এক ঝলক (২২ মে ২০১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩০
গাছ থেকে ঝরে পড়েছে নাগলিঙ্গম। ছবিটি গতকাল রোববার রাজধানীর বোটানিক্যাল গার্ডেন থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম

২ / ৩০
ফুলের নাম ‘ব্লিডিং হার্ট’। ফুলটি গ্রীষ্মকালে ফোটে। ছবিটি রোববার রাঙামাটি শহরের রাঙ্গাপানি এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৩ / ৩০
বিক্রির উদ্দেশ্যে রাজধানীর বোটানিক্যাল গার্ডেন থেকে কদমফুল সংগ্রহ করেছে এই কিশোররা। ছবিটি গতকাল রোববার তোলা। ছবি: জামিউল ইসলাম

৪ / ৩০
সুন্দরবনে নদীর ধারে ছোট্ট লাল কাঁকড়ার বিচরণ। ছবিটি খুলনার দাকোপ উপজেলার সুতারখালী এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৫ / ৩০
গাছের পাতায় বসেছে এক ফড়িং। ছবিটি গতকাল রোববার রাজধানীর বোটানিক্যাল গার্ডেন থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম

৬ / ৩০
রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাস্কর্য। এটির ভাস্কর অধ্যাপক শামীম সিকদার। ছবিটি আজ সোমবার সকালে তোলা। ছবি: আবদুস সালাম

৭ / ৩০
জার্মানিতে ম্যাচ শুরুর আগে ভিএফবি স্টুটগার্ট দলের সমর্থকেরা পতাকা নেড়ে খেলোয়াড়দের সমর্থন জানাচ্ছেন। ছবিটি রোববার তোলা। ছবি: রয়টার্স

৮ / ৩০
ধান শুকাতে দিয়ে তা নেড়ে দিচ্ছেন কিষান-কিষানি। ছবিটি গতকাল রোববার পাবনার সুজানগর উপজেলার চরদুলাই এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

৯ / ৩০
কাজাখস্তানের একটি পর্বত থেকে নৈসর্গিক দৃশ্য দেখছেন এক পর্যটক। ছবিটি রোববার তোলা। ছবি: রয়টার্স

১০ / ৩০
লন্ডনে ফ্লাওয়ার শোতে প্রদর্শিত ফুল। ছবিটি রোববার তোলা। ছবি: রয়টার্স

১১ / ৩০
রঙ্গন ফুলের ছবিটি রোববার খাগড়াছড়ি শহরের আনন্দনগর এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

১২ / ৩০
প্রখর রোদ থেকে বাঁচাতে কাঁথা দিয়ে শিশুকে ঢেকে রেখেছেন মা। ছবিটি সোমবার দুপুরে রাজধানীর শাহবাগ মোড় এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৩ / ৩০
বাঁশ ও বেতের ঝুড়ি বুনছেন এক বৃদ্ধ। এই ঝুড়ি স্থানীয়ভাবে কাল্লোং নামে পরিচিত। ছবিটি সোমবার রাঙামাটি সদরের কাটাছড়ি গ্রাম থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

১৪ / ৩০
প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছেন দুই ব্যক্তি। তাঁরা রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন। ছবিটি সোমবার দুপুরে রাজধানীর শাহবাগ মোড় এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৫ / ৩০
কালবৈশাখীর আঘাতে ভেঙে পড়েছে গাছের অংশবিশেষ। গাছের ভাঙা অংশ এখনো সরানো হয়নি। ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা গাছের ভাঙা অংশের নিচ দিয়ে পথচারীরা চলাচল করছেন। ছবিটি সোমবার রাজধানীর মিন্টো রোড থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৬ / ৩০
তীব্র গরম ও রোদে ক্লান্ত হয়ে পড়া শিশুকে শরবত খাওয়াচ্ছেন বাবা। ছবিটি সোমবার দুপুরে রাজধানীর শাহবাগ মোড় এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৭ / ৩০
রোদ-বৃষ্টিতে দিনমজুরদের থেমে থাকার সুযোগ নেই। গরমে দরদর করে ঘাম ঝরছে। তবুও ঠেলাগাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছেন দিনমজুরেরা। ছবিটি সোমবার রাজধানীর কার্জন হলের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৮ / ৩০
রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের জায়গা দখল করে গড়ে উঠেছে বস্তি। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

১৯ / ৩০
পুলিশি হয়রানি বন্ধসহ ৭ দফা দাবিতে উত্তরাঞ্চলে ডাকা পণ্য পরিবহন ধর্মঘট চলছে। এতে বিপাকে পড়েছেন মৌসুমি ফল ব্যবসায়ীরা। ঝুড়িভর্তি লিচু পড়ে আছে, পাঠানো যাচ্ছে না দেশের বিভিন্ন স্থানে। ছবিটি সোমবার পাবনার ঈশ্বরদী উপজেলার জয়নগর এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

২০ / ৩০
বুনো লতায় বাহারি প্রজাপতি। ছবিটি সোমবার সকালে রাঙামাটি সদরের মানিকছড়ি পাড়া থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

২১ / ৩০
উত্তরাঞ্চলে ডাকা পণ্য পরিবহন ধর্মঘটের কারণে বিপদে পড়েছেন সবজিচাষিরা। অতিরিক্ত টাকা খরচ করে ট্রাক ভাড়া করে ঢাকায় সবজি পাঠাতে হচ্ছে। ট্রাকগুলো রাতে ছাড়বে। ছবিটি সোমবার দুপুরে রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দ থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

২২ / ৩০
সানসিল্ক-প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের জন্য পোশাক বাছাই করছেন বিচারকেরা। ছবিটি সোমবার চট্টগ্রামের প্রথম আলো কার্যালয় থেকে তোলা। ছবি: জুয়েল শীল

২৩ / ৩০
কয়েক দিন ধরে যশোরে সর্বোচ্চ তাপমাত্রা গড়পড়তা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। গরমে নিজের গরুকে একটু স্বস্তি দিতে পানিতে নামিয়েছেন এক ব্যক্তি। ছবিটি সোমবার দুপুরে যশোর সদরের কাশিমপুর গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

২৪ / ৩০
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একদিকে ঝুঁকিপূর্ণ অবস্থায় হেলে আছে একটি বিশাল বিলবোর্ড। ছবিটি সোমবার সকালে তোলা। ছবি: জগলুল পাশা

২৫ / ৩০
অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন ও মিছিল করেছে শিক্ষার্থীরা। ছবি: হাসান রাজা

২৬ / ৩০
অসহনীয় গরমে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের কৃত্রিম জলাশয়ে গা ভিজিয়ে নিচ্ছে দুটি শালিক। ছবিটি সোমবার তোলা। ছবি: আশরাফুল আলম

২৭ / ৩০
জমিতে জমে আছে বৃষ্টির পানি। সেই পানিতে ঠেলা জাল নিয়ে মাছ ধরতে নেমেছে এক কিশোর। ছবিটি সোমবার সকালে সিলেট সদরের অনন্তপুর এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

২৮ / ৩০
রাজধানীর তেজকুনিপাড়া এলাকার স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করা হচ্ছে। দীর্ঘ লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর আইডি কার্ড পেয়ে উচ্ছ্বসিত কয়েকজন তরুণ। ছবিটি সোমবার তোলা। ছবি: সাজিদ হোসেন

২৯ / ৩০
সিলেট নগরে অসহনীয় যানজট বেড়েই চলেছে। প্রতিদিনই যানজটে নাকাল হচ্ছে নগরবাসী। ছবিটি সোমবার দুপুরে নগরের সুরমা পয়েন্ট এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৩০ / ৩০
ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার এবং জগন্নাথ হলের যৌথ উদ্যোগে আয়োজিত ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী’ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন পূজা সেনগুপ্ত। সোমবার রাতে জগন্নাথ হলের উপাসনালয় থেকে তোলা ছবি। ছবি: আবদুস সালাম