এক ঝলক (২২ মার্চ ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩১
আপনজনদের সঙ্গে ইউপি নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন এক প্রবীণা। ছবিটি আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান

২ / ৩১
ভোরের মিঠে রোদে হাসছে করমচার সাদা ফুল। ছবিটি গতকাল সোমবার সকালে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

৩ / ৩১
সাতক্ষীরার কলারোয়া উপজেলার বয়ারডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটারদের লাইন। ছবি: আবদুস সালাম

৪ / ৩১
সাতক্ষীরার কলারোয়া উপজেলার বয়ারডাঙা ভোটকেন্দ্রে ভোট দিচ্ছেন এক বয়স্ক নারী। ছবি: আবদুস সালাম

৫ / ৩১
সাতক্ষীরার কলারোয়া উপজেলার বয়ারডাঙা ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোটাররা। ছবি: আবদুস সালাম

৬ / ৩১
ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ মঙ্গলবার। এ উপলক্ষে ফরিদপুর শহরে যান চলাচল বন্ধ থাকায় কর্মজীবী মানুষ তিন কিলোমিটার পথ পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছান। ছবিটি শহরের গোয়ালচামট এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৭ / ৩১
ঝালকাঠির রাজাপুর উপজেলার মীরাবাড়ি ইউনিয়নের বড়কৈবর্তখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চারটি গুলি ছোড়ে। ছবিটি বেলা পৌনে ১১টার দিকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

৮ / ৩১
এই গরমে দুর্গম এলাকায় পানি ঠান্ডা করার জন্য নেই ফ্রিজ। তারা বিকল্প হিসেবে মাটির তৈরি কলস ব্যবহার করে। তাই গরমে মাটির কলসের চাহিদা বেড়েছে। কলস তৈরিতে ব্যস্ত এক মৃৎশিল্পী। ছবিটি খাগড়াছড়ি শহরের শালবন কুমারপাড়া থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

৯ / ৩১
ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোমের আলোয় চলছে ভোটগ্রহণ। ছবিটি আজ সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের পারভেলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১০ / ৩১
ঝালকাঠীর রাজাপুর উপজেলার মীরাবাড়ি ইউনিয়নের বড়কৈবর্তখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটনায় টানাহেঁচড়া চলে কিছুক্ষণ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ছবি: সাইফুল ইসলাম

১১ / ৩১
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে আসা নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন। ছবিটি আজ সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১২ / ৩১
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটারেরা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেছে ময়মনসিংহের ফুলপুর উপজেলায়। ছবিটি ভাইটকান্দি ইউনিয়নের ভাইটকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে দুপুর সাড়ে ১২টার দিকে তোলা। ছবি: জগলুল পাশা

১৩ / ৩১
পাবনার বেড়া উপজেলার ঢালার চর ইউনিয়নে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। ছবিটি আজ বিকেলে ঢালার চর মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তোলা। ছবি: প্রথম আলো

১৪ / ৩১
দোল পূর্ণিমা উপলক্ষে হলি উৎসব খেলার রেওয়াজ থাকায় হরেক রকমের আবিরের চাহিদা ও বেচাকেনা বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজি আবির এর মূল্য ৪০০-৬০০ টাকা দরে বিক্রি হয়ে থাকে। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ আখড়া এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

১৫ / ৩১
নারায়ণগঞ্জ শহরের ৫ নম্বর ঘাট সংলগ্ন সড়কটি সংস্কারের নির্মাণের পর নিম্ন মানের ইট-সুরকি সিমেন্ট ব্যবহারের ফলে তা সরে গিয়ে ঢালাইকৃত রড বের হয়ে এসেছে। সংস্কারের কোনো তৎপরতা নেই। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

১৬ / ৩১
আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে দেশব্যাপী ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনের প্রথম দিনে কুমিল্লার দেবীদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের কুরুইন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে কাউন্সিলর প্রার্থী জাকির হোসেনের ওপর আক্রমণ চালায় অপর প্রার্থী আলমগীর হোসেনের কর্মীরা। ছবিটি আজ বেলা দশটায় তোলা। ছবি: এম সাদেক

১৭ / ৩১
ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজ কুমিল্লার দেবীদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের কুরুইন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় পুলিশ দশম শ্রেণির শিক্ষার্থী কামরুল হাসানকে আটক করে। ছবিটি বেলা সাড়ে ১১টায় তোলা। ছবি: এম সাদেক

১৮ / ৩১
চা-পাতা বহনকারী গাড়িতে চড়ে ইউপি নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন চা শ্রমিকেরা। ছবিটি আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সিলেট সদর উপজেলার ৩ নম্বর খাদিমনগর ইউনিয়নের বরজান চা-বাগান এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৯ / ৩১
কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারের উপস্থিতি। ছবিটি আজ মঙ্গলবার সকাল আটটার দিকে তোলা। ছবি: তৌহিদী হাসান

২০ / ৩১
ভোট দেওয়ার পর আঙুলের অমোচনীয় কালি দেখাচ্ছেন ভোটার। ছবিটি আজ মঙ্গলবার কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান

২১ / ৩১
সাতক্ষীরার কলারোয়া উপজেলার সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় অন্যান্য ভোট কেন্দ্রে সহিংসতার খবরে ভোটারদের উপস্থিতি কমে যায়। ছবি: আবদুস সালাম

২২ / ৩১
ঝালকাঠী সদর উপজেলার কীর্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিচ্ছেন ভোটাররা। ছবিটি আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৩ / ৩১
ফরিদপুর আলফাডাঙ্গা উপজেলা সদরের চরভাটপাড়া এলাকায় কৃষক শহিদুল ইসলাম পাটের জমিতে হালের গরু দিয়ে মই দিচ্ছেন। সুযোগ পেয়ে শিশুরা মইয়ে চড়ে দুষ্টুমিতে মেতেছে। ছবিটি গতকাল সোমবার দুপুরে তোলা। ছবি: আলীমুজ্জামান

২৪ / ৩১
আজ ২২ মার্চ বিশ্ব পানি দিবসে যেখানে নিরাপদ পানির ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, সেখানে বুড়িগঙ্গা নদীর বুকে রয়েছে ট্যানারিসহ বিভিন্ন কলকারখানার বর্জ্যে ভরা দূষিত পানি। ছবিটি গতকাল সোমবার দুপুরে বছিলা এলাকার বুদ্ধিজীবী সেতু থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৫ / ৩১
কখন আসবে পানি—তারই জন্য কলস, বালতি, ডিশ আর পাতিল নিয়ে অপেক্ষা। ছবিটি গতকাল সোমবার রাজধানীর হাজারীবাগ থানাধীন ভাগলপুর এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৬ / ৩১
আরজি কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা যায়। ছবিটি আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তোলা। ছবি: প্রথম আলো

২৭ / ৩১
ঢাকার দোহার উপজেলার শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ভোট দিয়ে রমিজউদ্দিন ব্যাপারী তার অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে বাড়ি ফিরছেন। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

২৮ / ৩১
শারীরিকভাবে অসুস্থ আবদুস সাত্তার (৬৫) হুইল চেয়ারে ভোট কেন্দ্রে এসেছেন। ছবিটি মঙ্গলবার দুপুরে ঢাকার দোহার উপজেলার নারিশা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৯ / ৩১
‘৩২ নম্বরের বাড়ি ও সুধা সদন: যে ইতিহাস সবার জানা দরকার’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বইয়ের মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা ৷ আজ মঙ্গলবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ হলে প্রকাশনা অনুষ্ঠান হয়। ছবি: সাবিনা ইয়াসমিন

৩০ / ৩১
আবদুল্লাহ ও মামুন রোজ বিকেলে বেলি ফুলের মালা বিক্রি করে মালা প্রতি দাম নেয় ৫ থেকে ১০ টাকা। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে পান্থপথ থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

৩১ / ৩১
রাজধানীর সায়েদাবাদ এলাকায় খেলার মাঠের সংকট। সেখানে দীর্ঘদিন যাবৎ ধলপুর এলাকায় খেলার মাঠটি মেয়র হানিফ উড়ালসেতু নির্মাণকাজের জন্য রাখা সামগ্রী দিয়ে মাঠটি দখল হয়ে আছে। কর্তৃপক্ষের এ বিষয়ে তেমন তৎপরতা দেখা যায়নি। ছবিটি আজ মঙ্গলবার সকালে তোলা। ছবি: হাসান রাজা