দোলনরত শিক্ষকদের সমাবেশে যোগ দিয়েছিলেন সাংসদ এস এম আবুল কালাম আজাদ। তিনি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। তিনি আন্দোলনরত শিক্ষকদের আগামী অর্থবছরে এমপিও ভুক্তির আশ্বাস দিলে শিক্ষকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। ছবি: মনিরুল আলম
১৫ / ১৮
ছোট ডালে বসে পাখিটি এদিক-ওদিক দেখছে খাবারের খোঁজে। ছবিটি আজ রোববার সকালে পাবনার গাছপাড়া এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ, পাবনা
১৬ / ১৮
বিবিএলের তৃতীয় আসর আজ থেকে শুরু হয়েছে। সন্ধ্যায় কুমিল্লা ভিক্টোরিয়ানস বনাম ঢাকা ডায়নামাইটসের খেলা হবে। এ উপলক্ষে কুমিল্লা শহরে পিকআপে করে দলের জার্সি বিক্রি হচ্ছে। ছবিটি আজ রোববার শহরের কান্দিরপাড় এলাকা থেকে তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা
১৭ / ১৮
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে আজ রোববার থেকে। ফরিদপুর জেলায় এ বছর ১৪৩টি কেন্দ্রে ৪২ হাজার ৮৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছে পরীক্ষায়। ছবিটি শহরের মহিম স্কুল কেন্দ্র থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর
১৮ / ১৮
সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসি কার্যকরের পর দেশের বিভিন্ন জায়গায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। নারায়ণগঞ্জ শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পুলিশের সদস্যরা মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করছে। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ