এক ঝলক ( ২২ মে ২০১৮)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৬
সৈকতে ভেসে আসা তিমির মরদেহের ওপর দাঁড়িয়ে সেলফি তুলছেন দুজন। রোসারইতো, বাজা ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য, মেক্সিকো, ২১ মে, ২০১৮। ছবি: রয়টার্স

২ / ১৬
খেতে তৈরি মাচায় ঝুলছে বিভিন্ন আকারের পটল। চুপিনগর গ্রাম, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ২১ মে। ছবি: সোয়েল রানা

৩ / ১৬
প্রচণ্ড গরম। তার ওপর আবার ঘনঘন লোডশেডিং। তাই এই যন্ত্রণা থেকে বাঁচতে অনেকেই বাড়ির বাইরে বারান্দায় রাত কাটাচ্ছেন। করাচি, পাকিস্তান, ২২ মে, ২০১৮। ছবি: রয়টার্স

৪ / ১৬
আরএইচএস চেলসিয়া ফ্লাওয়ার শোতে গ্লাডিওলি ফুলের ছবি তুলছেন এক ব্যক্তি। বলা হয়, এটি বিশ্বের সবচেয়ে বেশি নামকরা ফুলের প্রদর্শনী। এই প্রদর্শনী লাখো মানুষকে অভিনব বাগানের নকশা করতে উৎসাহী করে তোলে। লন্ডন, যুক্তরাজ্য, ২১ মে, ২০১৮। ছবি: রয়টার্স

৫ / ১৬
ঐতিহাসিক নিদর্শন তাজমহলের পাশ দিয়ে বয়ে যাওয়া যমুনার তীরে আবর্জনার স্তূপ। আগ্রা, ভারত, ১৯ মে, ২০১৮। ছবি: রয়টার্স

৬ / ১৬
পিটার বেল গোলাপের প্রদর্শনী বেশ উপভোগ করেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। বলা হয়, আরএইচএস চেলসিয়া ফ্লাওয়ার শো বিশ্বের সবচেয়ে বেশি নামকরা ফুলের প্রদর্শনী। এই প্রদর্শনী লাখো মানুষকে অভিনব বাগানের নকশা করতে উৎসাহী করে তোলে। লন্ডন, যুক্তরাজ্য, ২১ মে, ২০১৮। ছবি: রয়টার্স

৭ / ১৬
রোহিঙ্গা শরণার্থীশিবিরে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। হারিয়াখালী ভাঙ্গা, টেকনাফ, ২২ মে। ছবি: গিয়াস উদ্দিন

৮ / ১৬
পাকা কাঁঠালের লোভে ছুটে এল পাখি। শিমুজ্যাছড়া এলাকা, রাঙামাটি, ২২ মে। ছবি: সুপ্রিয় চাকমা

৯ / ১৬
গরমে হাঁসফাঁস বুলবুলি পাখিটি। স্বস্তির জন্য বাড়ির ছাদে জমে থাকা পানিতে গোসল সেরে নিচ্ছে। ভেদভেদী, রাঙামাটি, ২২ মে। ছবি: সুপ্রিয় চাকমা

১০ / ১৬
নকশা এঁকে শিলপাটা ধার দিচ্ছেন এক শ্রমিক। বাজারে প্রতি শিলপাটা ৪০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হয়। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ, ২২ মে ২০১৮। ছবি: দীপু মালাকার

১১ / ১৬
প্রতিবছর বর্ষা শুরুর আগেই অল্প বৃষ্টিতে পানিবন্দী হয়ে পড়ে ঢাকার নিম্নাঞ্চলগুলো। সোমবার সকালের সামান্য বৃষ্টিতেই পূর্বনন্দীপাড়া এলাকার ৬ নম্বর রোডটি পানিতে তলিয়ে যায়। এতে ওই এলাকার দোকানপাট বন্ধ দেখা যায়। জলাবদ্ধতা উপেক্ষা করে গন্তব্যে ছুটছেন দুই মোটরসাইকেল আরোহী। ছবি: দীপু মালাকার

১২ / ১৬
মঙ্গলবার দুপুরে মেঘাচ্ছন্ন সদরঘাটের আকাশ। নদীর পাড়ে বাঁধা সারিবদ্ধ ডিঙি নৌকা। ছবি: দীপু মালাকার

১৩ / ১৬
দিন দিন দূষণ বাড়ছে বুড়িগঙ্গা নদীর পানিতে। ময়লা-আবর্জনায় নদীর পানি কালো রঙে রূপ নিয়েছে। ঢাকার বাবু বাজার, ২২ মে ২০১৮। ছবি: দীপু মালাকার

১৪ / ১৬
ঈদ উপলক্ষে রাজধানীর বিভিন্ন শপিং মলে দেখা যাচ্ছে বাহারি নকশার পোশাক। ছবি: শুভ্র কান্তি দাশ

১৫ / ১৬
ঈদের আগে ব্যস্ত সময় পার করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। ঢাকার কেরানীগঞ্জ, ২২ মে ২০১৮। ছবি: শুভ্র কান্তি দাশ

১৬ / ১৬
ঢাকার কেরানীগঞ্জে পোশাক কারখানায় আজ মঙ্গলবার কারিগরদের ব্যস্ততা লক্ষ করা যায়। ছবি: শুভ্র কান্তি দাশ