পবিত্র শবে বরাত আজ। এ উপলক্ষে রাজধানীর বেকারিগুলোতে পাওয়া যাচ্ছে রকমারি রুটি। ছবিটি গোলাপবাগ থেকে গতকাল শনিবার তোলা। ছবি: ফোকাস বাংলা
২ / ১৪
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়ন-প্রত্যাশী বার্নি স্যান্ডার্সের সমর্থনে টি-শার্ট পরে আছেন এক সমর্থক। ছবিটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল সিটির এক শোভাযাত্রা থেকে তোলা। ছবি: রয়টার্স
৬৯তম কান উৎসবের লাল গালিচায় অভিনেত্রী সোনিয়া ব্রাগা। ছবি: রয়টার্স
৫ / ১৪
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল সিটিতে প্রচারকাজে ব্যস্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়ন-প্রত্যাশী বার্নি স্যান্ডার্স। ছবি: রয়টার্স
৬ / ১৪
স্থানীয়ভাবে এই মাছের নাম স্পাদা। গতকাল শনিবার ফিলিপাইনের মেট্রো ম্যানিলার নাভোতাস ফিস পোর্টের পাইকারি মাছের বাজার থেকে তোলা: রয়টার্স
৭ / ১৪
কলম্বোর উপকণ্ঠ কেলানিয়া দ্বীপে বন্যা সৃষ্টি হয়েছে। তাই হাজারো মানুষ আশ্রয় নিয়েছে শরণার্থী শিবিরে। এরই মধ্যে ৮০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন ১১৮জন। বন্যা দুর্গত এক ব্যক্তি পানিতে তাঁর খাটটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা দেখছেন। ছবিটি আজ তোলা: রয়টার্স
৮ / ১৪
মিয়ানমারের রাজধানী নেপিডোতে আজ রোববার বৈঠক করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। মিয়ানমারের নতুন বেসামরিক সরকারের সঙ্গে ওয়াশিংটনের প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক এটি। সেখানে কয়েক দশকের সেনা শাসনের পর গণতান্ত্রিক অগ্রগতির পথে মিয়ানমারকে নতুন করে সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ছবি: রয়টার্স
৯ / ১৪
থালাটি ময়দা দিয়ে ভর্তি। এর ভেতরে লুকিয়ে রাখা হয়েছে পয়সা। ছোট্ট শিশুদের হাত পেছনে রেখে মুখ দিয়ে ময়দার ভেতর থেকে বের করতে হবে এই পয়সা। ফিলিপাইনের ম্যানিলার পারানাকুই শহরে আজ এ খেলা অনুষ্ঠিত হয়। ছবি: রয়টার্স
১০ / ১৪
সবাই মিলে খাওয়ার জন্য বানানো হয়েছে পাঁচ মিটার ব্যাসার্ধের তোফু। এটি সয়াদুধ দিয়ে তৈরি হয়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে তোফু পাকস্থলীর ক্যানসার প্রতিরোধে বেশ কার্যকর। ছবিটি চীনের হেনান প্রদেশের লুইয়াং থেকে আজ তোলা: রয়টার্স
১১ / ১৪
কপালের ওপরে রাখা হয় পয়সা। তারপর কসরত করে তা মুখে নিতে হবে। ফিলিপাইনের ম্যানিলার পারানাকুই শহরে এ এক উৎসব থেকে এ খেলার ছবিটি তোলা হয়: রয়টার্স
১২ / ১৪
আজ পবিত্র শবে বরাত। ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগির পাশাপাশি সাধ্যানুযায়ী হালুয়া-রুটিসহ বিশেষ খাবারের ব্যবস্থা করেন। এ উপলক্ষে দোকানিরা সাজিয়ে বসেন নানা ধরনের পাউরুটি ও হালুয়ার পসরা। পুরান ঢাকার চকবাজার এলাকায় আনন্দ বেকারিতে প্রতি কেজি রুটি বিক্রি হচ্ছে সাড়ে তিন শ টাকা করে। ছবি: হাসান রাজা
১৩ / ১৪
পবিত্র শবে বরাতের এই রাতে আজ ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ, ইবাদত-বন্দেগির মধ্যে দিয়ে বিগত জীবনের ভুল-ভ্রান্তি ও পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। তাই অনেককেই টুপি কিনতে দেখা যায়। বায়তুল মোকাররম মসজিদসংলগ্ন দোকানগুলোতে একেকটি টুপি ৪০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। ছবি: হাসান রাজা
১৪ / ১৪
পবিত্র শবে বরাত সামনে রেখে একেকটি তজবি বিক্রি হচ্ছে ২০ থেকে ৪০০ টাকায়। ছবিটি বায়তুল মোকাররম মসজিদ-সংলগ্ন এলাকা থেকে তোলা: হাসান রাজা