এক ঝলক (২২ ফেব্রুয়ারি ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
চেটেপুটে বাঘ আকৃতির ক্যান্ডি খাচ্ছে এক চীনা শিশু। ছবিটি গত শনিবার চীনের ঝেজিয়াং প্রদেশের নিংবো থেকে তোলা। ছবি: রয়টার্স

২ / ২৩
যুক্তরাষ্ট্রের মিশিগানে গুলিতে ছয়জন নিহত হওয়ার ঘটনায় পরস্পরকে জড়িয়ে ধরেছে আতঙ্কিত মানুষ। ছবিটি গতকাল রোববারের। ছবি: রয়টার্স

৩ / ২৩
পঞ্চগড়ে হিন্দু মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায় হত্যার ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-ঐক্য পরিষদ, জাগো হিন্দু পরিষদ, ক্ষত্রিয় সমিতি, আওয়ামী লীগ, জাসদ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মানববন্ধন করেছে। ছবি: প্রথম আলো

৪ / ২৩
সচিবালয়ে আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে জুডিশিয়াল সার্ভিস সদস্যদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা নির্ধারণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। ছবি: ফোকাস বাংলা

৫ / ২৩
পান্থপথ-ফার্মগেটের ফুটপাতের দখলে থাকা অবৈধ রিকশার গ্যারেজ ও খাবারের দোকান উচ্ছেদ করে পুলিশ। ছবি: মোছাব্বের হোসেন।

৬ / ২৩
দখলমুক্ত করার পর গার্ডেন রোডে রাখা হয় এসব রিকশা ও খাবারের দোকানের সরঞ্জাম। এতে যানজট সৃষ্টি। ছবি: মোছাব্বের হোসেন।

৭ / ২৩
চীনের স্বায়ত্তশাসিত গুয়ানঝি ঝুয়াং অঞ্চলে ঘোড়ার লড়াই চলছে। চীনা চান্দ্রবর্ষ উদ্‌যাপন উপলক্ষে গত শনিবার এই উৎসবের আয়োজন করা হয়। ছবি: রয়টার্স

৮ / ২৩
চলছে বসন্তকাল। বসন্তের ফুল হচ্ছে পলাশ। কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনের গাছে থোকায় থোকায় ফুটে আছে পলাশ। ছবিটি আজ সোমবার বিকেলে তোলা। ছবি: মনিরুল আলম

৯ / ২৩
কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে জুতা পরে ওঠা নিষেধ থাকলেও কেউ কেউ সেটা ভুলে যান। অনেকেই জুতা পরে মূল বেদিতে উঠে পড়েন। ছবিটি আজ সোমবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিকেলে তোলা। ছবি: মনিরুল আলম

১০ / ২৩
পুকুরের পানি শুকিয়ে গেছে। দুই ভাই তাই পলো দিয়ে মাছ শিকারে নেমেছে। ছবিটি আজ সোমবার দুপুরে ফরিদপুর সদরের বাইতুলামান এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১১ / ২৩
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে শিশু সংগঠন খেলাঘর ভাষা, বর্ণমালা ও মুক্তিযুদ্ধ-বিষয়ক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে। ছবিটি গতকাল রোববার বিকেলে তোলা। ছবি: আলীমুজ্জামান

১২ / ২৩
২২ ফেব্রুয়ারি বিশ্ব স্কাউট দিবস উপলক্ষে বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ জেলা শাখা আজ সোমবার সকালে শহরে একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি সার্কিট হাউস থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। ছবি: জগলুল পাশা

১৩ / ২৩
আজ সোমবার বিদ্যালয় ছুটি থাকায় শিক্ষার্থীরা বনভোজনের আয়োজন করে বিদ্যালয় প্রাঙ্গণে। একদিকে চলছে রান্নাবান্না; অন্যদিক শিক্ষার্থীরা হাড়িভাঙ্গা খেলায় মেতেছে। ছবিটি রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নের বড়রুপাই সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

১৪ / ২৩
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়িদের ওপর হামলার প্রতিবাদে আজ সোমবার পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। ছবিটি চট্টগ্রাম শহরের চেরাগী পাহাড় এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

১৫ / ২৩
ভাষার মাস উপলক্ষে প্রথম আলোর বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা ক্যাম্পাসে তিন দিনব্যাপী ‘অমর একুশে বইমেলা’ আয়োজন করেছে। মেলা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এস এম ইমামুল হক। ছবিটি আজ সোমবার সকাল ১১টার দিকে তোলা। ছবি: সাইয়ান

১৬ / ২৩
বগুড়ার গাবতলী উপজেলার আকন্দপাড়া গ্রামের গাছ থেকে লাউ কেটে সোমবার হাটে বিক্রির জন্য নিয়ে যান দুই কৃষক। স্থানীয় বাজারে পাইকারি প্রতিটি লাউ ১০ থেকে ১২ টাকায় বিক্রি হয়। ছবি: সোয়েল রানা

১৭ / ২৩
ইছামতী নদীর পানি শুকিয়ে যাচ্ছে। নদীর হাঁটুপানিতে নেমে ডারকি (খলশানি) ফেলে মাছ শিকার করছেন এক ব্যক্তি। ছবিটি আজ বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ামাল রেলসেতু এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৮ / ২৩
বাজারে বস্তার চাহিদা থাকায় বেড়ে গেছে পাটের দাম। পাইকারিভাবে হাটে প্রতি মণ পাট ২০৫০ টাকায় বিক্রি হচ্ছে। ছবিটি আজ বগুড়ার গাবতলী উপজেলার জয়ভোগা পশ্চিমপাড়া থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৯ / ২৩
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন কাল মঙ্গলবার। এ উপলক্ষে পোশাক মহড়ায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ছবি: জগলুল পাশা

২০ / ২৩
রাজধানীর রামপুরার বনশ্রীতে চলছে মাসব্যাপী জামদানি তাঁত বস্ত্র মেলা। এখানে তিন হাজার থেকে শুরু করে ৩০ হাজার টাকার জামদানি পাওয়া যাচ্ছে। মেলাটি চলবে ১৪ মার্চ পর্যন্ত। ছবি: আবদুস সালাম

২১ / ২৩
সড়কে পড়ে থাকা নির্মাণাধীন মগবাজার-মৌচাক ফ্লাইওভারের বিভিন্ন অংশ থেকে এভাবেই বেরিয়ে আছে রড। এই বিপজ্জনক রডগুলোর কারণে চলার পথে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ছবিটি আজ সোমবার দুপুরে রাজধানীর মালিবাগের ডিআইটি রোড থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২২ / ২৩
পঞ্চগড়ের দেবীগঞ্জে শ্রী শ্রী সন্ত গৌড়ীয় মঠের অধ্যক্ষ মহারাজ যগেশ্বর রায়কে হত্যার প্রতিবাদে আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ। পরিষদের সদস্যরা তোপখানা রোড অবরোধ করতে গেলে পুলিশের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। পরে পুলিশ তাঁদের সড়ক থেকে সরিয়ে দেয়। ছবি: আবদুস সালাম

২৩ / ২৩
প্রয়াত নয়জন নাট্যকার স্মরণে ‘স্মৃতি, সত্তা, ভবিষ্যৎ’ শিরোনামে পাঁচ দিনব্যাপী বিশেষ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আজ সোমবার সন্ধ্যায় অনুষ্ঠানের উদ্বোধন করেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। ছবি: আবদুস সালাম