তাপমাত্রা বাড়তে শুরু করেছে। তাই পাল্লা দিয়ে বাড়ছে হাতপাখার চাহিদা। ১০০ হাতপাখার দাম ৮০০ থেকে ১ হাজার ৫০০ টাকা। আব্দুল হামিদ সড়ক, পাবনা, ২২ মার্চ। ছবি: হাসান মাহমুদ
২ / ২০
শীতল পাটি তৈরির কাজ করছেন নারীরা। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার হেলেঞ্চা গ্রামে অনেকই বিশ্বনন্দিত এই পাটি তৈরি করেন। বরিশাল, সাম্প্রতিক ছবি। ছবি: সাইয়ান
৩ / ২০
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন উপলক্ষে যশোরেও শোভাযাত্রা বের হয়। এতে অংশ নিয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। জেলা প্রশাসক কার্যালয় চত্বর, যশোর, ২২ মার্চ। ছবি: এহসান-উদ-দৌলা
৪ / ২০
শেষ বিকেলে সমুদ্রসৈকতে কসরত প্রদর্শন করছে একটি ছেলে। কলম্বো, শ্রীলঙ্কা, ২১ মার্চ। ছবি: রয়টার্স
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চর বরাট এলাকা। এখানে একসময় প্রবহমান ছিল পদ্মা নদী। এখন শুকিয়ে গেছে পদ্মার এ অংশটি। চৌচির জমিতে পড়ে আছে নৌকা। রাজবাড়ী, ২১ মার্চ। ছবি: এম রাশেদুল হক
৭ / ২০
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনকে উদ্যাপন করতে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের দিকে শোভাযাত্রা। ফুল দিয়ে সাজানো নৌকা নিয়ে এসেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তোপখানা রোড, ঢাকা, ২২ মার্চ। ছবি: সাইফুল ইসলাম
তুষারপাতের মধ্যে হোয়াইট হাউসের সামনে সতর্ক অবস্থানে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার কুকুর লাপি। ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র, ২১ মার্চ। ছবি: রয়টার্স
১০ / ২০
বটগাছের ডালে বসে আছে একটি কোকিল। পাকা বট ফল খাওয়াই তার উদ্দেশ্য। সরকারি আজিজুল হক কলেজ চত্বর, বগুড়া, ২১ মার্চ। ছবি: সোয়েল রানা
১১ / ২০
ভারতের যমুনা নদীর দূষিত পানিতে ভাসছে ফেনা। আজ বিশ্ব পানি দিবস। নয়া দিল্লি, ভারত, ২১ মার্চ। ছবি: রয়টার্স
১২ / ২০
এগুলো বিউটি বেগুন। রাঙামাটির লোকের কাছে এই সবজি ‘বেগোল বিজি’ নামে পরিচিত। প্রতি কেজি বিউটি বেগুনের দাম ৮০ থেকে ১০০ টাকা। বনরূপা বাজার, রাঙামাটি, ২২ মার্চ। ছবি: সুপ্রিয় চাকমা
১৩ / ২০
জেলে ও শৌখিন মাছ শিকারিরা পলো নিয়ে মাছ ধরার মেতেছেন। এখন কুমিল্লার গোমতী নদীতে পানি কম থাকায় এর আশপাশের খালেও পানি কমে গেছে। কম পানিতে মিলছে রুই, বোয়ালসহ নানা জাতের মাছ। জগন্নাথপুর, কুমিল্লা আদর্শ সদর, ২২ মার্চ। ছবি: এমদাদুল হক
১৪ / ২০
মাছ ও জাল নিয়ে বাড়ি ফিরছেন এক জেলে। তিস্তা নদীতে সকাল থেকে মাছ ধরেছেন তিনি। নিজপাড়া, কাউনিয়া, রংপুর, ২২ মার্চ। ছবি: মঈনুল ইসলাম
১৫ / ২০
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন উপলক্ষে বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রার আয়োজন করেছে। শোভাযাত্রায় যোগ দিতে ব্যাটারিচালিত অটোরিকশায় চেপে যাচ্ছে শিক্ষার্থীরা। যদিও এভাবে অতিরিক্ত যাত্রী হয়ে অটোরিকশায় চলাচল ঝুঁকিপূর্ণ। সাতমাথা এলাকা, বগুড়া , ২২ মার্চ। ছবি: সোয়েল রানা
১৬ / ২০
খুলনার দাকোপ উপজেলার বাজুয়ার চড়া নদীতে জাল দিয়ে ঘিরে মাছ ধরছেন মৎস্যজীবীরা। খুলনা, ২২ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন
১৭ / ২০
ভুট্টাখেতের মাঝখানের পথ ধরে ঘাস নিয়ে বাড়ি ফিরছেন একজন। গরুর জন্য দূরদূরান্ত থেকে তিনি ঘাস সংগ্রহ করে থাকেন। বাইগন বাড়ির চর, ময়মনসিংহ সদর, ২১ মার্চ। ছবি: আনোয়ার হোসেন
১৮ / ২০
বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় চট্টগ্রামে পেঁয়াজের দাম কিছুটা কম। আকারভেদে প্রতি কেজি পেঁয়াজের পাইকারি দাম ১৫ থেকে ২১ টাকা। খাতুনগঞ্জ, চট্টগ্রাম, ২২ মার্চ। ছবি: সৌরভ দাশ
১৯ / ২০
মাটির তৈরি তৈজসপত্র পোড়ানোর জন্য ভাটায় (পাইন) সাজিয়ে রাখা হচ্ছে। ফরিদপুরের মধুখালী উপজেলার অনেক পাল পরিবার এই ঐতিহ্যবাহী পেশাটি ধরে রেখেছে। বেলেশ্বর পালপাড়া, মধুখালী, ফরিদপুর, ২২ মার্চ। ছবি: আলীমুজ্জামান