এক ঝলক (২২ সেপ্টেম্বর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩১
বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। শ্রেণিকক্ষে তালা ঝুলছে। তাই বারান্দায় খেলায় মেতে উঠেছে শিশুরা। ছবিটি গতকাল সোমবার দুপুরে ফরিদপুর শহরের গোয়ালচামট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

২ / ৩১
কোরবানির হাটে গরুকে খাওয়াচ্ছেন এক ব্যাপারি। ছবিটি আজ মঙ্গলবার রাজধানীর শাজাহানপুর হাট থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৩ / ৩১
ঈদে প্রিয়জনের কাছ থেকে নতুন টাকা পাওয়ার আনন্দই অন্যরকম। রাজধানীর গুলিস্তানে আজ মঙ্গলবার নতুন টাকার পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। ছবি: ফোকাস বাংলা

৪ / ৩১
কোরবানির ঈদকে সামনে রেখে বেড়েছে হোগলার চাহিদা। বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা বিক্রির জন্য হোগলা নিয়ে আসছেন। ছবিটি আজ মঙ্গলবার গাবতলী থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৫ / ৩১
গোয়ালন্দে দৌলতদিয়া ঘাটে ফেরির অপেক্ষায় গাড়ির সারি। ছবিটি আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে লঞ্চঘাট মোড় থেকে তোলা। ছবি: রাশেদুল হক

৬ / ৩১
পাউরুটি খেয়ে অজ্ঞান হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাত রাজমিস্ত্রি। অজ্ঞান পার্টির সদস্যরা তাঁদের কাছ থেকে টাকা, মুঠোফোন লুট করে নিয়ে গেছে। পরে তাঁদের ট্রাক থেকে ফেলে দেওয়া হয়। ছবি: শহীদুল ইসলাম

৭ / ৩১
বৃষ্টিতে গরুর হাটগুলোতে জমেছে কাদাপানি। রাজধানীর হাজারীবাগে আজ মঙ্গলবার গরুর হাট থেকে তোলা ছবি। ছবি: জাহিদুল করিম

৮ / ৩১
কোরবানির মাংস কাটার জন্য দরকার কাঠের টুকরো। বরিশালে স্থানীয়ভাবে একে খাইট্টা বলা হয়, যা তেঁতুলগাছের গোড়া কেটে তৈরি করা হয়। আকার অনুযায়ী প্রতিটি ৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে বরিশাল নগরের নাজিরপুর এলাকা থেকে তোলা। ছবি: সাইয়ান, বরিশাল

৯ / ৩১
ভেজাল ওষুধ আছে কি না, তা দেখতে দোকানে চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবিটি নগরের রাজাপুকুর লেইন এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল

১০ / ৩১
অতিরিক্ত বর্ষণের ফলে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সড়কের সরজনজোড়া পাইকরতলা এলাকায় কালভার্টসহ রাস্তা ভেঙে সৃষ্ট খাদে পড়ে যায় একটি অ্যাম্বুলেন্স। এতে অ্যাম্বুলেন্সের চালক মারা যান। ছবি: ফোকাস বাংলা

১১ / ৩১
ট্রেন আসছে। তাই ফেলা হয়েছে সিগনাল বার। কিন্তু বার অমান্য করে রিকশা নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টায় এক চালক। ছবিটি দুপুরে বগুড়া শহরের ২ নম্বর রেলঘোমটি এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১২ / ৩১
পাট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, বকেয়া মজুরি-বেতন পরিশোধসহ পাঁচ দফা দাবিতে আজ খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেন খুলনার রাষ্ট্রায়ত্ত আলীম জুট মিলের শ্রমিকেরা। এতে ঈদে ঘরমুখো লোকজনকে ভোগান্তি পোহাতে হয়। ছবি: মো.সাদ্দাম হোসেন

১৩ / ৩১
খাল-বিল-জমি এখন বৃষ্টির পানিতে থই থই। আর এর মধ্যে শাপলা ফুল যেন সৌন্দর্য বাড়িয়ে দিয়েছ কয়েক গুণ। ছবিটি আজ মঙ্গলবার খুলনার ডুমুরিয়া উপজেলার টিপনা গ্রাম থেকে তোলা। ছবি: মো.সাদ্দাম হোসেন

১৪ / ৩১
কদিন বাদেই ঈদ। তাই চলছে ঈদগাহ প্রস্তুতির কাজ। ময়মনসিংহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় আঞ্জুমান ঈদগাহ মাঠে। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে তোলা। ছবি: জগলুল পাশা

১৫ / ৩১
এভাবেই বাসের ছাদে উঠে ঈদে বাড়ি যাচ্ছেন মানুষ। রাজধানীর গাবতলী থেকে আজ মঙ্গলবার ছবিটি তোলা। ছবি: সাহাদত পারভেজ

১৬ / ৩১
আর মাত্র দুদিন পর ঈদুল আজহা। কোরবানির পশুর মাংস কাটার জন্য এ সময় গাছের গুঁড়ির চাহিদা বেড়ে যায়। গুঁড়ির কেনা-বেচার ছবিটি আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের মণ্ডলপাড়া এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

১৭ / ৩১
কোরবানি এলে ফ্রিজের কেনাকাটার বেড়ে যায়। ক্রেতাদের আকৃষ্ট করতে রাজশাহী শহরের জামাল সুপার মার্কেটে দোকানিরা সাজিয়ে রেখেছে ফ্রিজগুলো। ছবিটি আজ মঙ্গলবার সকালে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

১৮ / ৩১
পার্বত্য চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে আজ মঙ্গলবার রাঙামাটি শহরে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশন কালো পতাকা মিছিল করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি

১৯ / ৩১
সিলেটে আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছে নগরবাসী। ছবিটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

২০ / ৩১
ফরিদপুরে এ বছর বাম্পার ফলন হয়েছে আখের। খুচরা বাজারে আকারভেদে একেকটি আখ ১০ টাকা থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে। ছবিটি আজ মঙ্গলবার সকালে ফরিদপুর চরভদ্রাসন উপজেলা সদরের হাজীগঞ্জ বাজার থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

২১ / ৩১
মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগে ও ফলাফল বাতিল করে আবার পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন। আজ মঙ্গলবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন করেন পরীক্ষার্থীরা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

২২ / ৩১
ঈদের আগে ফরিদপুর শহরের টেপাখোলায় কোরবানির পশুর শেষ হাট বসেছে আজ মঙ্গলবার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাটে ক্রেতা-বিক্রেতাদের ভিড় বেড়ে যায়। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

২৩ / ৩১
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে আজ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করতে বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

২৪ / ৩১
ঈদের প্রধান জামাতের জন্য প্রায় প্রস্তুত রাজধানীর জাতীয় ঈদগাহ। ফ্যান লাগানোর কাজ চলছে। ছবিটি আজ মঙ্গলবার সকালে তোলা। ছবি: আবদুস সালাম

২৫ / ৩১
ঈদের সময় রাজধানীর অনেকের কাছেই শিশুপার্ক বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ। কিন্তু অব্যবস্থাপনা আর অবহেলায় দিন দিন গুরুত্ব হারাচ্ছে পার্কটি। ছবিটি মঙ্গলবার বিকেলে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৬ / ৩১
ঈদের বাকি দুই দিন। পছন্দের পোশাক কিনতে রাজধানীর বিপণিবিতানগুলোতে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। ছবিটি আজ মঙ্গলবার বসুন্ধরা সিটি মলের দেশি দশ থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

২৭ / ৩১
প্রিয়জনের সঙ্গে ঈদ করতে দলে দলে মানুষ ঢাকা ছাড়তে শুরু করছে। ছবিটি আজ মঙ্গলবার গুলিস্তান এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম

২৮ / ৩১
প্রিয়জনের সঙ্গে ঈদ করতে দলে দলে মানুষ ঢাকা ছাড়তে শুরু করছে। পথে কোথাও কোথাও লেগে আছে যানজট। ছবিটি আজ মঙ্গলবার ঢাকার পোস্তগোলা এলাকা থেকে হয়েছে। ছবি: মনিরুল আলম

২৯ / ৩১
কোরবানি ঈদ সামনে রেখে বিভিন্ন হাটে গরু উঠতে শুরু করেছে। ছবিটি আজ মঙ্গলবার পোস্তগোলা শ্যামবাজার হাট থেকে তোলা। ছবি: মনিরুল আলম

৩০ / ৩১
কোরবানির ঈদ উপলক্ষে ঝুঁকি নিয়ে ছুটছে মানুষ নাড়ির টানে। ছবিটি আজ মঙ্গলবার সকালে বগুড়া শহরের বাইপাস সড়কের ছিলিমপুর এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

৩১ / ৩১
কোরবানির ঈদকে সামনে রেখে জমজমাট মসলার বাজার। ছবিটি আজ বিকেলে কারওয়ানবাজার থেকে তোলা। ছবি: হাসান রাজা