এক ঝলক (২২ ফেব্রুয়ারি ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১২
খাবার ঠোঁটে নিয়ে গাছের ডালে বসে আছে এক পাখি। ছবিটি আজ বুধবার খুলনার দিঘলিয়া উপজেলার হাজীগ্রাম থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

২ / ১২
অতি বৃষ্টিজনিত বন্যায় প্লাবিত হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান হোসের কোয়োটি ক্রিক এলাকা। বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়ির সামনে পার্কিং করা গাড়ি। ছবিটি মঙ্গলবারের। ছবি: রয়টার্স

৩ / ১২
পথের ধারে ফুটেছে ভাট ফুল। ছবিটি আজ বুধবার খুলনার দিঘলিয়া উপজেলার কামারগাতী এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৪ / ১২
সুদৃশ্য বাড়ির বারান্দায় দাঁড়িয়ে ক্ষৌরকর্ম করছেন এক ব্যক্তি। ছবিটি গতকাল মঙ্গলবার ভারতের কলকাতা থেকে তোলা। ছবি: রয়টার্স

৫ / ১২
বরজ থেকে পান তুলে তা গুনে গুনে সাজাচ্ছেন চাষিরা। ছবিটি আজ বুধবার খুলনার দিঘলিয়া উপজেলার কামারগাতী এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৬ / ১২
চীনের বেইজিংয়ের কেন্দ্রভাগে অবস্থিত ‘নিষিদ্ধ নগরী’র সামনে সেলফি তুলছেন পর্যটকেরা। ছবিটি মঙ্গলবারের। ছবি: রয়টার্স

৭ / ১২
বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেসকে আলালায় শহরে মঙ্গলবার স্বাগত জানান স্থানীয়রা। ছবি: রয়টার্স

৮ / ১২
সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় করা মামলায় বাসচালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আজ বুধবার এই রায় ঘোষণা করেন। ছবি: আব্দুল মোমিন

৯ / ১২
বিক্রির জন্য মৃৎশিল্পসামগ্রী সাজিয়ে রেখেছেন এক ব্যবসায়ী। ছবিটি আজ বুধবার দুপুরে রংপুর নগরীর প্রধান ডাকঘরের সামনের সড়ক থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১০ / ১২
ভোলার মনপুরা উপজেলার হাজিরহাট বাজারে ফুটপাত দখলমুক্ত করতে গেলে ব্যবসায়ী-পুলিশ সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ-ব্যবসায়ীসহ অন্তত ৪০ জন আহত হন। এর মধ্যে পুলিশের ছোড়া গুলিতে আহত হন ৩০ জন ব্যবসায়ী। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ছবিটি আজ বুধবার সকালে তোলা। ছবি: প্রথম আলো।

১১ / ১২
ভোলার মনপুরা উপজেলার হাজিরহাট বাজারে ফুটপাত দখলমুক্ত করতে গেলে ব্যবসায়ী-পুলিশ সংঘর্ষ বাধে। পুলিশের ওপর ব্যবসায়ীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও গুলি ছোড়ে। ছবিটি আজ বুধবার সকালে তোলা। ছবি: প্রথম আলো।

১২ / ১২
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের বাড়ির সামনেই মাটিডালী উচ্চবিদ্যালয় ও মাটিডালী বর্ণালি বিদ্যায়তন। প্রতিষ্ঠান দুটির একটির পৃষ্ঠপোষকতা করেন মুশফিকুর রহিম এবং অন্যটির পরিচালনা পর্ষদের সভাপতি তাঁর বাবা মাহবুব হামিদ। এই খেলার মাঠে শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে মুশফিকুর রহিমের। সেই স্মৃতিবিজড়িত মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন মুশফিক। ছবিটি আজ বুধবার সকালে তোলা। ছবি: সোয়েল রানা