এক ঝলক (২২ মার্চ ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
বাগানের বর্ণিল ফুলের সমাহার বলে দিচ্ছে বসন্ত এসে গেছে। বসন্তের এই স্মৃতিকে ক্যামেরাবন্দী করছেন এক বৃদ্ধা। ছবিটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কারলসবেড থেকে তোলা। ছবি: রয়টার্স

২ / ২৩
পড়ন্ত বিকেলে রূপসা নদী থেকে কাঁকড়া ধরছেন এক ব্যক্তি। ছবিটি মঙ্গলবার বিকেলে খুলনার রূপসার খান জাহান আলী সেতু সংলগ্ন এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৩ / ২৩
ডালে বসা হলদে পাখিটির ছবি বুধবার সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

৪ / ২৩
পানির অপর নাম জীবন—এই ছবিটি যেন সে সত্যই আবার মনে করিয়ে দিচ্ছে। পানি ব্যবহারে সচেতনতার চরম ঘাটতির মধ্যেই আজ বুধবার পালিত হচ্ছে বিশ্ব পানি দিবস। ছবিটি রাজধানীর তেজগাঁও মডস জোন-৫ পানির পাম্পের সামনে থেকে তোলা। ছবি: হাসান রাজা

৫ / ২৩
ট্রাম্পের মতো সেজেছেন এক ব্যক্তি। তাঁর সঙ্গে সেলফি তুলছে দুই ট্রাম্প–ভক্ত। ছবিটি যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের লুইসভ্যালি থেকে তোলা। ছবি: রয়টার্স

৬ / ২৩
বাহারি পোশাকে গতকাল মঙ্গলবার টোকিও ফ্যাশন শোয়ের রানওয়েতে এক মডেল। ছবি: রয়টার্স

৭ / ২৩
আফগানিস্তানসহ আরও কয়েকটি দেশে নতুন বছরকে স্বাগত জানাতে নওরোজ উৎসবের আয়োজন করা হয়। উৎসব চলাকালে এক বিক্রেতা গাধার পিঠে চড়ে বেলুন বিক্রি করছেন। ছবিটি মঙ্গলবারের। ছবি: রয়টার্স

৮ / ২৩
উড়ন্ত বকের ছবিটি মঙ্গলবার খুলনার রূপসার খান জাহান আলী সেতু এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৯ / ২৩
বোরো ধান খেতে সার দিচ্ছেন এক কৃষক। ছবিটি মঙ্গলবার বিকেলে খুলনার রূপসা উপজেলার জাবুসা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১০ / ২৩
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে উপনির্বাচনে আজ বুধবার ভোটগ্রহণ চলছে। উপজেলার ধোপাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের সারি। ছবি: শাহাবুল শাহীন

১১ / ২৩
ধানখেতে ইঁদুরের উৎপাত বেড়েছে। কোনো রকম ওষুধ ছাড়া ডালপালার সঙ্গে পলিথিন বেঁধে রেখে খেত থেকে ইঁদুর তাড়ানোর কৌশল এটি। ইঁদুর খেতে ঢুকতেই পলিথিনের কচকচ আওয়াজে ভয়ে পালায়। জেলার প্রায় এলাকায় কৃষকেরা ইঁদুর থেকে জমি রক্ষা করতে এ কৌশল অবলম্বন করছেন। ছবিটি আজ বুধবার সকালে কিশোরগঞ্জের সরারচর এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ।

১২ / ২৩
সৌরবিদ্যুতের ছোঁয়া বেদেবহরেও। ছবিটি গতকাল মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকায় ধলেশ্বরী নদীর তীর থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন।

১৩ / ২৩
রাজধানীর সোনারগাঁও হোটেলে আজ বুধবার থেকে শুরু হয়েছে ‘থাইল্যান্ড উইক-২০১৭ ’। মেলায় অতিথিদের অভ্যর্থনা জানাচ্ছেন থাই নারী। ছবি: সুজয় মহাজন।

১৪ / ২৩
ডালে বসে একা পাখি। ছবিটি বুধবার সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

১৫ / ২৩
প্রকৃতি ও আবহাওয়া বদলের সঙ্গে সঙ্গে কমে গেছে বাংলার পরিচিত পাখি। বক খুব চেনা হলেও বর্তমানে খুব বেশি দেখা যায় না৷ ছবিটি আজ বুধবার তুরাগ নদীর পাড় থেকে তোলা ৷ ছবি: সাবিনা ইয়াসমিন

১৬ / ২৩
আসছে আমের মৌসুম। গাছে গাছে দেখা যাচ্ছে ছোট ছোট আম। ছবিটি গতকাল মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তোলা ৷ ছবি: সাবিনা ইয়াসমিন

১৭ / ২৩
মহাখালী রেলগেট বাসস্ট্যান্ডের কাছাকাছি কোনো জ্রেবা ক্রসিং বা ফুটওভার ব্রিজ নেই। ঝুঁকি নিয়ে রাস্তার মাঝের রেলিং টপকে রাস্তা পার হচ্ছে এক স্কুলছাত্র। ছবি: সাবিনা ইয়াসমিন

১৮ / ২৩
খুব কাছে চলে এসেছে ট্রেন। অথচ কোনো তোয়াক্কা না করে রেললাইন পার হচ্ছেন পথচারীরা। ছবিটি আজ বুধবার সকালে মহাখালী রেলগেট থেকে তোলা ৷ ছবি: সাবিনা ইয়াসমিন

১৯ / ২৩
১২ মার্চ দিবাগত রাতে রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় নির্মাণাধীন উড়ালসড়কের গার্ডার পড়ে নিহত হন একজন। সেই গার্ডারটি সরানোর কাজ করছেন শ্রমিকেরা। ছবিটি আজ বুধবার দুপুরে মালিবাগ রেলগেট এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২০ / ২৩
মালিবাগ রেলগেটের গেটম্যান আবদুল হাসিমের তড়িৎ পদক্ষেপের কারণে একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা একটুর জন্য ঘটেনি। এই প্রাইভেট কারটি যানজটে রেললাইনে আটকে যায়। কমলাপুর থেকে আসছিল একটি ট্রেন। হাসিম লাল পতাকা দেখিয়ে ট্রেনের গতি কমিয়ে আনায় গাড়িটি সরানোর সময় পাওয়া যায়। ছবিটি আজ বুধবার দুপুর ১২টার দিকে তোলা। ছবি: আবদুস সালাম

২১ / ২৩
বুধবার থেকে রাজধানীর সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে চার দিনব্যাপী থাই মেলা। আয়োজনে ৫০টি থাইল্যান্ড ও বাংলাদেশি কোম্পানি বিভিন্ন ধরনের থাই পণ্য প্রদর্শন করছে। ছবিটি আজ বুধবার সকালে তোলা। ছবি: আবদুস সালাম

২২ / ২৩
রাজধানীর ডিআইটি রোডের মালিবাগ অংশের সড়ক কেটে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে। সড়কের একপাশে যান চলাচল বন্ধ। পথ চলতে ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। ছবিটি আজ বুধবার মালিবাগ রেলগেট এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৩ / ২৩
নিয়ম না মেনে রেলগেট অতিক্রম করে চালক যাত্রীসহ রিকশা নিয়ে রেললাইনের পাশে ঢুকে পড়ে। ঠিক এ সময় একটি ট্রেন রিকশাটির প্রায় গা ঘেঁষে চলে যায়। ঝুঁকি নিয়ে রিকশাতেই বসেছিলেন যাত্রীরা। ছবিটি আজ বুধবার দুপুরে রাজধানীর মালিবাগ রেলগেট এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম